নেগেটিভ হলেই অনুশীলনে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরা ক্রিকেটারদের পাঠানো হয়েছিল ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে। তবে এই কোয়ারেন্টিনের সময়সীমা কমে আসছে।
৮ মে ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ন
প্রথম পরীক্ষায় সাকিবের কোভিড-১৯ নেগেটিভ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির চিকিৎসক মঞ্জজুরুল হোসেন দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছেন, ‘সাকিবের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, মোস্তাফিজের ফল কাল পাব।’
৮ মে ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে ভারতে আটকা কিউই ক্রিকেটার
নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ভাড়া করা বিমানে দেশে ফেরার কথা ছিল সেইফার্টের। তবে ফ্লাইটে চড়ে বসার আগে নিয়মিত পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে।
৮ মে ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন
নিজেকে রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টায় মোস্তাফিজ
লম্বা সময় ঘরবন্দি থাকতে হবে বলে আইপিএলে ছন্দে থাকা বাঁহাতি পেসার মোস্তাফিজ চিন্তিত। কারণ, চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে পড়তে পারে নেতিবাচক প্রভাব।
৭ মে ২০২১, ০৬:৩৪ অপরাহ্ন
জোড়া সেঞ্চুরির পর শেষ বিকেলের অস্বস্তি পাকিস্তানের
শুরুর ধাক্কা সামলে কি দারুণভাবেই না এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। আবিদ আলী ও আজহার আলী দুইজনই তুলে নেন সেঞ্চুরি। তাতে মনে হয়েছিল হারারে টেস্টের প্রথম দিনটা শুধুই পাকিস্তানের হতে যাচ্ছে। তবে শেষ বিকেলে তিনটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের শিবিরে কিছুটা স্বস্তি এনে দেন ব্লেসিং মুজারাবানি।
৭ মে ২০২১, ০৩:৪৯ অপরাহ্ন
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল ঘোষণা
করোনাভাইরাসের হানায় মাঝপথেই থেমে গেছে আইপিএল। তবে এরমধ্যেই নতুন লক্ষ্যে মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে ভালো খেলা খেলায় প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন রবিন্দ্র জাদেজা। অন্যদিকে আশানুরূপ পারফর্ম না করায় বাদ পড়েছেন কুলদিপ যাদব ও হার্দিক পান্ডিয়া।
৭ মে ২০২১, ০২:৩৮ অপরাহ্ন
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল ঘোষণা
করোনাভাইরাসের হানায় মাঝপথেই থেমে গেছে আইপিএল। তবে এরমধ্যেই নতুন লক্ষ্যে মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে ভালো খেলা খেলায় প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন রবিন্দ্র জাদেজা। অন্যদিকে আশানুরূপ পারফর্ম না করায় বাদ পড়েছেন কুলদিপ যাদব ও হার্দিক পান্ডিয়া।
৭ মে ২০২১, ০২:৩৩ অপরাহ্ন
ঘরের মাঠের সুবিধা নিয়ে শ্রীলঙ্কাকে হারাতে চায় বাংলাদেশ
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। নিউজিল্যান্ডে ভরাডুবির পর শ্রীলঙ্কা গিয়েও সুসময় ফেরাতে পারেনি টাইগাররা। এরমধ্যেই চলতি মাসের শেষ সপ্তাহের আরও একটি সিরিজ খেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে এবার ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ঘরের মাঠে চেনা কন্ডিশন বলেই আশাবাদী এ পেস অলরাউন্ডার।
৭ মে ২০২১, ০১:২২ অপরাহ্ন
করোনাযুদ্ধে কোহলি-আনুশকার বড় অঙ্কের আর্থিক সহায়তা
করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে উঠছে ভারতে। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নতুন নতুন রেকর্ড গড়ছে দেশটি। এমন পরিস্থিতিতে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে সবার সহায়তা চেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
৭ মে ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ন
আইপিএলের সুরক্ষা বলয়ে ফাঁকফোকরের সন্ধান
বিশেষ করে দিল্লি পর্বে সুরক্ষা বলয় লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
৬ মে ২০২১, ০৫:০৫ অপরাহ্ন
আইপিএলের বাকিটা আয়োজন করতে চায় ইংলিশ কাউন্টি ক্লাবগুলো
আইপিএল আয়োজনের ইচ্ছা জানিয়ে ইতোমধ্যে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে সমন্বিতভাবে চিঠি দিয়েছে ক্লাবগুলো।
৬ মে ২০২১, ০৩:২৬ অপরাহ্ন
‘বিশেষ ব্যবস্থায়’ দেশে ফিরলেন সাকিব-মোস্তাফিজ
আজ দুপুর ১টার সময় ভারত থেকে রওয়ানা হন তারা। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিকেল ৪টায়।
৬ মে ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
আইপিএল আয়োজন করা ভুল ছিল না: সৌরভ
গড়ে প্রতিদিন ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। মৃত্যু ৪ হাজার ছাড়িয়ে। পরিসংখ্যানটা ভারতের। কিন্তু এ অবস্থার মাঝেও সেখানে চলছিল আইপিএল। যদিও কদিন আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির একের পর সদস্যরা কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আসরটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিসিআই। কিন্তু এতো কিছু পরও এ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করায় কোনো কোনো ভুল কিছু দেখছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
৬ মে ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন
টেকনিক্যাল বদল এনেই এমন শাণিত তাসকিন
ডানহাতি এই পেসারের উন্নতির পেছনের গল্প, অন্য পেসারদের অবস্থা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন।
৫ মে ২০২১, ০৬:১৫ অপরাহ্ন
মোস্তাফিজদের ম্যাচে অবৈধভাবে স্টেডিয়ামে ঢোকার অভিযোগে গ্রেপ্তার দুই
দুটি আইনে মামলা দায়ের করা হয়েছে গার্গ ও কানসালের বিরুদ্ধে। সেগুলো হলো ভারতের দণ্ডবিধির মহামারী রোগ আইন ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন।
৫ মে ২০২১, ০৩:০১ অপরাহ্ন
ভারত ছাড়লেন ইংল্যান্ডের ৮ ক্রিকেটার, অপেক্ষায় মরগ্যান
মরগ্যানসহ মোট তিনজন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চেপে বসবেন ইংল্যান্ডগামী বিমানে।
৫ মে ২০২১, ১২:২৭ অপরাহ্ন
‘হোম সিরিজটা হোমেই থেকে যাবে’
খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু, তারপর নিউজিল্যান্ড গিয়ে রঙিন পোশাকে তুলোধুনো হওয়ার পর শ্রীলঙ্কা সফরেও সুসময় ফেরেনি।
৫ মে ২০২১, ১২:১৪ অপরাহ্ন
চূড়ান্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের সূচি
আগামী ১৬ মে বাংলাদেশে পা রাখবে লঙ্কানরা। সিরিজ শেষে তারা ফিরে যাবে ২৯ মে।
৫ মে ২০২১, ১১:১০ পূর্বাহ্ন
দূরে থাকলেও আমি দলের সঙ্গেই থাকব: গিবসন
শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ শেষে মঙ্গলবার দেশে ফেরে বাংলাদেশ। কোচিং স্টাফের সবাই এলেও শ্রীলঙ্কায় থেকে যান গিবসন। সেখান থেকেই যুক্তরাজ্যের ফ্লাইট ধরবেন তিনি।
৫ মে ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাতেই বিশ্বকাপের সম্ভাবনা বেশি
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে ১৬ দেশ। ভারতের প্রস্তাবিত নয় ভেন্যুতেই হওয়ার কথা ছিল আসরের সবগুলো ম্যাচ। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতির চরম অবনতিতে সেই সম্ভাবনা আপাতত একদমই ফিকে। কারণ এই অবস্থায় নাটকীয় উন্নতি না হলে কোন দলই ভারতে যেতে রাজী হবে না।
৫ মে ২০২১, ০৬:০০ পূর্বাহ্ন