সালমান খানের ৫ বছরের জেল

স্টার অনলাইন রিপোর্ট

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর আদালত বিপন্ন কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

এর সঙ্গে ১০ হাজার রুপি অর্থদণ্ডও দেওয়া হয়েছে ‘এক থা টাইগার’-খ্যাত অভিনেতাকে।

প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি বলিউড তারকা সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে এবং নীলমকে খালাস দিয়েছেন আদালত।

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ি এ মামলায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় ছয় বছরের কারাদণ্ড।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রের শুটিং চলাকালে যোধপুরের কানকানি গ্রামে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমান ও তার সহ শিল্পীদের বিরুদ্ধে।

বলিউড তারকাদের বিচার চলাকালে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া