লকডাউন শিথিলের সিদ্ধান্ত আরও মৃত্যুর কারণ হতে পারে
দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরু পর থেকে যে সময়ে এসে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি, ঠিক সেই মুহূর্তেই সরকার কোন বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা বুঝতে পারছি না। এক সপ্তাহের জন্যে লকডাউন শিথিলের এই সরকারি সিদ্ধান্তটি গতকাল থেকে কার্যকর হয়েছে। এতে সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারি কর্মকর্তারা যদি প্রকৃত অর্থেই এটা বুঝে থাকেন, তাহলে মানুষের জীবন মঙ্গলের কথা না ভেবে সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে?
১৬ জুলাই ২০২১, ০২:১৪ অপরাহ্ন
তৃতীয় ঢেউয়ে দেশে এতো প্রাণহানি কেন
বাংলাদেশ ও যুক্তরাজ্যে প্রায় একই সঙ্গে কোভিড মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে। দুদেশেই সংক্রমণ হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে। যুক্তরাজ্যের তৃতীয় ঢেউ শুরু হয় ২৫ মে এবং বাংলাদেশে ১ জুন। দুদেশেই করোনা সংক্রমণের হার প্রায় একই রকম। যুক্তরাজ্যে বর্তমানে করোনাভাইরাসের রিপ্রোডাকশন রেট এক দশমিক ৪৩ এবং বাংলাদেশে তা এক দশমিক ৪২। রিপ্রোডাকশন রেট এক এর কম হলে বোঝা যায় সংক্রমণ কমছে, আর এক এর বেশি হলে সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণের গতি এই দুদেশে এক রকম হলেও মৃত্যু সংখ্যায় রয়েছে আকাশ-পাতাল তফাত।
১৫ জুলাই ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন
‘ঘর বানাইলা কী দিয়া!’
দেশের ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য পাকা ঘর নির্মাণের অসাধারণ একটি উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু মুজিববর্ষে অসহায় মানুষের উপহার হিসেবে দেওয়া এসব ঘর নিয়ে এখন নানা অভিযোগ উঠেছে।
১৫ জুলাই ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন
ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একজন ঠিকাদার লালমনিরহাটের আদিতমারী উপজেলার রত্নাই নদী খননের কাজ করার পর সেটির প্রবাহ বাধাগ্রস্থ হয়ে পরিস্থিতির অবনতি হয়েছে, যেটি একেবারেই অগ্রহণযোগ্য। ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রামের মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রাইভেট) লিমিটেড দাবি করেছে তারা গত বছরের ডিসেম্বরে খনন কাজ সম্পন্ন করেছেন, কিন্তু এলজিইডি জানিয়েছে কাজের ২৫ শতাংশ অসম্পূর্ণ রয়ে গেছে। তবে ঠিকাদার কাজের পুরো পারিশ্রমিক, অর্থাৎ ১ কোটি ৮১ লাখ টাকার সবটাই নিয়েছেন।
১৪ জুলাই ২০২১, ০৩:৩০ অপরাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইনের শিকার আরও এক সাংবাদিক
ডিজিটাল নিরাপত্তা আইনের জালে আটকা পড়লেন আরও একজন সাংবাদিক। আরও একবার ভয়ানকভাবে অপব্যবহার করা হলো এই আইনের। আইনের নামে এই ধরনের কাজ বহু পুরনো ঘটনা। এবার এই ঘটনার শিকার হয়েছেন জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু। যিনি দুটি গণমাধ্যমের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
১৩ জুলাই ২০২১, ০৬:১৮ অপরাহ্ন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘আকুল আবেদন’ ও কয়েকটি গুরুতর অভিযোগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির। অভিযোগ সক্ষমতার ঘাটতির, বরাদ্দকৃত অর্থ খরচ করতে না পারার। গণমাধ্যমে প্রতিনিয়ত এমন সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রস্তুতের সময় অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মন্তব্য পাওয়া যায় না। তারা ফোন ধরেন না, ক্ষুদে বার্তার উত্তর দেন না। পাহাড়সম অভিযোগের সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় পত্রিকায় ‘আকুল আবেদন’ জানিয়ে বিজ্ঞাপন দিয়ে সেসব অভিযোগের জবাব দিয়েছে। আট হাজার কোটি টাকা ব্যয় করে চিকিৎসা সেবা দেওয়ার দাবি করেছে।
১৩ জুলাই ২০২১, ১২:০৭ অপরাহ্ন
টিকটক বন্ধ সমাধান নয়, দরকার সচেতনতা বৃদ্ধি
টিকটক আর লাইকির বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণাই ছিল না। শুধু দেখতাম ফেসবুকে অল্প বয়সী ছেলে-মেয়েরা টিকটকে নানান মজার ভিডিও শেয়ার করছে তাদের নিজেদের, বন্ধু-বান্ধবের আড্ডার অথবা পোষা পশুপাখির।
১৩ জুলাই ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ন
অপরাধ প্রকাশ পায় ট্র্যাজেডির পর
নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা করে মানুষের জীবনের চেয়ে ব্যবসায়িক লাভকে বেশি গুরুত্ব দেওয়া হলে যে দুর্ঘটনা ঘটেই, রূপগঞ্জের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড তার আরেকটি উদাহরণ।
১২ জুলাই ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন
দুর্গম এলাকায় পৌঁছেনি পরিবার পরিকল্পনা সেবা
২০১৯ এ সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউমেন ডেভেলপমেন্ট, দ্য সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) ও দ্য ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের একটি যৌথ গবেষণা থেকে চা বাগানের নারী শ্রমিকদের প্রজনন ও অন্যান্য স্বাস্থ্য সেবার করুণ পরিস্থিতির বিস্তারিত উঠে আসে।
১২ জুলাই ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন
সহস্র দেয়ালে ফাটল
দেশজুড়ে সহস্র দেয়ালে ফাটল। বিভিন্ন জেলায় ঘরের দেয়াল ভেঙ্গে পড়ার শব্দ। এতো শুধু দেয়াল নয়, গৃহহীনদের স্বপ্ন ভাঙ্গার শব্দ। অনিয়ম দুর্নীতির কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে আমাদের তৈরি করা বাড়ির পাকা দেয়াল ভেঙ্গে পড়ছে নির্মাণের ছয় মাসের মধ্যেই। এই দেয়াল ভেঙ্গে পড়ার শব্দ কি রাষ্ট্রের জন্য ঘুম ভাঙার ডাক নয়?
১০ জুলাই ২০২১, ১২:১০ অপরাহ্ন
আবার যদি দেখা হতো
আপনাকে নিয়ে কিছু লেখার কথা আমার, আপনাকে নিয়ে যে বইটি প্রকাশিত হবে তার জন্যে। কী লিখব? এতদিন আমাদের সব লেখার বিষয়তো আপনিই ঠিক করে দিতেন। সেই আপনাকে নিয়েই কিছু লিখতে হবে? পারছি না, তাই চিঠি লিখছি।
১০ জুলাই ২০২১, ০৩:৫১ পূর্বাহ্ন
এসব পোড়া লাশের দায় কার
নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত সবার মধ্যেই সেদিন ছিল আহাজারি আর চরম অনিশ্চয়তা। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন কারখানায় আগুনে ১১১ জন শ্রমিক পুড়ে অঙ্গার হয়ে গিয়েছিলেন। পরে সেই লাশগুলো উদ্ধার করে স্কুল মাঠে সারি সারি করে রাখা হয়। অবশ্য লাশ না কঙ্কাল, বুঝতে কষ্ট হচ্ছিল। এর মধ্যেই পরম মমতায় ব্যাগে মোড়ানো একেকটি মৃতদেহ ছুঁয়ে চেনার চেষ্টা করছিলেন স্বজনেরা।
৯ জুলাই ২০২১, ০৪:৫৫ অপরাহ্ন
শাঁখের করাতে গরিব মানুষ: বাসায় থাকলে উপবাস, বাইরে গেলে গ্রেপ্তার
লকডাউন অমান্য করার জন্যে প্রতিদিন শত শত মানুষ গ্রেপ্তার হচ্ছেন। দ্য ডেইলি স্টারে গত ৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দৈনন্দিন রোজগারের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া দরিদ্ররাই মূলত গ্রেপ্তার হচ্ছেন। করোনাভাইরাস মহামারির কারণে নিয়মিত বিরতিতে আরোপিত লকডাউন হাজারো পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিয়েছে। দেশে দারিদ্র্যের হার বেড়ে গেছে এবং যখনই নতুন করে লকডাউন দেওয়া হয়, তখনই গরিবদের কষ্ট বেড়ে যায়।
৯ জুলাই ২০২১, ০৪:২৮ অপরাহ্ন
ন্যাজাল ক্যানুলার সংকট সমাধান হবে কবে
দেশের খুলনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো অধিকাংশ জেলা হাসপাতালগুলো বর্তমানে রোগীতে পূর্ণ হয়ে গেছে এবং করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এর পেছনে প্রধান কারণ হলো পঞ্চগড় ও ফরিদপুর ছাড়া সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট থাকা সব জেলাগুলোতে যারা করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রয়েছেন, তাদের হাই ফ্লো অক্সিজেন প্রয়োজন। কিন্তু, জীবনরক্ষাকারী হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটের কারণে এই হাসপাতালগুলো তা দিতে পারছে না।
৮ জুলাই ২০২১, ০৭:০৮ অপরাহ্ন
এক তরুণ কবির মৃত্যু
আপনারা অনেকেই ১৩ শতাব্দীর সুফি কবি, কিংবদন্তি মাওলানা জালাল উদ্দিন রুমীর কবিতা পড়েছেন। তার কবিতা বা দর্শন আমি সহজেই অনলাইন বা অন্য উত্স থেকে নিয়ে এখানে উল্লেখ করতে পারতাম। কিন্তু, তার প্রয়োজন নেই।
৮ জুলাই ২০২১, ০৫:৫৮ অপরাহ্ন
সরকারি কর্মকর্তাদের দায়িত্বের সীমা লঙ্ঘন করা উচিত নয়
দেশের এক বিভাগ তাদের আরোপিত দায়িত্বের সীমানা অতিক্রম করে অন্য বিভাগে প্রবেশ করছে, বর্তমানে এটি দেখা অস্বাভাবিক কিছু নয়। যাইহোক, মাঝেমধ্যে নির্বাহী দায়িত্বে থাকা, বিশেষত যারা মাঠ পর্যায়ে থাকেন, তারা তাদের দায়িত্বের সীমা ভুলে একইসঙ্গে বিচারক, জুরি ও জল্লাদ হয়ে এটিকে অনেক দূরে নিয়ে যান। এ জাতীয় কার্যকলাপের এক নির্মম প্রদর্শনীতে সম্প্রতি এক ইউএনও লকডাউন আদেশ ‘লঙ্ঘন’ করায় একজন চিকিৎসককে জরিমানা করেছেন।
৭ জুলাই ২০২১, ০৭:৪৬ অপরাহ্ন
ঢাকা কেন্দ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করার পরিণতি
দেশের বেশিরভাগ স্বাস্থ্যসেবার সুবিধাগুলোকে ঢাকা কেন্দ্রীক করার পরিণতিতে আবারও আমাদের ভুগতে হচ্ছে এবং নতুন করে আমাদের শিক্ষা হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো মানুষের জীবনের বিনিময়ে আমরা এই শিক্ষা পাচ্ছি। দেশের প্রায় ৭০ শতাংশ আরটি-পিসিআর পরীক্ষাগারকে ঢাকা বিভাগে স্থাপন করার পেছনের যুক্তিটি মেনে নেওয়া কষ্টকর। আশ্চর্যজনকভাবে, করোনাভাইরাস শনাক্তের জন্য অত্যাবশ্যক ১২৮টি আরটি-পিসিআর সুবিধাযুক্ত পরীক্ষাগারের মধ্যে মাত্র ৩৯টি পরীক্ষাগার বাকি সাতটি বিভাগে রয়েছে। যার মধ্যে আবার ১০ শতাংশেই চট্টগ্রাম বিভাগে। এটি খুবই উদ্বেগজনক বিষয়, কারণ মহামারি এখন অন্যান্য জেলা ও শহরে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে।
৫ জুলাই ২০২১, ১২:১৭ অপরাহ্ন
রিমান্ডে যৌন নিপীড়ন: পুলিশ হেফাজতে সব ধরনের নির্যাতন বন্ধ করতে হবে
হত্যা মামলায় অভিযুক্ত এক নারীকে রিমান্ডে নিয়ে শারীরিক ও যৌন নির্যাতন করার যে অভিযোগ পাওয়া গেছে, তা অত্যন্ত গুরুতর। এ ব্যাপারে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত প্রয়োজন। কিন্তু, প্রথম প্রশ্ন হচ্ছে, এ ঘটনাটি ঘটলো কেন?
৫ জুলাই ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন
চা-শ্রমিকদের জন্যে উদ্ভট মজুরি কাঠামোর বিশ্লেষণ
ন্যূনতম মজুরি বোর্ড গত ১৩ জুন এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে চা-বাগানের শ্রমিকদের জন্যে খসড়া মজুরি কাঠামো ঘোষণা করেছে। ২০১৯ সালের অক্টোবরে গঠিত হয়েছে মজুরি বোর্ড। চা-বাগানে সাপ্তাহিক ও মাসিক মজুরির ভিত্তিতে শ্রমিক রয়েছে। দৈনিক ভিত্তিতে যারা কাজ করে, তাদের মজুরি নিয়ে নানা বিতর্ক আছে।
৪ জুলাই ২০২১, ০৮:৩০ পূর্বাহ্ন
মহামারিতে বিধ্বস্ত দরিদ্র জনগোষ্ঠী
যেহেতু দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠিও বৈষম্যহীনভাবে আক্রান্ত হচ্ছে সেহেতু এ সংশয় কখনোই ছিল না যে কোভিড-১৯ মহামারী দেশের অর্থনৈতিক বৈষম্যকেই আরও প্রকট করবে। গত বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক জরিপের ফলে জানা গেছে, সমস্যার শেষ এখানেই নয়, দরিদ্র জনগোষ্ঠীর দুর্দশা কমানোর জন্য যে সরকারি সহায়তা প্যাকেজ ছিল, তার বেশিরভাগই প্রাপকের হাতে পৌঁছায়নি। এই সমীক্ষার ফলগুলো এ সংক্রান্ত আগের সমীক্ষাগুলোতে পাওয়া তথ্যের সাথে মিলে যায়। আরও গুরুত্বপূর্ণ হলো চর, হাওর, উপকূলীয় এবং বস্তি অঞ্চল, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠি, প্রতিবন্ধী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের মতো ১০টি প্রান্তিক জনগোষ্ঠির তথ্যও সেখানে আছে। জরিপে আমরা দেখতে পাচ্ছি, সরকারি সহায়তার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কিভাবে মানুষকে আয় কমে যাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে হয়েছে, কিভাবে খাবারের পরিমাণ কমাতে হয়েছে, জমানো অর্থ খরচ করতে হয়েছে এবং মহামারিজনিত মন্দার সাথে মানিয়ে নিতে ঋণ করতে হয়েছে।
১০ এপ্রিল ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন