নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ করোনায় আক্রান্ত

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদের (আল মামুন) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোববার তিনি নিজেই বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গত ৪ জুন আমার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।’

দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পরেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সরকারি ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ডে মাঠে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন।

‘বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি’, বলেন মামুনুর রশীদ।