সৈয়দ আবুল মকসুদের জন্য দোয়া-মাহফিল আগামীকাল

স্টার অনলাইন রিপোর্ট

কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের জন্য আগামীকাল শনিবার দোয়ার আয়োজন করেছে পরিবার।

মরহুমের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়েছে।

মরহুমের শুভানুধ্যায়ীদের সেখানে উপস্থিত হয়ে দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবার।

গত মঙ্গলবার সন্ধ্যায় গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ মারা যান। জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার পর গত বুধবার তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।