ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী
ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
৮ মার্চ ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন
ছাড়পত্রের জন্য থেমে আছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দিতে গঠিত জাতীয় কমিটি এখনো ঘটনাস্থলে পৌঁছেনি।
৮ মার্চ ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন
বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক: সামন্ত লাল সেন
গুলিস্তানের এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন।
৮ মার্চ ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
একসঙ্গে শবে বরাত পালনের কথা ছিল ৭ বন্ধুর, চলে গেলেন ১ জন
গুলিস্তানের এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন।
৮ মার্চ ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর, ঢামেকে চিকিৎসাধীন অন্তত ২০
ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
৮ মার্চ ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন
‘বন্ধুকে পাইনি, মোবাইলটা পেয়েছি’
ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ স্বজনদের অপেক্ষায় ভিড় করে আছেন তাদের পরিবার ও বন্ধুরা।
৮ মার্চ ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন
উদ্ধার অভিযান: রাজউকের অপেক্ষায় ফায়ার সার্ভিস, উৎকণ্ঠিত স্বজনরা
ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় গতকাল রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়।
৮ মার্চ ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১২ জন, বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক
২ জনের মধ্যে একজন হলেন আল আমিন (২৪)। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক। বিস্ফোরণে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
৭ মার্চ ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন
প্রাথমিক ধারণা জমে থাকা গ্যাস থেকে গুলিস্তানে বিস্ফোরণ: ডিএমপি কমিশনার
এই বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন।
৭ মার্চ ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
নিহত ১৬ জনের পরিচয় শনাক্ত
এখন পর্যন্ত নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
৭ মার্চ ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন
মমিনুল-নদী দম্পতি যেভাবে লাশ হয়ে ফিরলেন
আজ মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মমিনুলের চাচা জয়নাল আবেদীন তাদের মরদেহ শনাক্ত করেন।
৭ মার্চ ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন
কাতারপ্রবাসী সুমনের মরদেহ জোর করে নিয়ে গেল স্বজন-বন্ধুরা
ঢামেক থেকে বের হয়ে যাওয়ার আগে সুমনের বড় বোন সোমা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা কী করব? এভাবে মরদেহ ফেলে রাখব? আপনারা (সাংবাদিক) আছেন শুধু ভিডিও করতে। আমাদের দিকে দেখবে কে?’
৭ মার্চ ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন
'আমার ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না'
গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতদের আনা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিখোঁজদের জন্য হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। কান্না আর আর্তনাদে ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
৭ মার্চ ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন
রক্তক্ষরণে বেশি মৃত্যু, হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
৭ মার্চ ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন
বিস্ফোরণে ভবনের পিলারে ফাটল, উদ্ধার অভিযান স্থগিত
গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত ভবনের একটি পিলারে ফাটল তৈরি হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রেখেছে ফায়ার সার্ভিস। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা উদ্ধার অভিযান স্থগিত রাখার কথা জানান।
৭ মার্চ ২০২৩, ০২:৩০ অপরাহ্ন
‘ভাইরে ফিরায়ে আনেন, মা ইফতারের জন্য অপেক্ষা করছেন’
নিহত ভাইয়ের জন্য হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন বোন
৭ মার্চ ২০২৩, ০২:৩০ অপরাহ্ন
ব্র্যাক ব্যাংকের নবাবপুর শাখা থেকে সেবা নেওয়ার অনুরোধ
বিস্ফোরণের ঘটনায় ব্যাংকের ২ কর্মচারী আহত হয়েছেন
৭ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার
গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
৭ মার্চ ২০২৩, ০২:০৯ অপরাহ্ন
প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে: প্রত্যক্ষদর্শী সাফায়েত
বাঁচাও, বলে চিৎকার করছিলেন। আতঙ্কে এদিক-সেদিক দৌঁড়াচ্ছিলেন কেউ কেউ,' বলেন তিনি।
৭ মার্চ ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন
‘বিস্ফোরণের ধাক্কায় যাত্রীসহ রিকশা নিয়ে উল্টে পড়ে যাই’
মাথায় আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
৭ মার্চ ২০২৩, ০১:২৪ অপরাহ্ন