ফুলবাড়ীতে লকডাউন না মানায় ১৭ মোটরসাইকেল চালকের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লকডাউন অমান্য করে বিনা কারণে রাস্তায় বের হওয়ায় ১৭ মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাছুমা আরেফিন উপজেলার সদরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে কুড়িগ্রাম জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার অপরাধে ১৯৬০-এর ১৮৮ ধারায় ১৭ মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫ হাজার ১৫০ জরিমানা আদায় করা হয়।

ইউএনও মোছা. মাছুমা আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।