পূর্ণ সক্ষমতার সিইটিপি ছাড়া পরিবেশের জন্য বড় ঝুঁকি ট্যানারি শিল্প
দুঃখজনক হলেও সত্যি, সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্প নগরী যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তা সফল হয়নি। হাজারীবাগের ট্যানারিগুলো বুড়িগঙ্গা নদীর যে অবস্থা করেছে, হেমায়েতপুরের ট্যানারিগুলোও ধলেশ্বরী নদীর একই অবস্থা করে ফেলছে।
২৫ আগস্ট ২০২১, ০৯:৫৯ পূর্বাহ্ন
রোহিঙ্গা সংকটের ৪ বছর
আগস্ট মাস আমাদের মনে করিয়ে দেয়, ঠিক চার বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক নেতৃত্বাধীন ক্র্যাকডাউন পরবর্তী সহিংসতার ফলে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে।
২৫ আগস্ট ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে ফ্লাইট বিষয়ক বিভ্রান্তি দূর করুন
ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইটে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা পররাষ্ট্রমন্ত্রী ও বিমানের বক্তব্যে নতুন করে বিভ্রান্তিতে পড়েছেন।
২৪ আগস্ট ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন
নিভৃতে কাজ করে যাচ্ছে দেশের একমাত্র টিস্যু ব্যাংক
কোভিড-১৯ মহামারির কারণে আমাদের স্বাস্থ্যখাত কতটা চাপের মধ্যে আছে একই সঙ্গে এই খাতের মানবিক ও বস্তুগত সম্পত্তি কতটা নিঃশেষিত, সে বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর আমরা বিস্মিত। এই অবস্থায় ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োম্যাটেরিয়াল রিসোর্সেস (আইটিবিবিআর) আমাদের আশা ও নিশ্চয়তা দিচ্ছে।
২৩ আগস্ট ২০২১, ০১:৩৪ অপরাহ্ন
করোনা প্রতিরোধে অবহেলার সুযোগ নেই
বেশ লম্বা সময় ধরে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বাড়তে থাকার পর গত কয়েক সপ্তাহে তা ধীরে ধীরে কমতে শুরু করে। স্বাস্থ্যসেবা অধিদপ্তর শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫২ জনের মৃত্যুর খবর জানায় যা গত ৫১ দিনের মধ্যে সর্বনিম্ন।
২৩ আগস্ট ২০২১, ১১:২০ পূর্বাহ্ন
তালেবানদের আফগানিস্তান দখলের তাৎপর্য
কখনো কখনো ইতিহাস এমনভাবে উন্মোচিত হয়, যা আমাদের চিন্তা জগতকে ছাড়িয়ে যায়। ঘটনাটি হয়ত আমাদের যুক্তির সঙ্গে মেলে না, সামনে থাকা তথ্য ও বিশ্লেষণের বিপরীতে যাচ্ছে কিংবা আমাদের দৃষ্টিভঙ্গিগত কারণে হয়ত ভিন্ন কোনো ফলাফলের কথা ভাবছিলাম। কিন্তু একপর্যায়ে সব ধোঁয়াশা দূর হয় এবং আমরা ঘটনাগুলো ভালো করে বুঝতে শুরু করি। সে মুহূর্তে ঘটে যাওয়া বাস্তবতাকেই অনিবার্য বলে মনে হয়। নতুন নতুন তথ্য বের হয়ে আসার প্রেক্ষাপটে তালেবানদের ক্ষমতা দখলের বিষয়টিকে এখন সেরকমই মনে হচ্ছে। অর্থাৎ, তাদের বিজয় অনিবার্যই ছিল। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাদের বিজয়ের অর্থ, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব, স্বল্প ও দীর্ঘ মেয়াদে এর আদর্শগত প্রভাব এবং বাংলাদেশের ওপর এর সার্বিক প্রভাবের বিষয়গুলো ভালো করে বোঝা।
২০ আগস্ট ২০২১, ০২:০৯ অপরাহ্ন
আফগান নারীদের চলমান জেলখানার জীবন ও স্বপ্নভঙ্গের কষ্ট
ফেসবুকের মাধ্যমে আদিবা নামের এক আফগান তরুণীকে চিনতাম, যিনি মাঝে-মধ্যে আফগানিস্তানের সুন্দর জায়গাগুলোর ছবি পোস্ট করতেন। প্রাকৃতিক সৌন্দর্য-মণ্ডিত এলাকাগুলোর সেসব ছবি দেখে বিস্মিত হয়েছিলাম।
২০ আগস্ট ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন
পোশাক শিল্পের প্রবৃদ্ধি অর্জনে চাই শিল্প-শিক্ষার ঘাটতি মোচন
আশির দশকের গোঁড়ার দিকে স্বল্প পরিসরে একটি অপ্রচলিত রপ্তানি খাত হিসেবে বাংলাদেশের পোশাক খাতের যাত্রা শুরু হয়। মাত্র ১২ হাজার ডলার রপ্তানি আয় দিয়ে শুরু করা পোশাক শিল্প আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রেখে চলেছে অনবদ্য অবদান। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানি থেকে।
২০ আগস্ট ২০২১, ০৭:২৮ পূর্বাহ্ন
যাত্রীদের ভোগান্তি নিরসন করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও তার অনলাইনে টিকিট বিক্রির অংশীদারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় শতশত যাত্রী অবর্ণনীয় ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। প্রায় এক সপ্তাহ ধরে যাত্রীরা সুবিধাজনক ও মহামারির মধ্যে অপেক্ষাকৃত নিরাপদ প্রক্রিয়া অনলাইনে টিকিট কাটতে পারছেন না। সাধারণত বিমানের ওয়েবসাইট কিংবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে টিকিট সহজলভ্য হলেও এই মুহূর্তে এই উৎসগুলো থেকে টিকিট কাটা যাচ্ছে না। ভোক্তাদেরকে টিকিট সংগ্রহের জন্যে সশরীরে বিমানের বিক্রয়কেন্দ্রে যেতে হচ্ছে, যেটি একইসঙ্গে সময়সাপেক্ষ এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।
১৯ আগস্ট ২০২১, ০৩:২৫ অপরাহ্ন
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনুন
প্রতিদিনই দৃশ্যপট পরিবর্তন হওয়ার কারণে আফগানিস্তানের পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করা জটিল হয়ে যাচ্ছে। যদিও গণমাধ্যমের সামনে তাদের প্রথম সংবাদ সম্মেলনে তালেবানরা সংযত সুর অবলম্বন করেছে, তবুও আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে, দেশটির বর্তমান পরিস্থিতি এখনো বেশ অস্থিতিশীল। এ কারণে, বাংলাদেশের সরকারের জরুরি দায়িত্ব হচ্ছে আফগানিস্তানে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তারা চাইলে যেন দেশে ফিরতে পারে, সে ব্যবস্থা করা।
১৯ আগস্ট ২০২১, ০২:৪৪ অপরাহ্ন
ডেঙ্গু দায় কারও কাঁধে চাপিয়ে লাভ নেই
গত ১৬ মাস ধরে আমরা করোনাভাইরাস মহামারির মধ্যে আছি। আমাদের দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর অবস্থাতেই দীর্ঘস্থায়ী এ মহামারি মোকাবিলা করে যাচ্ছে। একইসঙ্গে আমাদের ডেঙ্গুর মতো আরও একটি গুরুতর রোগ মোকাবিলা করতে হচ্ছে। যখন আমাদের স্বাস্থ্যসেবা, বিশেষ করে রাজধানীর হাসপাতালগুলো কোভিড -১৯ সংক্রমণের কারণে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, এ অবস্থায় ডেঙ্গুর প্রাদুর্ভাবও দ্বিগুণ হয়ে গেছে।
১৮ আগস্ট ২০২১, ০২:২৩ অপরাহ্ন
এক সাহসী মায়ের অসামান্য কীর্তি
আমরা এক মায়ের দুঃসাহসিকতার কাহিনী শুনে অভিভূত হয়েছি। গতকাল প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, তিনি তার মেয়েকে উদ্ধার করার জন্যে স্বেচ্ছায় ভারতে পাচার হয়েছিলেন। একই পাচারকারী দলটি তার ১৭ বছর বয়সী মেয়েকে প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে এবং বিহারের একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। সেই মায়ের জন্যে এটি অত্যন্ত দুঃসাহসিক কাজ ছিল। একইসঙ্গে আমরা এই প্রশ্নটি জিজ্ঞাসা না করে পারছি না, কেন তাকে এরকম বেপরোয়া উদ্যোগ নিতে হলো? কেন তাকে তার নিজের ও মেয়ের জন্যে এত বড় ঝুঁকি নিতে হলো? বিষয়টা কি এরকম ছিল যে, তিনি তার সন্তানকে উদ্ধার করার জন্যে কর্তৃপক্ষের কাছ থেকে যথোপযুক্ত সহায়তা পাননি এবং সে কারণেই বাধ্য হয়ে এরকম ঝুঁকি নিয়েছেন?
১৮ আগস্ট ২০২১, ০২:০০ অপরাহ্ন
বন্যপ্রাণীর অস্তিত্ব সংকট ও সাফারি পার্কের বিলাসিতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে আমাদের পাড়ার নাম বাঘখাইয়ার বাড়ি (যে বাড়িতে বাঘের আনাগোনা ছিল নিয়মিত ঘটনা)। বাড়ির বয়স্ক মানুষদের কাছ থেকে শুনেছি যে প্রায় শত বছর আগে বাঘের মুখ থেকে স্বজনকে রক্ষা করতে গিয়ে একটি বাঘ মারা পড়লে প্রতিবেশীরা এ নামেই নামকরণ করেছিল আমাদের পাড়ার নাম। এখন আমাদের পাড়া থেকে দক্ষিণে দুই-তিন মাইলের অদূরে থাকা বনে কিছু হাতির দেখা মিললেও হারিয়ে গেছে বাঘসহ অসংখ্য প্রাণী। বাংলাদেশের ১৩ জেলায় একসময় বাঘ ও হাতির অস্তিত্ব ছিল। এখন সুন্দরবন ছাড়া কেথাও বাঘের দেখা মেলে না। হাতির অস্তিত্ব এখন আবদ্ধ হয়ে আছে পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে।
১৮ আগস্ট ২০২১, ১১:১৪ পূর্বাহ্ন
হারছে শুধু আফগান জনগণ
তালেবানরা দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। সেই সঙ্গে অবসান হয়েছে দেশটিতে ২০ বছরের মার্কিন নেতৃত্বাধীন শক্তির আনুষ্ঠানিক দখলদারিত্বের। অনেক রাজনৈতিক বিশ্লেষকই এই ঘটনাকে তালেবানদের কাছে মার্কিন বাহিনীর পরাজয় হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। কেউ কেউ আবার একে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গেও তুলনা করছেন।
১৬ আগস্ট ২০২১, ০১:৪৬ অপরাহ্ন
শুধু মুখে নয়, বুকেও থাকুক বঙ্গবন্ধু
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই! তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।
১৫ আগস্ট ২০২১, ০৪:৩৪ পূর্বাহ্ন
ডিজিটাল শিক্ষার আগে প্রয়োজন সবার ডিজিটালে প্রবেশাধিকার
মাধ্যমিক শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন ডিজিটাল কন্টেন্ট কেনার সরকারি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এগুলো টেলিভিশনে সম্প্রচার করা হবে এবং বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইটে আপলোড করা হবে।
১৪ আগস্ট ২০২১, ০৮:৫৯ পূর্বাহ্ন
পোশাক শিল্পে দাতাদের অর্থের সদ্ব্যবহার নিশ্চিতে প্রয়োজন সুনির্দিষ্ট কৌশল
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমন বহু বৈশ্বিক দাতা সংস্থা রয়েছে যারা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অর্থের যোগান দেওয়ার সামর্থ্য রাখে।
১৪ আগস্ট ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন
‘সিদ্ধান্তের খেলা’, যা জনগণের সঙ্গে খেলছি
সার্বিকভাবে কোভিড-১৯ মোকাবিলার ক্ষেত্রে সরকারের নীতি-নির্ধারকরা যদি বারবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাহলে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় না? একটা ঘোষণা দেওয়ার পরের দিনই যদি তা আবার পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তগুলোতে মানুষের আস্থা কমে যাওয়াই স্বাভাবিক নয় কি? যখন বাস্তবায়নের সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো কার্যক্রম নির্ধারণ করা হয়, সেটি সরকারের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট নয় কি? মানুষের ওপর কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে কোনো চিন্তা না করেই যখন সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তখন কি সরকার আশা করতে পারে, যে সবাই সবকিছু সর্বান্তকরণে মেনে নেবে?
১৩ আগস্ট ২০২১, ১২:৫৯ অপরাহ্ন
পছন্দের বিভাগ এবং আমাদের বিশ্ববিদ্যালয়
বাংলাদেশে শিক্ষাঙ্গনে খুবই পরিচিত বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিভাগ না পাওয়া। প্রায়ই আমি কিছু লেখা পড়ি, যার মূল বিষয় পছন্দের বিষয় না পেয়ে শিক্ষার্থীদের হতাশাগ্রস্ত হয়ে যাওয়া। এরপর পড়ালেখা থেকে মন উঠে যাওয়া এবং বলতে গেলে ক্যারিয়ারের সমাপ্তি।
১২ আগস্ট ২০২১, ০২:৫৭ অপরাহ্ন
গণতান্ত্রিক নাকি নিয়ন্ত্রিত সমাজ
বিষয়টি আমাদের দেশের প্রতিটি নাগরিকের ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং তাদের সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। সুপ্রিমকোর্টের ১০ জন আইনজীবী টেলিযোগাযোগে গোপনীয়তা রক্ষা ও ফোনে আড়িপাতা বা রেকর্ডিং বন্ধে সরকার কী উদ্যোগ নিয়েছে তা জানতে হাইকোর্টে রিট করেছেন।
১২ আগস্ট ২০২১, ১২:২৩ অপরাহ্ন