করোনা উপসর্গ নিয়ে দিনাজপুরে একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরের খানসামা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ২২ বছর বয়সী এক নারী মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাতে মারা যাওয়ার পর, করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

মারা যাওয়া নারী গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

খানসামা উপজেলার নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।