ইংল্যান্ডকে বিন্দুমাত্র চ্যালেঞ্জও জানাতে পারল না বাংলাদেশ
বুধবার আবুধাবিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে মাত্র ১২৪ রান করেছিলেন মাহমুদউল্লাহরা। ৩৫ বল আগেই ওই রান অনেকটা তুড়ি মেরে উঠিয়ে নেয় ওয়েন মরগ্যানের দল
২৭ অক্টোবর ২০২১, ০১:০৭ অপরাহ্ন
সহজ জয়ের পথে ইংল্যান্ড
লড়াই করার জন্য বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি বাংলাদেশ। সাদামাটা পুঁজিতে প্রয়োজন ছিল শুরুতেই একাধিক উইকেট তুলে নিয়ে ইংলিশদের চেপে ধরা। সেটা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। উল্টো শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।
২৭ অক্টোবর ২০২১, ১২:৪২ অপরাহ্ন
খুলনাকে হারিয়ে সিলেটের প্রথম জয়
সিলেট একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচে ৪ উইকেটে জিতেছে স্বাগতিকরা।
২৭ অক্টোবর ২০২১, ১২:২৭ অপরাহ্ন
ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হারলেই সেমি-ফাইনালে ওঠার সমীকরণটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের। শেষ তিনটি ম্যাচে জয়ের সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। তবে ভাগ্যটা নিজেদের হাতে রাখতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। সে লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের জন্য পর্যাপ্ত পুঁজি পায়নি বাংলাদেশ।
২৭ অক্টোবর ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন
চাপ কাটিয়ে উঠতে লড়ছে বাংলাদেশ
ইনিংসের প্রথম তিন ওভারে না যেতেই সাজঘরে দুই ওপেনার। এরপর পাওয়ার প্লে শেষ না হতে বিদায় নেন দলের সেরা তারকা সাকিব আল হাসানও। তাতে বড় চাপেই পড়েছে বাংলাদেশ। তবে এরপর সে চাপ কাটিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। পাশাপাশি রানের গতি সচল রাখারও চেষ্টা করছেন তারা।
২৭ অক্টোবর ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন
টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব
বুধবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সে ২০ রেটিং পয়েন্ট যোগ হয়েছে সাকিবের। ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন এক নম্বরে।
২৭ অক্টোবর ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
প্রথম রাউন্ডের মতো সুপার টুয়েলভের প্রথম লড়াইয়েও হেরে গেছে বাংলাদেশ। তবে প্রথম রাউন্ডের মতো এবার কি ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা? উত্তরটা মিলবে হয়তো ঘণ্টা চারেক পরই। এবার টাইগারদের সামনে ইংল্যান্ড। ২০১০ সালের চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে যারা আবার পেয়েছে এক উড়ন্ত জয়।
২৭ অক্টোবর ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ন
উপস্থাপকের সঙ্গে ঝগড়া, লাইভ অনুষ্ঠান ছাড়লেন শোয়েব
'গেম অন হ্যায়' নামক লাইভ অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন নোমান নিয়াজ। তার সঙ্গে বাকবিতণ্ডার পর অনুষ্ঠান ছেড়ে যান শোয়েব।
২৭ অক্টোবর ২০২১, ০৮:১৯ পূর্বাহ্ন
হার্শার প্রতিবাদের পর ক্ষমা চাইলেন ওয়াকার
হার্শার যুক্তি অনুধাবন করে নিজের ভুল বুঝতে পেরেছেন ওয়াকার। টুইটারে ক্ষমা চেয়েছেন তিনি।
২৭ অক্টোবর ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ন
মালিক-আসিফের প্রশংসায় উইলিয়ামসন
১৩৫ রানের লক্ষ্য। এই সাদামাটা লক্ষ্য তাড়া করতে গিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান।
২৭ অক্টোবর ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন
একাদশে ফিরবেন তাসকিন, শরিফুল?
রুবেল স্কোয়াডে এলেও ম্যাচে নামার সম্ভাবনা ক্ষীণ। মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাসকিন আহমেদের ফেরার সম্ভাবনা নিশ্চিত। সেইসঙ্গে একাদশে আসতে পারেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
২৭ অক্টোবর ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
চোটে বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের
বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দলের সঙ্গে অতিরিক্ত সফরসঙ্গী হিসেবে ছিলেন অভিজ্ঞ পেসার রুবেল।
২৬ অক্টোবর ২০২১, ০৭:২৩ অপরাহ্ন
রউফের ভিতের পর আসিফ-মালিকে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান
বয়সটা ৪০ ছুঁইছুঁই। তারপরও বিশ্বকাপ দলে তাকে ফিরিয়ে এনেছে পাকিস্তান। আর কেন এনেছে তার প্রমাণ দিলেন শোয়েব মালিক। দলের খুব প্রয়োজনীয় মুহূর্তেই জ্বলে উঠলেন তিনি। আসিফ আলী খেললেন দারুণ এক ক্যামিও। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় মিলেছে পাকিস্তানের।
২৬ অক্টোবর ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন
ইংল্যান্ডকে মোকাবিলার আগে অনুশীলনে চোট পেলেন সোহান
নেটে ব্যাটিং করছিলেন নুরুল হাসান সোহান। তাকে বল করছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি।
২৬ অক্টোবর ২০২১, ০৪:৪৯ অপরাহ্ন
জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্নটাই ‘অদ্ভুত’ লাগছে গিবসনের
তার মতে, নিজেদের দিনে যে কাউকেই হারাতে সক্ষম মাহমুদউল্লাহর দল।
২৬ অক্টোবর ২০২১, ০১:৫৫ অপরাহ্ন
বাংলাদেশের ‘ঘরের কন্ডিশন’, তাই কঠিন চ্যালেঞ্জ দেখছে ইংল্যান্ড
জস বাটলার মনে করছেন, কন্ডিশন বিচারে তাদের জন্য আসলে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
২৬ অক্টোবর ২০২১, ০১:৩৫ অপরাহ্ন
আরিফুলের ২ রানের আক্ষেপ, রাজার ৫ উইকেটের আনন্দ
নাঈম ইসলাম ও নাসির হোসেন ফিফটি হাঁকানোর পর ব্যাট হাতে জ্বলে উঠলেন আরিফুল হকও।
২৬ অক্টোবর ২০২১, ০১:৩১ অপরাহ্ন
উইন্ডিজকে হারিয়ে দ. আফ্রিকার প্রথম জয়
আন্দ্রে রাসেলের অসাধারণ এক থ্রো আর শিমরন হেটমায়ারের দুর্দান্ত এক ক্যাচ। ওয়েস্ট ইন্ডিজের সাফল্য এটুকুই। সাদামাটা পুঁজিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইটাও জমিয়ে করতে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে সহজে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আসরে প্রথম জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
২৬ অক্টোবর ২০২১, ০১:১৬ অপরাহ্ন
পোলার্ডের শটে অল্পের জন্য রক্ষা আম্পায়ার আলিম দারের
রান বাড়াতে ডোয়াইন প্রিটোরিয়াসের বলে তেড়েফুঁড়ে সোজা ড্রাইভ করেছিলেন কাইরন পোলার্ড। সেই শট আঘাত করতে যাচ্ছিল আম্পায়ার আলিম দারকে।
২৬ অক্টোবর ২০২১, ০১:০২ অপরাহ্ন
বোর্ডের নির্দেশনার পর 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে খেলছেন না ডি কক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে খেলছেন না কুইন্টন ডি কক।
২৬ অক্টোবর ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন