৪৮ জন মিলে ৪ মাসে তৈরি করলেন আলিয়া ভাটের পোশাক

স্টার অনলাইন রিপোর্ট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ​দীপাবলিতে অন্যরকম কিছু করতে চেয়েছিলেন। তিনি নতুন ধরনের লেহঙ্গা পরে চমকে দিলেন সবাইকে।

দীপাবলির দিন গোলাপি লেহঙ্গা পরেছিলেন এই অভিনেত্রী। যেটা ১৩ জন কারিগরের পাশাপাশি ৩৫ শিক্ষার্থী মিলে তৈরি করেছিলেন এই লেহঙ্গা। এতে গাছ, পাতা, ফুল, পাখির ছবি ফেব্রিক দিয়ে আঁকা হয়েছে।

‘রাজি’ ছবির গান ‘অ্যা ওয়াতন’ লেখা রয়েছে লেহঙ্গার ওড়নায়।

প্রায় চার মাস সময় লেগেছে এটি তৈরি করতে।

ভারতের গণমাধ্যম জি নিউজ এ তথ্য জানিয়েছে।

বর্তমানে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির শ্যুটিং শেষ করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।

এছাড়াও, পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’র শুটিংও শুরু করেছেন আলিয়া ভাট।