খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোররাতে একজনের মৃত্যু হয়েছে।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মিজানুর রহমানের (৫২) বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়।

ওই ইউনিটের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোররাত ১টার দিকে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন ‘

‘চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়’ উল্লেখ করে ডা. শৈলেন্দ্রনাথ আরও বলেন, ‘মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’