সাংবাদিক কাজলকে যশোর আদালতে নেওয়া হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

বিজিবির করা অবৈধ অনুপ্রবেশের মামলায় সাংবাদিক কাজলকে যশোর আদালতে নেওয়ার হচ্ছে।

একটি মাইক্রোবাস কাজলকে নিয়ে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর আদালতের উদ্দেশে রওনা করেছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।

তিনি বলেন, ‘যেহেতু বিজিবি তার বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে অনুপ্রবেশের জন্য ১১-সি ধারায় মামলা দায়ের করেছে, তাই তাকে আমরা আদালতে সোপর্দ করার জন্য নিয়ে যাচ্ছি।’

সাংবাদিক কাজল থানায় থাকাকালীন কোনো সংবাদকর্মীকে তার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

দ্য ডেইলি স্টারের সঙ্গে কাজলের ছেলে মনোরম পলকের কথা হয়। তিনি জানান, তিনি সরাসরি যশোর আদালতে যাচ্ছেন।

আরও পড়ুন: নিখোঁজ সাংবাদিক কাজল এখন বেনাপোল থানা হেফাজতে

সাংবাদিক কাজলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা