করোনায় মারা যাওয়া সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে

স্টার অনলাইন রিপোর্ট

করোনায় মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনা রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়।

গত ২৮ এপ্রিল এই হাসপাতালেই মারা গিয়েছিলেন দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ুন কবির খোকন।

ওই সাংবাদিকের মৃত্যুর পর তার স্ত্রী এবং ছেলেরও করোনা শনাক্ত হয়। এরপর থেকেই থেকে তারা বাসায় চিকিৎসাধীন ছিলেন। রোববার রাতে শারমিন সুলতানার রিনার শ্বাসকষ্ট বেড়ে গেলে উত্তরার ওই হাসপাতালে ভর্তি করা হয়।