এই ‘জিরো টলারেন্স’ বক্তব্যে দুর্নীতি কমবে?
উচ্চপদস্থ কারো পৃষ্ঠপোষকতা ছাড়া একজন নিম্নপদস্থ কখনোই দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি হচ্ছে, নিম্নপদস্থ একজনকে হয়তো ধরা হচ্ছে, তাকে নিয়ে আমরা তর্ক-বিতর্ক বা আলোচনা করছি। কিন্তু, উচ্চপদস্থরাই থেকে যাচ্ছেন জবাবদিহিতার বাইরে। মামলা হলেও সেখানে উচ্চপদস্থদের বাদ দিয়ে নিম্নপদস্থের অভিযুক্ত করা হচ্ছে। ফলে, এক বা একাধিক দুর্নীতিগ্রস্ত নিম্নপদস্থ কর্মকর্তা চলে গেলেও তৈরি হচ্ছে আরও অনেকজন। যাদের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, তারা জবাবদিহি বা বিচারের আওতায় না আসায় এই ধারাবাহিকতাটা চলমান।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন
পরামর্শক কমিটি পরামর্শ দিচ্ছে, কিন্তু শুনছেন কে?
দেশে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির দেওয়া পরামর্শগুলোর বাস্তবায়ন দেখা যাচ্ছে না বললেই চলে। পাশাপাশি ঘর থেকে বের হলে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আছে বলে মনে হয় না। যেন সবকিছুই স্বাভাবিক। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া প্রায় সবকিছুই পুনরায় চালু হয়ে গেছে। স্যানিটাইজ তো দূরের কথা, এখন মানুষকে তেমন একটা মাস্কও পরতে দেখা যায় না।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
তিতাস শুধু নদী নয়, ‘দুর্নীতি’রও নাম
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে প্রবাহমান নদী তিতাস। তবে, এই তিতাস শুধু নদী নয়, ‘দুর্নীতি’রও নাম। বলছি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কথা। তাদের সরবরাহকৃত সংযোগের পাইপলাইনে লিকেজ, অবৈধভাবে সংযোগ দেওয়া বা তাদের অনিয়ম-দুর্নীতির কথা নতুন নয়। তবে, সর্বশেষ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের পর এ নিয়ে আবারও ব্যাপক আলোচনা শুরু হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস গ্যাসকে নিয়ে জনমনে ঘুরতে থাকে নানা প্রশ্ন।
১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:১৯ পূর্বাহ্ন
সাংবাদিকের কাজই তথ্য প্রকাশ করা, ব্যবস্থা কেন নেওয়া হবে?
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদন প্রকাশের আগেই তার ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। স্বাভাবিকভাবেই বিষয়টি আলোড়ন তৈরি করেছে।
১০ সেপ্টেম্বর ২০২০, ০১:২৪ অপরাহ্ন
‘আগের ঘটনাগুলোতে ব্যবস্থা না নেওয়ায় আজকের এই ঘটনা’
গত ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ওপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।
৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
র্যাগিং না র্যাগ-ডে, বিভ্রান্তিতে ঢাবি প্রশাসন
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে ‘র্যাগ-ডে’কে ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত’ উৎসব হিসেবে উল্লেখ করে এটির উদযাপন নিষিদ্ধ করা হয়। এরপর বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিনসহ ঢাবির আরও অনেক শিক্ষক প্রশ্ন তোলেন যে, ‘র্যাগিং’ নাকি ‘র্যাগ-ডে’ নিষিদ্ধ? ঢাবির বর্তমান প্রশাসন কি র্যাগিং আর র্যাগ-ডে’র অর্থ জানেন না?
৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:২০ অপরাহ্ন
‘মুক্তিযুদ্ধের চেতনাটাকে আমরা বায়বীয় করে ফেলেছি’
বাংলাদেশের জন্মের পেছনে যাদের অবদান, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটা স্বাধীন করলেন, তাদের নিয়ে বিশেষ দিবস ছাড়া তেমন কোনো আলোচনা হয় না বললেই চলে। মৃত্যু অথবা কেউ গুরুতর অসুস্থ হলে তারা আলোচনায় আসেন। সেক্টর কমান্ডার সি আর দত্ত বীর উত্তম মারা যাওয়ার আগে কয়জন জানতেন যে তিনি কোথায় আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন কি না? আরেকজন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তির আগে জানা ছিল না তিনি কেমন আছেন, কোথায় আছেন।
৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৫ পূর্বাহ্ন
সহায়তা না করে মোবাইল কোর্টের হুমকি দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর: ডা. জাফরুল্লাহ
অনুমোদন নেই উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, এগুলোর জন্য তাদের আলাদা অনুমোদন চেয়ে চিঠি দিতে হবে। আর কাজ চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে
সরকারি হিসাব অনুযায়ী দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে তিন লাখ ছাড়িয়েছে। এর মধ্যে, এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ১৭৪ জন, আর সুস্থ হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।
২৮ আগস্ট ২০২০, ০৬:০১ অপরাহ্ন
প্লাজমা দান ও প্লাজমার প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা গণস্বাস্থ্য
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে প্লাজমা দেওয়ার জন্য করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের প্রতি রক্তদানের আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। একইসঙ্গে যাদের প্লাজমা প্রয়োজন, তাদেরকেও রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’ এ যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।
২৮ আগস্ট ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন
‘গণস্বাস্থ্যের কিটের অনুমোদন দিলে জনগণের লাভ, বিদেশ থেকে আনলে কিছু ব্যক্তির লাভ’
করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে ও আরটি-পিসিআর পরীক্ষার চাপ কমাতে র্যাপিড টেস্টের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। তিন মাস আগেই র্যাপিড টেস্টিং কিট ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তবে, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিটের অনুমোদন এখনো দেওয়া হয়নি।
২০ আগস্ট ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন
‘নারীর চরিত্র হননের চেষ্টা, এটা অপরাধ তো বটেই, সমাজের একটা ব্যাধিও’
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনার পর পুলিশের দায়ের করা মামলায় সিনহার সঙ্গী শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাতকে আটক করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা দুই জন জামিনে রয়েছেন।
১৮ আগস্ট ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
আজ প্রখ্যাত শিল্পীদ্বয়ের জন্মদিন: চলে যাওয়া মুর্তজা বশীর সম্পর্কে মনিরুল ইসলাম
জন্মদিনের ঠিক দুই দিন আগে গত ১৫ আগস্ট চলে গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর। বেঁচে থাকলে আজ সোমবার ৮৮তম জন্মবার্ষিকী উদযাপিত হতো। একই দিনে জন্মদিন দেশের আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলামের। জীবনের দীর্ঘ সময় স্পেনে কাটানো এই শিল্পী গত পাঁচ বছর ধরে দেশেই আছেন। ৭৭ বছর বয়সে এসে এঁকে যাচ্ছেন একদম নিজের মতো করে।
১৭ আগস্ট ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন
‘করোনা এমনিতেই চলে যাবে’ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই বিশেষজ্ঞ
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে প্রতিদিন গড়ে ৩০ জনেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। নতুন শনাক্তের সংখ্যাও গড়ে প্রায় তিন হাজার। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসের ভ্যাকসিন পেতে অধির আগ্রহে অপেক্ষা করছে অন্যান্য দেশ।
১৬ আগস্ট ২০২০, ০৭:৩০ পূর্বাহ্ন
প্রমাণ করেছি যে, মানসিকভাবে আমরা উন্নত না: ডা. জাফরুল্লাহ চৌধুরী
আরটি-পিসিআর পদ্ধতির মাধ্যমে করোনা পরীক্ষা চালু করতে যাচ্ছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। আর আগামীকাল শনিবার থেকে চালু হচ্ছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’। একইসঙ্গে গবেষণার অংশ হিসেবে নিজেদের উদ্ভাবিত অ্যান্টিবডি কিট দিয়েও পরীক্ষা করবে তারা।
১৪ আগস্ট ২০২০, ০৫:৫১ পূর্বাহ্ন
ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে গেলাম: অধ্যাপক ডা. নজরুল ইসলাম
চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। এরপর প্রায় এক মাস পার হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সর্বশেষ গতকাল বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীনের কাছ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন কেনা ও বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করতে দেওয়া হবে কি না, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে।
১৩ আগস্ট ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন
ভোট কারচুপিতে অভিযুক্ত সেই ঢাবি শিক্ষকের ‘পদাবনতি’ কতটা যথার্থ?
তদন্ত কমিটির কাছ থেকে ঠিক যেভাবে সুপারিশ এসেছে, এরপর কোথাও কেউ আর কোনো ধরনের বাড়তি-কমতি করেনি। তদন্ত কমিটির সুপারিশের আলোকে যেই সিদ্ধান্ত, সেগুলোই গৃহীত হয়েছে: অধ্যাপক আখতারুজ্জামান, উপাচার্য
২১ জুলাই ২০২০, ০৩:০২ অপরাহ্ন
বাংলাদেশের মহামারি: করোনা না দুর্নীতি?
কোভিড-১৯ প্রতিরোধে চীনা কোম্পানির তৈরি করা টিকার ট্রায়ালের অনুমোদন পেয়েছে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। গতকাল রোববার বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টার (বিএমআরসি) এই অনুমোদন দিয়েছে। এটি হবে চীনা প্রতিষ্ঠান সিনোভাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের উদ্ভাবিত কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল।
২০ জুলাই ২০২০, ১০:১৩ পূর্বাহ্ন
অর্থনীতিবিদ ও শিক্ষাবিদের চোখে বর্তমানের বাংলাদেশ
বাংলাদেশে অনিয়ম-দুর্নীতির বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু, মহামারিকালে অনিয়ম-দুর্নীতি কমার প্রত্যাশা থাকলেও বাস্তব চিত্র বিপরীতের চেয়েও বেশি। মহামারিকালে অনিয়ম-দুর্নীতি যেন প্রকট আকার ধারণ করেছে। যে কারণে জনমনে আতঙ্ক বিরাজমান। মহামারি পরিস্থিতিও এখনো নিয়ন্ত্রণের বাইরে।
১৪ জুলাই ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
‘পরস্পর দোষারোপের খেলা বন্ধ করা দরকার’
দেশে করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ের সঙ্গে অগ্রজ ভূমিকায় কাজ করে যাওয়ার কথা। কিন্তু, দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে অনেকটা বিপরীত চিত্র। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যকার সমন্বয়হীনতার বিষয়টি দৃঢ়ভাবে সামনে এসেছে এবং এ নিয়ে চলেছে আলোচনা-সমালোচনা। সর্বশেষ করোনা নিয়ে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার বিষয়টি জনসম্মুখে আসার পর স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর একে অপরকে দোষারোপ করছে।
১৩ জুলাই ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন