করোনায় বরিশাল জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. এমদাদুল্লাহ খানের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালের ডার্মাটোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা. এমদাদুল্লাহ খান মারা গেছেন।

আজ শুক্রবার বিকাল ৫টা ৩৫ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. এমদাদুল্লাহ খান শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. এমদাদুল্লাহ খানকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ৪০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন চিকিৎসক।

আরও পড়ুন:

জীবন উৎসর্গকারী চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা