আইসিইউতে আহমদ শফী

স্টার অনলাইন রিপোর্ট

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। 

বাধ্যক্যজনিত ও হৃদরোগের সমস্যার কারণে তাকে  চমেকে নিয়ে যাওয়া হয়।

আজ রোববার সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন চমেকের উপপরিচালক ড. আফতাবুল ইসলাম।

তিনি জানান, হাসপাতালে আনা হলে চিকিৎসেকরা তাকে আইসিউতে নেওয়ার পরামর্শ দেন।

 আহমদ শফীর ছেলে আনাস মাদানি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিকেল থেকে বাবা অসুস্থতা বোধ করছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।'