কিশোরগঞ্জে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় আট উপজেলার ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই ৬৭ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ২৩ জন নারী এবং ২০ জন ভৈরবের বাসিন্দা।

তিনি আরও জানান, গতকাল রবিবার ৪০ টি নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ শনাক্ত হয়েছিলেন। গতকালও আক্রান্তদের ২০ জন ছিলেন ভৈরবেব।

এ জেলায় চিকিৎসক, নার্সসহ এখন পর্যন্ত ১৪১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।