ওয়ানডে ম্যাচের সর্বনিম্ন টিকেটের মূল্য ১০০ টাকা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট মিশন শেষে এবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের এ সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। আর মাঠে বসে ওয়ানডে ম্যাচ দেখতে হলে সর্বনিম্ন ১০০ টাকা খরচ হবে ক্রিকেট ভক্তদের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিকেটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন

চোট থেকে ফেরা সাইফউদ্দিন বললেন, ‘আমি এসবে অভ্যস্ত’

আরও এক চোটে কাটিয়ে পাঁচ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে ফিরছেন সাইফউদ্দিন। দীর্ঘদিন পর হলেও আন্তর্জাতিক অঙ্গনে ফেরার আগে কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে তিনি বলেছেন, এসব খারাপ অভিজ্ঞতার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন।
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭ অপরাহ্ন

এই দিনের জন্য মুখিয়ে ছিলেন আফিফ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে প্রায় দুই বছর হলো। তবে যে ১০টি ম্যাচ খেলেছেন, তার সবই টি-টোয়েন্টি। জিম্বাবুয়ের বিপক্ষে এবারই প্রথম ওয়ানডে সংস্করণে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ডাক পেয়েই ভীষণ রোমাঞ্চিত তরুণ এই অলরাউন্ডার জানালেন, অনেক দিন থেকেই অপেক্ষা করছিলেন বাংলাদেশের জার্সিতে ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য।
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৮ অপরাহ্ন

প্রশ্নটি পারস্পরিক শ্রদ্ধাবোধের

বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের বিদ্রূপাত্মক ভঙ্গিতে নানাবিধ কথাবার্তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, কিন্তু পাকিস্তান সফরে মুশফিকুর রহিমের না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি যে ধরনের সমালোচনা করেছেন, তাতে বিসিবি প্রধান সম্ভবত ক্রিকেটের মূল মন্ত্রটিকে লঙ্ঘন করেছেন, আর তা হলো- পারস্পারিক শ্রদ্ধাবোধ।
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ন

মাশরাফি ভাইয়ের অধীনে খেলতে পারা সৌভাগ্যের: নাঈম

প্রথমবারের মাশরাফির নেতৃত্বে খেলার সুযোগ পাচ্ছেন উদীয়মান টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ। আর সেকারণে নিজেকে বড় ভাগ্যবান মনে করছেন এ তরুণ।
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

ক্যানবেরার মানুকা ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এটি লাল-সবুজের মেয়েদের সবচেয়ে বড় হার।
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন

এবার শ্রীলঙ্কার পাহাড়ের নিচে চাপা উইন্ডিজ

আগের ম্যাচে লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি, শেষ ওভারের মীমাংসায় গিয়ে তবে জিততে হয়েছিল শ্রীলঙ্কাকে। এবার খেলা হলো একেবারে উলটো। রানের পাহাড় গড়ার পর ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে অনায়াসে জিতল শ্রীলঙ্কা।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৮ অপরাহ্ন

ভেট্টোরির ক্লাসে তরুণ স্পিনাররা

মিরপুর টেস্ট শেষ হয়ে গেছে চারদিনে। ওয়ানডে দলের ছোটাছুটিও একদিন পর। চড়া পারিশ্রমিক দিয়ে আনা স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে একদিন তাই খামাখা বসিয়ে রাখল না বিসিবি। জাতীয় দলের বাইরের সম্ভাবনাময় চার স্পিনারের সঙ্গে কাজ করেছেন তিনি।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

মাঠের ‘বাইরের ইস্যু’ ঠিক করার চেষ্টায় আল-আমিন

সীমিত পরিসরের ক্রিকেটে এক সময় দলের মূল বোলারদের একজন হয়ে উঠেছিলেন আল-আমিন হোসেন। কিন্তু জায়গাটা ধরে রাখতে পারেননি নিজেরই ভুলে। শৃঙ্খলাভঙ্গের কারণে ২০১৫ বিশ্বকাপে গিয়েও কোনো ম্যাচ না খেলে দেশে ফিরতে হয়েছিল তাকে। এখন দলে আসেন, আবার বাদ পড়েন। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়ে ফিরেছেন ওয়ানডে দলে। কিন্তু এর মাঝেই বিসিএলে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়ে তিনি এসেছেন খবরে।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:০২ অপরাহ্ন

পাঁচ ধাপ এগোলেন মুশফিক-মুমিনুল, নাঈমের বিশাল লাফ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটে-বলে আলো ছড়ানোর সুফলও তারা পেয়েছেন হাতেনাতে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ করে এগিয়েছেন তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল হক। বিশাল লাফ দিয়ে ২৯ ধাপ উপরে উঠে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:০০ অপরাহ্ন

জিম্বাবুয়ে দলে চমক যুব বিশ্বকাপে খেলা মাধেভেরে

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজের জন্য প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন ওয়েসলি মাডভেরে। সবশেষ যুব বিশ্বকাপের দলে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন এই স্পিন অলরাউন্ডার।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৬ অপরাহ্ন

আচরণবিধি ভাঙায় আল-আমিনের শাস্তি

বিসিএলের ফাইনালে আচরণবিধি ভাঙার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের আল-আমিন হোসেনকে শাস্তি দেওয়া হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৪ পূর্বাহ্ন

বিসিএলে দক্ষিণাঞ্চলের হ্যাটট্রিক শিরোপা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে প্রথম দুই দিনে একক আধিপত্য ছিল দক্ষিণাঞ্চলের। তবে তৃতীয় দিনে বোলারদের সৌজন্যে দারুণভাবে ম্যাচে ফিরেছিল পূর্বাঞ্চল। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দলটি। ১০৫ রানের বড় ব্যবধানেই হেরেছে তারা। ফলে টানা তৃতীয় বারের মতো এ আসরের শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন

‘পরেরবার তাহলে চারশ-পাঁচশ করার কথা বলতে হবে’

মুমিনুল হক কথা দিয়েছিলেন, ডাবল সেঞ্চুরি-ট্রিপল সেঞ্চুরি আসবে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তার চাওয়া অনেকাংশে পূর্ণ হয়েছে। ইনিংস ব্যবধানে জেতার পর গণমাধ্যমকর্মীরা সেই প্রসঙ্গ তুলতে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মজা করেই জানালেন, পরেরবার সতীর্থদের ৪০০-৫০০ রান করার কথা বলবেন তিনি।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন

এখন সবাইকে ‘ঝাড়ি মারেন’ অধিনায়ক মুমিনুল

মুখচোরা, লাজুক হিসেবেই পরিচিতি ছিল তার। মুমিনুল হক কথাও বলতেন মেপে মেপে। পরিস্থিতির দাবিতে হুট করেই তার ঘাড়েই এসে পড়ে টেস্ট অধিনায়কত্বের ভার।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৪ পূর্বাহ্ন

কেবল মুশফিকের পরিবার চিন্তিত, বিশ্বাস করেন না বোর্ড প্রধান

মুশফিক মত বদলাবেন প্রত্যাশা করে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, মাহমুদউল্লাহকে খেলে এলেও মুশফিককে নিয়েই কেবল পরিবারের চিন্তা এটা তিনি বিশ্বাস করেন না।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন

এশিয়া ও বিশ্ব একাদশে থাকছেন যারা!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মাসেই এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে থাকছে বিশ্বের বেশ বড়সড় নামই। তবে এশিয়া একাদশে বাংলাদেশ ও ভারতের এবং বিশ্ব একাদশে উইন্ডিজের খেলোয়াড়দের প্রাধান্য থাকছে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন

স্বস্তির সুবাতাস বইয়ে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

কাজটা আগের দিনই এগিয়ে রেখেছিল বাংলাদেশ। সকালে নেমেই পর পর দুই উইকেট নিয়ে নেওয়ায় প্রথম সেশনেই মিলছিল জয়ের সুবাস। অধিনায়ক ক্রেইগ আরভিন, সিকান্দার রাজারা প্রতিরোধের চেষ্টায় সময়টা কেবল প্রলম্বিত করেছেন, বদলাতে পারেননি নিজেদের অনিবার্য পরিণতি।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৭ পূর্বাহ্ন

প্রথম সেশনেই বিপর্যয়ে জিম্বাবুয়ে

প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। তার উপর আগের দিন শেষ বিকেলেই নেই ২ উইকেট। চতুর্থ দিন ভালো কিছুর আশায় মাঠে নেমেছিল সফরকারীরা। তবে শুরুতেই স্পিনারদের ঘূর্ণিতে পড়ে বড় চাপে পড়ে। এরপর অধিনায়ক ক্রেইগ আরভিন ও অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা হাল ধরার চেষ্টা করলেও তাদের প্রতিরোধ শেষ হয় টাইগারদের দারুণ ফিল্ডিংয়ে। ফলে বড় বিপর্যয়েই পড়েছে জিম্বাবুয়ে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন

স্পিনারদের ছোবলে জয় দেখছে বাংলাদেশ

আগের দিন জিম্বাবুয়েকে ব্যাট করতে দিয়েই ২ উইকেট তুলে নিয়েছিলেন নাঈম হাসান। চতুর্থ দিন সকালে নেমে বাংলাদেশ তুলেছে আরও ২ উইকেট। তাইজুল ইসলাম আর নাঈম হাসানের আরও দুই আঘাতে চরম বিপর্যস্ত জিম্বাবুয়ে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৬ পূর্বাহ্ন