ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক করোনায় আক্রান্ত, শনাক্ত আরও ১

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে চিকিৎসকসহ করোনায় আক্রান্ত দুই জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ  একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ঢাকা থেকে পাওয়া করোনা টেস্টের রিপোর্টে আরও দুই জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নারী চিকিৎসকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ৭ এপ্রিল নাসিরনগর উপজেলার জেঠাগ্রামের ৩৫ বছর বয়সী মালয়েশিয়া প্রবাসী মারা যান। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে আজকে পাওয়া রিপোর্ট তিনিও করোনাক্রান্ত বলে জানা গেছে।

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় মোট ১০ করোনাক্রান্তদের মধ্যে পাঁচ জন জেলা শহরে আইসোলেশনে আছেন। তিন জন মারা গেছেন।’