করোনায় আক্রান্ত তাহসান

স্টার অনলাইন রিপোর্ট

করোনায় আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

তিন দিন আগে করোনা টেস্ট করাতে দিলে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে আইসোলেশনে আছেন বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান তিনি।

করোনা আক্রান্ত হওয়ার পরে কয়েকজন পরিচালকের শুটিং বাতিল করেছেন তিনি।

তাহসান খান কয়েক সপ্তাহ বিদ্যা সিনহা মীমের সঙ্গে আগে ‘হ্যালো বেবি’ নামের একটি নাটকের শুটিং করেন।