রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভবনের আগুন নিভে গেছে
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এক ভবনে আগুন লাগার পর তা নিভিয়ে ফেলেছে দমকল বাহিনী।
বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দুপুর ১টার দিকে একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা নিভিয়ে ফেলা হয়।
এর আগে, দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা বলেন, ‘দুপুর ১টার দিকে আগুন লাগার পর দুটি ইউনিট সেখানে গিয়েছে।’
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: