দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর স্থগিত
আগামী জুনের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার কথা ছিল প্রোটিয়াদের। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল কুইন্টন ডি ককদের।
২০ এপ্রিল ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
বকেয়া বেতনের দাবিতে সাকিবের অ্যাগ্রো ফার্মে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা। গত চার মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ এনে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ-নীলডুমুর সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা। তবে আধা ঘণ্টা পর আন্দোলনরত শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয় র্যাব।
২০ এপ্রিল ২০২০, ১২:২৯ অপরাহ্ন
বার্সেলোনায় না যেতে নেইমারকে লোভনীয় প্রস্তাব দিচ্ছে পিএসজি!
গত মৌসুমে পারলেও চলতি মৌসুম শেষে জোর করে আর নেইমারকে আটকে রাখা সম্ভবপর হবে না ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জন্য। কারণ তার রিলিজ ক্লজ কমাতে বাধ্য হয়েছে ক্লাবটি। ফুটবল ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে এ অর্থ পরিশোধ করলেই আবার স্পেনে ফিরতে পারবেন তিনি। কিন্তু নেইমারকে এবারও ছাড়তে চায়না ফরাসী ক্লাবটি। তাই তাকে আটকে রাখতে লোভনীয় প্রস্তাব দিচ্ছে বলেই সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্তস।
২০ এপ্রিল ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
জীবনের অন্য ছবিও দেখে নিলেন লেম্যান
‘ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস/ অসুখ বিসুখ হবার পরে জিলেপী সন্দেশ। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বোলচাল/ পুরনো ঘর, পুরোনা ঘর, কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে/ দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।’ কবির সুমনের গানটা শুনবার কথা নয় ড্যারেন লেম্যানের। অথচ কী আশ্চর্য, এই মুহূর্তে তার জীবনযাপনে যেন নিত্য বাজছে এই গানেরই সুর!
২০ এপ্রিল ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন
ফ্লিনটফের স্লেজিংয়ে ক্ষিপ্ত হয়েই ছয় ছক্কা, জানালেন যুবরাজ
স্লেজিং করে তাকে তাতিয়ে দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। আর তাতে ক্ষিপ্ত হয়েই যুবরাজ খেলেন ইতিহাসের অন্যতম সেরা ইনিংস।
২০ এপ্রিল ২০২০, ০৭:৩৫ পূর্বাহ্ন
রায়নার প্রতি পক্ষপাত ছিল ধোনির: যুবরাজ
মহেন্দ্র সিং ধোনির কারণে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন যুবরাজ সিং। ভারতের সাবেক এই অলরাউন্ডার এবার জানালেন, সুরেশ রায়নার প্রতি ধোনির পক্ষপাত মূলক অবস্থানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইউসুফ পাঠানও।
২০ এপ্রিল ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন
ভারতে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশের সাবেক কোচ
বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের দিকে নিয়ে আসার কারিগর ডেভ হোয়াটমোর পেয়েছেন নতুন দায়িত্ব। তাকে ক্রিকেট পরিচালকের পদে নিয়োগ দিয়েছে ভারতের রঞ্জি ট্রফির দল বারোদা।
২০ এপ্রিল ২০২০, ০৫:০৯ পূর্বাহ্ন
বাবাকে হারালেন ইমরুল কায়েস
গত ২৩ মার্চ নিজ এলাকা মেহেরপুরের কাথুলি সড়কে নছিমন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি
১৯ এপ্রিল ২০২০, ০৬:৫৮ অপরাহ্ন
ক্রিকেটারদের সতর্ক করল আইসিসি
ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়া থেকে নিরাপদ দূরত্বে থাকতে ক্রিকেটারদের সতর্ক করেছে আইসিসি।
১৯ এপ্রিল ২০২০, ১১:০২ পূর্বাহ্ন
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১ কোটি রুপি দিল পিসিবি
করোনাভাইরাস মোকাবিলায় আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা। এবারে তাদের ক্রিকেট বোর্ডও (পিসিবি) এগিয়ে এসেছে আলাদাভাবে।
১৯ এপ্রিল ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
করোনাভাইরাস: প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলছেন মুশফিক
ইতিহাসরাঙানো সেই অমূল্য ব্যাটই নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক। উদ্দেশ্য, করোনাভাইরাস সংকট মোকাবিলার জন্য সহায়তা তহবিলে অনুদান দেওয়া।
১৯ এপ্রিল ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন
‘টিম ইন্ডিয়া’ এখন ‘মাস্ক ফোর্স’
নিজেদের খেলার ধরনের সঙ্গে মিল রাখা নকশার মাস্ক পরেছেন তারকা ক্রিকেটাররা।
১৯ এপ্রিল ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন
সেদিন জীবনই বদলে গিয়েছিল ম্যাককালামের
এক যুগ আগের ঘটনা। সেদিনই যাত্রা শুরু করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অর্থনৈতিক দিক থেকে ক্রিকেটের বাঁকবদলের নতুন এক যাত্রায় নেমেই ব্র্যান্ডন ম্যাককালাম তুলেছিলেন ঝড়।
১৮ এপ্রিল ২০২০, ০২:২৪ অপরাহ্ন
নিঃস্বার্থ হওয়ার আহ্বান রুবেলের
দেশের এমন ক্রান্তিকালে ক্রিকেটটাই এখন যেন গৌণ হয়ে উঠেছে তার কাছে। রুবেল সারাক্ষণ ভাবছেন দেশের পরিস্থিতি নিয়ে আর সবাইকে আহ্বান করছেন নিঃস্বার্থ হওয়ার জন্য।
১৮ এপ্রিল ২০২০, ০১:১৪ অপরাহ্ন
বয়স নিয়ে খোঁচা দিয়ে আফ্রিদিকে পাল্টা জবাব গম্ভীরের
নিজের আত্মজীবনীতে আফ্রিদি কটাক্ষ করেছেন সাবেক ভারতীয় ওপেনারকে। গম্ভীরও পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে পাল্টা জবাব দিতে দ্বিধা করেননি।
১৮ এপ্রিল ২০২০, ১২:৫২ অপরাহ্ন
বইয়ের নেশায় সময় পার বিশ্বকাপ জেতা সাকিবের
করোনাভাইরাসের দমবন্ধ পরিস্থিতিতে ফিটনেস ঠিক রাখার পাশাপাশি বই পড়েই সময় কাটছে তার।
১৮ এপ্রিল ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন
প্রোটিয়াদের টেস্ট অধিনায়কত্বের বিবেচনায় নেই ডি কক
ফাফ দু প্লেসি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর জায়গাটা ফাঁকা। ধারণা করা হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুইন্টেন ডি ককই হয়ত পেতে যাচ্ছেন তিন ফরম্যাটেরই ভার। কিন্তু ক্রিকেট সাউথ আফ্রিকার পরিচালক গ্রায়েম স্মিথ উড়িয়ে দিলেন তেমন সম্ভাবনা।
১৮ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ভারপ্রাপ্ত থেকে স্থায়ী হলেন স্মিথ
তিন মাসের জন্য ভারপ্রাপ্ত ক্রিকেট পরিচালক হিসেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে (সিএসএ) নিয়োগ পেয়েছিলেন গ্রায়েম স্মিথ। দেশটির সাবেক তারকাকে এই পদে স্থায়ী করে তার দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছে দুই বছর।
১৭ এপ্রিল ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর প্রস্তাব উঠল খোদ অস্ট্রেলিয়াতেই
আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ মাঠে গড়াতে পারে বলে মনে করছেন সাবেক অজি তারকা ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ।
১৭ এপ্রিল ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোপা খোয়ানোর যন্ত্রণা ভুলতে কয়েক বছর লাগবে নিশামের
কিউই তারকার মতে, রসবোধ তাকে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।
১৭ এপ্রিল ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন