ব্যাপক পরিবর্তন নিয়ে ১৫ মার্চ শুরু হচ্ছে ঢাকা লিগ
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ১৯৭৪-৭৫ থেকে শুরু হওয়া এ আসরে মাঝে মধ্যেই কিছু পরিবর্তন এসেছে। তবে আসন্ন প্রিমিয়ার লিগে আসছে ব্যাপক পরিবর্তন। নানা ধরণের পরিবর্তন নিয়ে এ আসর শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
মাশরাফির নেতৃত্বে অনেক বদলের ওয়ানডে দলে দুই নতুন মুখ
সবশেষ সিরিজের দলের সাতজনকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে ডাকাও হয়েছে সাতজনকে যাদের মধ্যে নতুন মুখ দুটি।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
মুমিনুলের ব্যাটে দ্যুতি, বাংলাদেশের দিন
টেস্ট শুরুর আগে মুমিনুল হক কথা দিয়েছিলেন, অনেক দিনের ব্যর্থতা কাটিয়ে এবার বড় রান করবেন ব্যাটসম্যানরা। যে কারো ব্যাট থেকে আসতে পারে ১০০, ২০০ এমনকি ৩০০ রানের ইনিংসও। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং পাওয়া বাংলাদেশ আছে সে পথেই। সেঞ্চুরির আভাস দিয়ে নাজমুল হোসেন শান্ত ফিরে গেলেও অধিনায়কের সামনে তিন অঙ্কের হাতছানি, রান পাচ্ছেন মুশফিকুর রহিমও।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
আশা জাগিয়ে ফিরে গেলেন শান্ত
ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন। এগিয়ে যাচ্ছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দিকে। যেভাবে ব্যাট করছিলেন তাতে খুব একটা অস্বাভাবিকও মনে হচ্ছিল না। কিন্তু এক মুহূর্তের ভুলেই সব বদলে গেলে। দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটালেন অহেতুক খোঁচা দিতে গিয়ে। ফলে আরও একটি সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু হলো নাজমুল হোসেন শান্তর।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন
গিবসনের সঙ্গে কাজ শুরু করলেন মাশরাফি
মিরপুরে মূল মাঠে যখন জিম্বাবুয়ের সঙ্গে টেস্টে ব্যস্ত বাংলাদেশ দল, পাশেই একাডেমি মাঠে চলছিল ওয়ানডের প্রস্তুতি। মূলত কেন্দ্রে অবশ্য একজনই।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন
শান্তর ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ
তিন বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। খেলে ফেলেছেন তিন সংস্করণেই। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার কোথাও করতে পারছিলেন না তিনি। তবে শেষ পর্যন্ত যে সংস্করণে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, সে সংস্করণেই প্রথম ফিফটির দেখা পেলেন শান্ত। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তার হাফসেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
হারের শঙ্কায় ভারত
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সফর শুরু করেছিল ভারত। কিন্তু ওয়ানডে ম্যাচেই মোমেন্টাম হারিয়ে ফেলে দলটি। উল্টো হোয়াইটওয়াশ হয় তারাই। সে ধারাবাহিকতায় টেস্টেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষেই হারের শঙ্কায় রয়েছে দলটি। এখনও ৩৯ রানে পিছিয়ে আছে তারা। দ্বিতীয় ইনিংসে এর মধ্যেই ৪টি উইকেট হারিয়েছে ভারত।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন
সাত বছরের খরা কাটানোর সুযোগ এসেছিল রাহির সামনে
রবিউল ইসলাম শিবলুর নামটা আজ বাংলাদেশের ক্রিকেটে বিস্মৃতপ্রায়। দেশের ক্রিকেটের মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া রবিউল যেন সুদূরে ফেলে আসা কোন নাম। দারুণ সম্ভাবনা আর নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের ক্রিকেটে আসা রবিউল রোববার মিরপুরে আবার এসেছিলেন আলোচনায়। তাকে আলোচনায় আনা আবু জায়েদ রাহি ৫ উইকেট পেলেই একটা খরাও যে কাটত বাংলাদেশের।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন
আবারও জমল না ওপেনিং জুটি
জিম্বাবুয়েকে ২৬৫ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমে শুরুটা মনমতো হয়নি বাংলাদেশের। চতুর্থ ওভারেই ওপেনার সাইফ হাসানকে হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন
জিম্বাবুয়েকে বেশি দূর যেতে দিলেন না রাহি-তাইজুল
আগের দিন ৬ উইকেট ফেলে জিম্বাবুয়েকে দ্রুত গুঁড়িয়ে দেওয়ার মিশনে ছিল বাংলাদেশ। রেজিস চাকাবার প্রতিরোধ সত্ত্বেও আবু জায়েদ রাহি আর তাইজুল ইসলাম মিলে সেই কাজটা করেছেন সহজেই।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
বিশ্বকাপে প্রতি ম্যাচেই জেতার জন্য মাঠে নামব: জাহানারা
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী সোমবার। পার্থে নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী ভারতকে মোকাবিলা করবে টাইগ্রেসরা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৫ অপরাহ্ন
অভ্যাসটা ঘরোয়া লিগ থেকেই করে নিয়েছিলেন নাঈম
৩৬ ওভার বল করে নাঈম হাসান ৬৮ রানে নিয়েছেন ৪ উইকেট, এরমধ্যে ৩২ ওভারই করেছেন এক টানা। ব্যাটসম্যানদের একের পর এক ডট বল খেলিয়েছেন, চাপে ফেলেছেন। সেই চাপ থেকে এসেছে উইকেট। দিনশেষে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খানিকটা এগিয়ে আছে নাঈমের কারণেই। সেরা ছন্দে থাকা এই স্পিনার জানালেন, টানা এমন বল করার অভ্যাসটা তার ঘরোয়া প্রথম শ্রেণীর থেকে করে নেওয়া।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০ অপরাহ্ন
ক্ষণে ক্ষণে রঙ পাল্টানো ম্যাচে উইন্ডিজকে হারাল শ্রীলঙ্কা
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করার শঙ্কায় পড়ল দলটি। তবে আটে নামা ওয়ানিদু হাসারাঙ্গার বীরত্বে নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ল লঙ্কানরা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩ অপরাহ্ন
'বিশ্রামেও' ব্যর্থ মাহমুদউল্লাহ
সময়টা খুব বাজে যাচ্ছে মাহমুদউল্লাহর। বিশেষ করে লম্বা সংস্করণে। অনেক দিন থেকেই রানের দেখা নেই ব্যাটে। সে কারণে টেস্ট স্কোয়াড থেকে তো 'বাদ'ই পড়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে বিশ্রামে আছেন তিনি। মজার বিষয়, বিশ্রামে থাকা এ খেলোয়াড় এদিন খেলছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচে। দক্ষিণাঞ্চলের হয়ে খেলতে নেমে সেখানেও ধরে রেখেছেন ব্যর্থতার ধারাবাহিকতা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ অপরাহ্ন
এমন উইকেট পেয়ে চমকে গিয়েছিল জিম্বাবুয়ে
উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশ ভালো, আবার জায়গায় বল করলে পেসার, স্পিনার সবার জন্যই থাকছে রসদ। বাংলাদেশে এমন স্পোর্টিং উইকেট পেয়ে রীতিমতো বিস্মিত জিম্বাবুয়ে।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৬ অপরাহ্ন
ড্যারেন স্যামিকে সম্মানসূচক নাগরিকত্ব দিচ্ছে পাকিস্তান
পাকিস্তানের মাটিতে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফিরিয়ে আনায় ড্যারেন স্যামির ভূমিকা কম নয়। দেশটির ক্রিকেটে ‘অমূল্য অবদান’ রাখায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক পেতে যাচ্ছেন সম্মাননা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
সেঞ্চুরিয়ান আরভিনকে থামিয়ে দিনটা বাংলাদেশের করেন নাঈম
সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে তেতে উঠেছিলেন দুই পেসার। তাদের সামলে প্রিন্স মাসবাউরে আর ক্রেইগ আরভিনের ব্যাটে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে, আভাস দেয় বড় রানের। তবে দারুণ বল করে অফ স্পিনার নাঈম হাসান তুলে নিতে থাকেন উইকেট, জিম্বাবুয়েকে রাখেন বেঁধে। সেই চাপ সামলেও ঠিকই সেঞ্চুরি তুলে ফেলেছিলেন আরভিন। সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ানো জিম্বাবুয়ে অধিনায়ককেও শেষ বেলায় ছেঁটেছেন নাঈম।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
অধিনায়কত্বের অভিষেকেই আরভিনের সেঞ্চুরি
এক প্রান্তে সাফল্য পেলেও অপর প্রান্তে হতাশ হতে হয়েছে বাংলাদেশের বোলারদের। কারণ এদিন দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলছেন ক্রেইগ আরভিন। টাইগারদের মাথাব্যাথার কারণ হয়ে একাই লড়াই করে চলেছেন তিনি। পৌঁছেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই করলেন সেঞ্চুরি।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন
হ্যাটট্রিকের পেছনে জাদেজার অবদানের কথা জানালেন অ্যাগার
বাঁহাতি স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করার পর জানিয়েছেন, রবীন্দ্র জাদেজার পরামর্শ নিয়ে সুফল পাচ্ছেন তিনি। ভারতের তারকা অলরাউন্ডারকে নিজের সবচেয়ে পছন্দের ক্রিকেটারের তকমাও দিয়েছেন অ্যাগার।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন
নাঈমের ছোবল সামলে জিম্বাবুয়েকে টানছেন আরভিন
প্রথম সেশনে মাত্র ১ উইকেট নিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে পর পর দুই উইকেট নিয়ে দলকে খেলায় ফেরান অফ স্পিনার নাঈম হাসান। যদিও মৃদু ধস সামলে জিম্বাবুয়েকে টানছেন তাদের অধিনায়ক ক্রেইগ আরভিন।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন