ইনজুরি নিয়ে দেশে ফিরলেন তামিম
চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু প্রথমবারের মতো নেপাল অভিযান সুখকর হয়নি তার জন্য। উল্টো নতুন ইনজুরিতে পড়েছেন তিনি। আঙ্গুলে চিড় ধরায় দেশে ফিরে আসতে হলো বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে।
৭ অক্টোবর ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
হায়দারাবাদের কাছে হেরে গেল বেঙ্গালুরু
শেষ চার আগেই নিশ্চিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। লক্ষ্যটা ছিল সেরা দুইয়ে জায়গা করতে সানরাইজার্স হায়দারাবাদকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে স্পর্শ করা। তবে কাজটা করতে পারেনি দলটি। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া হায়দারাবাদের কাছে হেরেই গেল বিরাট কোহলির দল।
৬ অক্টোবর ২০২১, ০৬:১৯ অপরাহ্ন
বিসিবি নির্বাচনে খালেদ মাহমুদ সুজনের বিশাল জয়
বিসিবির সর্বশেষ কার্য নির্বাহী পর্ষদে গেম ডেভোলাপমেন্টের দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ। এবারও তাকে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।
৬ অক্টোবর ২০২১, ০২:১৪ অপরাহ্ন
নাজমুল হাসান পাপনসহ বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা
আগের দুই দফায় পরিচালক হতে নির্বাচন করতে হয়নি নাজমুল হাসান পাপনকে। একবার সরকারের মনোনয়নে, পরেরবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডে এসেছিলেন তিনি।
৬ অক্টোবর ২০২১, ০১:৩৯ অপরাহ্ন
পরিচালক পদে নির্বাচন করে হারলেন খালেদ মাসুদ
ভোট গণনা শেষে বেরিয়ে প্রথমবার নির্বাচন করা খালেদ মাসুদ নিজেই গণমাধ্যমকে ফলাফল জানিয়ে দিয়েছেন
৬ অক্টোবর ২০২১, ১২:২৭ অপরাহ্ন
শ্রীলঙ্কা সফরের যুব দল ঘোষণা
ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কায় রওয়ানা হবে যুব দল। কলম্বো পৌঁছে আইচ মোল্লাহরা সরাসরি চলে যাবেন ডাম্বুলায়।
৬ অক্টোবর ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন
আইসিসির সেপ্টেম্বর মাসের সেরার লড়াইয়ে নাসুম
আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ।
৬ অক্টোবর ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন
অনুমিত ছকেই আজ বিসিবি নির্বাচন
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বারবার বলছিলেন, তিনি চান নতুন মুখ। কিন্তু খুব বেশি নতুন মুখের দেখা নেই এবারের বিসিবি নির্বাচনে। আগের দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেও এবার অবশ্য নির্বাচন করেই বোর্ড পরিচালক হতে হবে বিসিবি সভাপতিকে।
৬ অক্টোবর ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন
‘বল ব্যাটে আসছে’, ওমানের উইকেট দেখে উচ্ছ্বসিত সৌম্য
প্রথম দিনের অনুশীলন সেরে গণমাধ্যমে পাঠানো ভিডিওবার্তায় আশাবাদ ঝরল সৌম্যের কণ্ঠে
৬ অক্টোবর ২০২১, ০৩:২৭ পূর্বাহ্ন
বড় হারে শেষ চার কঠিন করে ফেলল মোস্তাফিজরা
শেষ চার নিশ্চিত করতে হলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়টা খুব প্রয়োজনীয় ছিল রাজস্থান রয়্যালসের। কিন্তু জয় তো দূরের কথা প্রতিরোধটা গড়তে পারেনি দলটি। হেসেখেলেই তাদের হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর বড় হারের দিনে একটি উইকেট পেলেও বেদম পিটুনি খেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
৫ অক্টোবর ২০২১, ০৫:৪১ অপরাহ্ন
বিশ্বকাপের আগে আরেক ধাক্কা খেল ইংল্যান্ড
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, স্যামের জায়গায় তার ভাই টম কারানকে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
৫ অক্টোবর ২০২১, ০১:৩৩ অপরাহ্ন
কোয়ারেন্টিনের পর ওমানে বাংলাদেশের অনুশীলন শুরু
মঙ্গলবার মাস্কাটের নয়নাভিরাম ওমান ক্রিকেট একাডেমির মাঠে স্থানীয় সময় দুপুরে দেড়টায় শুরু হয় বাংলাদেশের অনুশীলন। বিকেল ৫টা পর্যন্ত নিবিড় অনুশীলন চালিয়েছেন মাহমুদউল্লাহরা।
৫ অক্টোবর ২০২১, ১২:৪৭ অপরাহ্ন
বিশ্বকাপে ফেবারিট কারা, জানালেন বাটলার
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রাথমিক রাউন্ড। সুপার টুয়েলভে মূল পর্বের লড়াই ২৩ অক্টোবর থেকে। যুক্তরাষ্ট্র একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই প্রাসঙ্গিক ক্রমে বিশ্বকাপ নিয়ে নিজের মতামত দিয়েছেন বিস্ফোরক ব্যাটার বাটলার
৫ অক্টোবর ২০২১, ০৬:৩৯ পূর্বাহ্ন
৭০ শতাংশ দর্শক থাকছে বিশ্বকাপে, টিকেট বিক্রি শুরু
আইসিসি এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের সংযুক্ত আরব আমিরাতে হওয়া মূল পর্বে ৭০ শতাংশ দর্শক রাখা হবে। তবে ওমানে প্রাথমিক রাউন্ডে কমসংখ্যক দর্শক রাখা হবে তা এখনো যাচাই বাছাই করা হচ্ছে।
৫ অক্টোবর ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্যাটসম্যানদের মন আরও ভালো করে বুঝতে পারেন তাসকিন
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন তার বিশ্বকাপ ভাবনা।
৪ অক্টোবর ২০২১, ০৬:৫৬ পূর্বাহ্ন
প্যান্ডোরা পেপার্সে শচীনের নাম, আইনজীবী বলছেন ‘গোপন কিছু ছিল না’
অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে ‘প্যান্ডোরা পেপারস’ নামের গোপন নথি প্রকাশ করতে উঠে আসে অনেক রথি-মহারথীর নাম
৪ অক্টোবর ২০২১, ০৬:২২ পূর্বাহ্ন
সাকিব বিশাল প্রভাব তৈরি করেছে: মরগ্যান
দলের জয়ে বল হাতে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। থিতু ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকেও সরাসরি থ্রোতে করেন রান আউট করে রাখেন বড় অবদান।
৪ অক্টোবর ২০২১, ০৪:৫৫ পূর্বাহ্ন
নিরাপদেই ওমানে পৌঁছল বাংলাদেশ দল
ঘূর্ণিঝড়ের প্রভাবে মাস্কাট বিমানবন্দরের ফ্লাইট উঠা-নামা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা
৪ অক্টোবর ২০২১, ০৪:১১ পূর্বাহ্ন
একাদশে ফিরেই সাকিবের ঝলক
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব, কেইন উইলিয়ামসকে রান আউটও করেন তিনি।
৩ অক্টোবর ২০২১, ০৪:১৫ অপরাহ্ন
বিশ্বকাপ খেলতে ওমান গেল বাংলাদেশ দল
ওমানে ঘূর্ণিঝড় ‘শাহিনের' প্রভাবে ফ্লাইট উঠা-নামা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। এমন খবরে বাসা থেকে বেরিয়েও এক পর্যায়ে ফিরে যাচ্ছিলেন ক্রিকেটাররা। তবে পরে জানা যায় নির্ধারিত সময়েই হবে ফ্লাইট।
৩ অক্টোবর ২০২১, ০৩:২২ অপরাহ্ন