সুপ্রিম কোর্টের বিচারপতি করোনায় আক্রান্ত

স্টার অনলাইন রিপোর্ট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে তার পরিবার সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ৮ মে ওই বিচারপতি করোনা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন। শুরুর দিকে তার সামান্য জ্বর ও কাশির উপসর্গ দেখা দেয়। পরে অধিক জ্বর ও অন্যান্য অসুস্থতার কারণে গত ১০ মে বিচারপতিদের একটি ভিডিও কনফারেন্সে তিনি যোগ দিতে পারেননি।

সূত্র আরও জানায়, গত ১১ মে ওই বিচারপতি করোনা পরীক্ষা করান। এতে ফল পজিটিভ আসে। ওই সময় পর্যন্ত তিনি বাসাতেই ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ মে তাকে মুগদা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ)। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।