লাউয়াছড়া বনে আগুন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুনে লেগে দুই একর বন পুড়ে গেছে।

বনের পাশের এলাকার সাজু মারছিয়াং জানান, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি অংশে কাজ করছিল কিছু শ্রমিক। দুপুর ১২টার দিকে সেখানে আগুন জ্বলতে দেখা যায়। বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

received_813375152598210.jpeg
ছবি: সংগৃহীত

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, আগুনে দুই একর বন পুড়ে গেছে। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে। বনের ভেতরে রাস্তা না থাকায় দমকল কর্মীদের কাজে বেগ পেতে হয়। সেই সঙ্গে পানিরও স্বল্পতা আছে।

কী কারণে আগুন লাগল তা তদন্ত করছে বন বিভাগ।