বরিশালে আইসোলেশন ইউনিটের ২ রোগী করোনা আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন  ইউনিটে ভর্তি হওয়া  দুই রোগীর নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনই ষাটোর্ধ্ব।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গত ৮ এপ্রিল জ্বার, কাশি নিয়ে ওই ২ জন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। আজ হাসপাতালের ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

বরিশাল এর জেলা প্রশাসক  এস এম অজিয়র রহমান জানান, আক্রান্তদের বাড়ি লকডাউনসহ সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।