বাংলাদেশকে দারুণ জবাব দিচ্ছে ওমান

ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে আকাশে বল তুলে দিয়েছিলেন দেন জতিন্দর সিং। ১১ রানে ব্যাট করছিলেন তখন এ ওপেনার। উইকেটের কাছে সেই ক্যাচ লুফে নিতে বেশ কয়েক জন ফিল্ডার এসেছিলেন ছুটে। তবে দায়িত্বটা নেন অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেই। কিন্তু কি করলেন তিনি? বল ছুটে গেল হাত ফসকে। ম্যাচটাই কি ছিটকে দিলেন অধিনায়ক?
১৯ অক্টোবর ২০২১, ০৫:০৭ অপরাহ্ন

সাকিব- নাঈমের ব্যাটে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

প্রস্তুতি ম্যাচে ভালো করতে না পারায় জায়গা হারিয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। তার জায়গায় খেলতে নেমে সুযোগ কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষেই ফিরলেন এ ওপেনার। বাঁচা-মরার ম্যাচে ফিরেই বাংলাদেশকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। তার হাফসেঞ্চুরিতে ভর করে ওমানকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
১৯ অক্টোবর ২০২১, ০৪:০৪ অপরাহ্ন

সাকিব-নাঈমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

মোহাম্মদ নাইম শেখ জীবন পেলেন দুটি। লিটন দাস একটি। ঠিক যেন ক্যাচ মিসের মহড়ায় নেমেছে ওমান। তাতে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে চাপ কাটিয়ে উঠছে বাংলাদেশ। নাইম সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে ওঠার লড়াইয়ে নেমেছেন সাকিব আল হাসান।
১৯ অক্টোবর ২০২১, ০৩:০০ অপরাহ্ন

পিএনজিকে হারিয়ে সুপার টুয়েলভের সম্ভাবনা উজ্জ্বল করল স্কটল্যান্ড

প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের ম্যাচে ১৭ রানে জিতেছে স্কটল্যান্ড।
১৯ অক্টোবর ২০২১, ০১:৪৬ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম

বাংলাদেশের শুরুটা হয়েছে ভালো। টস জিতে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
১৯ অক্টোবর ২০২১, ০১:৩২ অপরাহ্ন

জার্সির নকশাকার স্কুল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাল স্কটল্যান্ড

বিশ্বকাপ জার্সি বেছে নিতে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজন করেছিল একটি প্রতিযোগিতার। দেশটির বিভিন্ন স্কুলের দুইশর বেশি শিক্ষার্থী নিজেদের নকশা জমা দিয়েছিল।
১৯ অক্টোবর ২০২১, ১২:২৮ অপরাহ্ন

অপুর ঘূর্ণি জাদুতে জাতীয় লিগে ঢাকার শুভ সূচনা

জয় ছিল কেবল সময়ের ব্যাপার। হাতে ৭ উইকেট নিয়ে ১৮ রানের সমীকরণ মেলাতে দেরি করেনি ঢাকা বিভাগ।
১৯ অক্টোবর ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে নিজের ব্যাটিং পজিশন কী হবে জানিয়ে দিলেন কোহলি

আইপিএলে ফর্মের তুঙ্গে থাকা লোকেশ রাহুলকে জায়গা দিতে নিজের ব্যাটিং পজিশন নিচে নামিয়ে নিয়েছেন কোহলি।
১৯ অক্টোবর ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন

চাপে থাকা বাংলাদেশের দুর্বলতাও জানে ওমান

বাংলাদেশের বিপক্ষে হারলেও মূল পর্বে যাওয়ার সুযোগ থাকবে ওমানের। তবে জিতলে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তা। আর বাংলাদেশ এই ম্যাচে পা হড়কালেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বিদায়। এমন বাস্তবতায় চাপটা বাংলাদেশের দিকে থাকাটাই স্বাভাবিক। 
১৯ অক্টোবর ২০২১, ০৬:৩৮ পূর্বাহ্ন

ওমানের বিপক্ষে ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসছে  

কোচ রাসেল ডমিঙ্গো ওমানের বিপক্ষে আভাস দিলেন কিছু অদল-বদলের।
১৯ অক্টোবর ২০২১, ০৫:২৭ পূর্বাহ্ন

নামিবিয়াকে হারিয়ে শ্রীলঙ্কার শুভ সূচনা

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ানডে বিশ্বকাপের স্বাদও পেয়েছে তারা। সেই দলটিকেই কি-না সুপার টুয়েলভে জায়গা করে নিতে খেলতে হচ্ছে প্রথম রাউন্ড। তবে সেখানে দারুণ সূচনা করেছে দলটি। অপেক্ষাকৃত দুর্বল নামিবিয়াকে সহজেই হারিয়ে এবারের আসর শুরু করেছে লঙ্কানরা।
১৮ অক্টোবর ২০২১, ০৫:১১ অপরাহ্ন

তিন সিনিয়রের পাশে দাঁড়ালেন ডমিঙ্গো

বোর্ড সভাপতিও হারের পেছনে তাদের অ্যাপ্রোচকেই দায়ি করছেন। কিন্তু বাংলাদেশের  কোচ রাসেল ডমিঙ্গ তাতে একমত নন। তিনি মনে করেন ‘চ্যাম্পিয়ন’ এই খেলোয়াড়রা দ্রুতই বড় কিছু করবেন।
১৮ অক্টোবর ২০২১, ০৪:৪৮ অপরাহ্ন

‘ওমান বাধা পেরুতে দলের সবাই আত্মবিশ্বাসী’

এমনিতে নামে, ভারে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ধারেকাছেও নেই ওমান। কিন্তু স্কটল্যান্ড বিপর্যয়ের পর বদলে গেছে বাস্তবতা। রোববার নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের ১৪০ রান টপকাতে না পেরে ৬ রানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার স্বাগতিক ওমানের বিপক্ষে তাই বাঁচা-মরার ম্যাচ।
১৮ অক্টোবর ২০২১, ০৪:১৬ অপরাহ্ন

ওমানের বিপক্ষে একাদশে ফিরছেন নাঈম

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সোমবার সংবাদ সম্মেলনে নাঈমের একাদশে ফেরার কথা নিশ্চিত করেন। কার জায়গায় তিনি ফিরছেন স্পষ্ট না করলেও ইঙ্গিত করেন সৌম্যের দিকেই। 
১৮ অক্টোবর ২০২১, ০২:৫৩ অপরাহ্ন

তিন সিনিয়রের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন বিসিবি সভাপতির

সোমবার কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে ভার্চুয়াল সভা করেন বোর্ড প্রধান। ওমানের মাস্কাটে হোটেলের সামনে দাঁড়িয়ে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে কাঠগড়ায় দাঁড় করান তিন অভিজ্ঞ ক্রিকেটারকে
১৮ অক্টোবর ২০২১, ০১:৫৬ অপরাহ্ন

অপুর ঘূর্ণিতে জয়ের খুব কাছে ঢাকা, মিরাজের ৬ উইকেট

প্রথম ইনিংসে ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে পেলেন চারটা। সিলেট বিভাগের ব্যাটিং লাইন আপ প্রায় একাই ভেঙে দিলেন নাজমুল ইসলাম অপু। অবশ্য দুই ইনিংসেই তিনটি করে উইকেট তুলে তাকে তাকে দারুণ সঙ্গ দিলেন অধিনায়ক শুভাগত হোম। তাতেই জয়ের পথে রয়েছে ঢাকা বিভাগ। আর মাত্র ১৮ পেলেই জয় পাবে দলটি। হাতে রয়েছে ৭ উইকেট।
১৮ অক্টোবর ২০২১, ০১:৩১ অপরাহ্ন

নেদারল্যান্ডকে গুড়িয়ে বিশ্বকাপ শুরু আয়ারল্যান্ডের

সোমবার আবুধাবিতে প্রথম পর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৭ উইকেটে। আগে ব্যাট করে ক্যাম্পারের তোপে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ড।  ২৯ বল হাতে রেখে  ওই রান পেরিয়ে জিতে যায় আইরিশরা।
১৮ অক্টোবর ২০২১, ০১:০৫ অপরাহ্ন

ইয়াসির আলীর সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম

বাংলাদেশের সম্ভাবনায় খেলোয়াড়দের একজন ভাবা হয় ইয়াসির আলীকে। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমের নিয়মিত মুখ তিনি। তবে কেবল ড্রেসিং রুমেই শেষ হয় তার যাত্রা। জাতীয় দলের জার্সি গায়ে এখনও মাঠে নামা হয়নি তার। তবে নিজের জাত বরাবরই চিনিয়ে যাচ্ছেন তিনি। জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে রাজশাহী বিভাগের বিপক্ষে চালকের আসনে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
১৮ অক্টোবর ২০২১, ১২:৪০ অপরাহ্ন

ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসে আয়ারল্যান্ডের ক্যাম্পার

সোমবার আবুধাবিতে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে ক্যাম্পার গড়েন এই নজির। দশম ওভারে দ্বিতীয় থেকে পঞ্চম বলে তিনি টানা ফেরান কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট এডওয়ার্ডস ও রুলফ ফন ডার মেরওয়াকে।
১৮ অক্টোবর ২০২১, ১২:১৪ অপরাহ্ন

শ্রীলঙ্কার কাছে ১ রানে হারল বাংলাদেশের যুবারা

জয়ের পথেই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অসাধারণ ব্যাটিংয়ে লক্ষ্যের দিকেই দলকে নিয়ে যাচ্ছিলেন মাহফিজুল ইসলাম। কিন্তু বিতর্কিত এক এলবিডাব্লিউতে বদলে যায় সব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উল্টো হারতেই হলো বাংলাদেশের যুবাদের।
১৮ অক্টোবর ২০২১, ১২:১৩ অপরাহ্ন