আইপিএলে ছক্কা বাঁচাতে গিয়ে বিশ্বকাপ শেষ উইলিয়ামসনের!

ঘটনাটি এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচের। গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং করছিল চেন্নাই সুপার কিংস। জশুয়া লিটলের বলে ফ্লিক করে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড়। সেই বল আটকাতে গিয়ে এসিএলে চোট পান উইলিয়ামসন।
৬ এপ্রিল ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন

জুরেলের মতো তরুণদের যেভাবে প্রস্তুত রাখে রাজস্থান

নজর কাড়া এই তরুণ যে প্রক্রিয়া অনুসরণ করারই ফল, ম্যাচের পর তা জানান সঞ্জু স্যামসন।
৬ এপ্রিল ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রবল চাপে প্রতিরোধ গড়ল আয়ারল্যান্ড

বৃহস্পতিবার মিরপুরে একমাত্র টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশন বলা যায় আইরিশদের। এই সেশনে খেলা হয়েছে  ৩০  ওভার।  তাতে  কেবল ৬৬ রান তুললেও সফরকারীরা উইকেটও হারিয়েছে স্রেফ একটি। ৪৭ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। ইনিংস হার এড়াতে এখনো ৬২ রান চাই তাদের।
৬ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন

'সাকিব আজ আমাদের সেরা ব্যাটার ছিল'

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে সাকিব খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস। দ্রুত ৩ উইকেট হারানোর চাপ নিজের ওপর জেঁকে বসতে দেননি তিনি। ৯৪ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১৪ চার।
৫ এপ্রিল ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

চারটি সেঞ্চুরি হওয়া উচিত ছিল বাংলাদেশের, মত সিডন্সের

ওভারপ্রতি ৪.৫৮ গড়ে রান তোলে বাংলাদেশ। মুশফিক ১২৬ রান করেন ৭৫.৯০ স্ট্রাইক রেটে। অধিনায়ক সাকিব ৯২.৫৫ স্ট্রাইক রেটে ৮৭ রানের ইনিংস খেলেন। ৪১ করা লিটনের স্ট্রাইক রেট ছিল একশর বেশি, ১০৪.৮৭।
৫ এপ্রিল ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

সাফজয়ী মেয়েদের পুরস্কারের চেক নিয়ে ৬ মাস ধরে অপেক্ষায় বিসিবি 

গত ২২ সেপ্টেম্বর নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপজয়ী মেয়েদের জন্য এরপর আসতে থাকে নানান পুরস্কারের ঘোষণা। লম্বা সময় পার হলেও এখনও অনেক পুরস্কারই বুঝে পাননি জাতীয় দলের নারী ফুটবলাররা।
৫ এপ্রিল ২০২৩, ০১:৫০ অপরাহ্ন

‘সাকিব আমাকে বলেছিল দ্রুততম সেঞ্চুরি করবে’

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৯৪ বলে ৮৭ রান করেন সাকিব। ১৪ চারে সাজান তার এই ইনিংস। ৪০ রানে ৩ উইকেট পড়ার পর নেমে মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি আনেন তিনি। টেস্ট ম্যাচেও তাকে পাওয়া যায় ওয়ানডের মেজাজে।
৫ এপ্রিল ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন

ইনিংস ব্যবধানে জেতার সুবাস পাচ্ছে বাংলাদেশ

এই টেস্টের আগে বাংলাদেশ বলছিল প্রতিপক্ষকে দাপট দেখিয়ে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় তারা। বুধবার মিরপুরে দ্বিতীয় দিন পর সেই দিকেই যাচ্ছে সব কিছু। ইনিংস হার এড়াতে এখনো আয়ারল্যান্ডের চাই  ১২৮  রান, হাতে আছে ৬ উইকেট।
৫ এপ্রিল ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

বিভিন্ন দেশের মোট ১৭ জন খেলোয়াড়কে নতুন করে আজীবন সদস্যপদ দিয়েছে এমসিসি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাশরাফির নাম রয়েছে সেখানে।
৫ এপ্রিল ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

১৫৫ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ

বুধবার মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে গিয়ে  ৩৬৯  রানে অলআউট হয়েছে সাকিব আল হাসানের দল। আয়ারল্যান্ডের ২১৪ রান ছাপিয়ে ১৫৫ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন

সাকিবের পরিবর্তে কলকাতায় জেসন রয়

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেসন রয়কে দলে টানার কথা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। তার সঙ্গে এ মৌসুমের জন্য দেড় কোটি ভারতীয় রুপিতে চুক্তি করেছে তারা।
৫ এপ্রিল ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

লিড বড় করছে বাংলাদেশ

বুধবার মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশ তুলেছে ৫ উইকেটে ৩১৪। প্রতিপক্ষ থেকে সাকিব আল হাসানের দল এগিয়ে গেছে ১০০ রানে।
৫ এপ্রিল ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন

মুশফিকের দশম টেস্ট সেঞ্চুরি

১৩৫ বলে ১৩ চার, ১ ছক্কায় তিন অঙ্কের ঠিকানায় পৌঁছেন মুশফিক। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে চলে গেছে বাংলাদেশ
৫ এপ্রিল ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

সাকিব-মুশফিকের ফিফটিতে বাংলাদেশের দাপট 

বুধবার মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি বাংলাদেশের।  ২৭ ওভার খেলে ১ উইকেটে এই সেশনে ১৩৬ রান যোগ করেছে স্বাগতিকরা। ৩ উইকেটে ১৭০ রান নিয়ে লাঞ্চে যাওয়া বাংলাদেশ পিছিয়ে আর কেবল ৪৪ রানে। ৭৪ বলে ৭৪ করে অপরাজিত আছেন সাকিব, ৭৭ বলে ৫৩ করে খেলছেন মুশফিক। 
৫ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন

সাকিব-মুশফিকের জুটিতে এগুচ্ছে বাংলাদেশ

দ্বিতীয় দিনের সকালের শুরুটা একদম ভালো হয়নি। আগের দিনের অপরাজিত ব্যাটার মুমিনুল হক ফেরেন দিনের তৃতীয় ওভারে। দলের চাপে এরপর জমে উঠেছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জুটি।
৫ এপ্রিল ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন

সুদর্শনের ব্যাটে জিতল গুজরাট

মোহাম্মদ শামির তোপে ভেঙে পড়ে টপ অর্ডার। তোপ দাগান আরেক পেসার আলজেরি জোসেফও। আর ঘূর্ণির মায়াজাল বেছালেন রশিদ খান। তাতে মাঝারী পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দিল্লি ক্যাপিটালসকে। সাই সুদর্শনের ব্যাটে তা টপকে যেতে খুব একটা বেগ পেতে হয়নি গুজরাট টাইটান্সকে। আরও একটি দারুণ জয়ে শীর্ষে উঠল দলটি।
৪ এপ্রিল ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন

বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরি, নাঈমের ৬ রানের আক্ষেপ

ম্যাচসেরা বিজয় খেলেন ১৫৩ রানের বিস্ফোরক ইনিংস। ১২৭ বল মোকাবিলায় তিনি মারেন ১৩ চার ও ৫ ছক্কা। ৬২ বলে ফিফটি স্পর্শ করার পর তার ব্যাট হয়ে ওঠে ঝড়ো।
৪ এপ্রিল ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন

'মন তো চায় ৫০০-৬০০ উইকেট নেই'

মিরপুর টেস্টের প্রথম দিনে তাইজুলের দাপটে ২১৪ রানে গুটিয়ে গেছে আইরিশরা। একাই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন তাইজুল। টেস্ট ক্যারিয়ারের একাদশ বারের মতো পেয়েছেন ফাইফার।
৪ এপ্রিল ২০২৩, ০২:৫২ অপরাহ্ন

তামিমের ‘বিশাল’ উইকেটে মোমেন্টাম পেয়েছে আয়ারল্যান্ড

মঙ্গলবার মিরপুরে আগে ব্যাট করে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ বিকেলে খেলতে নেম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে বাংলাদেশ।
৪ এপ্রিল ২০২৩, ০১:৫২ অপরাহ্ন

গুজরাটের বিপক্ষেও দিল্লির একাদশে নেই মোস্তাফিজ

কয়েক দিন আগে ভাড়া করা বিমানে চড়ে ভারতে যাওয়া মোস্তাফিজকে ফের থাকতে হচ্ছে বেঞ্চে।
৪ এপ্রিল ২০২৩, ০১:৪১ অপরাহ্ন