জনপ্রিয় ভারতীয় অভিনেতা ইরফান খান মারা গেছেন

স্টার অনলাইন ডেস্ক

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইরফান খান (৫৩) মারা গেছেন।

আজ বুধবার সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন ইরফান।

এনডিটিভির প্রকাশিত খবরে জানা গেছে, এই ‘পিকু’-খ্যাত তারকা বেশ কয়েক মাস ধরে টিউমার নিয়ে লড়াই করছিলেন এবং কয়েক মাস আগেই লন্ডনে চিকিৎসা শেষে মুম্বাই ফেরেন।

গতকাল বিকালে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়।