মেঘনায় ট্রলার ডুবিতে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালের হিজলার মেঘনার চরকিল্লা এলাকায় আজ সকালে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দুজন নিহত হয়েছেন। মেঘনা থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিআইডব্লিউটিএ যুগ্মপরিচালক আজমল হুদা মিঠু বলেন, ‘গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি ট্রলার সয়াবিন ফসল নিয়ে মেঘনা নদী পারের সময় সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় চালক ও ১১ যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই যাত্রী নিখোঁজ থাকেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।’

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় তল্লাশি চালিয়ে সকাল ১১ টার দিকে আব্দুর রব বেপারীর (৫৫) মরদেহ উদ্ধার করে। আর বেলা সাড়ে ১১ টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী রাজিব ভূঁইয়ার (১৫) মরদেহ উদ্ধার করে।