এক ঝাঁক তরুণদের নিয়ে দারুণ আশাবাদী ব্রাজিল কোচ

গত দুটি বিশ্বকাপে নেইমারকে কেন্দ্র করেই এগিয়েছে ব্রাজিলের সব পরিকল্পনা। হেক্সা জেতার মিশনে দুবারই হতে হয়েছে হতাশ। আসছে বিশ্বকাপে কেবল নেইমারের উপর আর ভর করবে না ব্রাজিল
২৫ জুলাই ২০২২, ০৩:০৩ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: অ্যাতলেতিকোয় যেতে বেতন কমাচ্ছেন রোনালদো!

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৪ জুলাই ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন

বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি!

হুট করে আসা সুনামির মতো খবরটা ছড়িয়েছিল ফুটবল মহলে। বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। লা লিগার আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে কাতালানদের সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসান হয় তার। তবে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা এখনও মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী।
২৪ জুলাই ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন

পিকে বল পেলেই 'শাকিরা শাকিরা' বলে দুয়ো সমর্থকদের

ম্যাচটা যখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের, তখন প্রীতি ম্যাচও থাকে উত্তেজনায় ঠাসা। মাঠের লড়াইয়ে যেমন ছাড় দেননি দুই দলের খেলোয়াড়রা। তেমনি মাঠের বাইরে সমর্থকরাও মেতেছেন লড়াইয়ে। বল পেলেই রিয়াল মাদ্রিদ সমর্থকরা 'শাকিরা শাকিরা' বলে দুয়ো দিয়েছেন জেরার্দ পিকেকে।
২৪ জুলাই ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন

রাফিনহার গোলে রিয়ালকে হারাল বার্সেলোনা

প্রাক-মৌসুমের নিছকই একটা প্রীতি ম্যাচ। কিন্তু ম্যাচটা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে, তখন সে লড়াইও হয়ে যায় মহারণ। মৌসুম শুরুর আগেই এল ক্লাসিকোর আসল ঝাঁজ। তাতে অবশ্য জয় মিলেছে বার্সেলোনার। চলতি মৌসুমেও দলে টানা রাফিনহার গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
২৪ জুলাই ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন

'আর্জেন্টিনা যে কোনো দলকে হারাতে পারে'

বছর দুই আগেও বেশ বাজে অবস্থার মধ্যে ছিল আর্জেন্টিনা। সেই পরিস্থিতি পেছনে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে এখন আলবিসেলেস্তারা। ৩৩ ম্যাচ ধরে তো অপরাজিতই রয়েছে তারা। প্রায় ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে গত বছর জিতেছে কোপা আমেরিকাও। সেই দলটির পক্ষেই এবার বিশ্বকাপে বাজী রাখছেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য হোর্হে ভালদানো।
২২ জুলাই ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন

রোনালদো একজন কিংবদন্তি: ভারানে

সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়ে অনেক বিতর্কের মধ্যে পড়েছেন। তার উপর নতুন কোনো ক্লাবেও যোগ দেওয়া নিশ্চিত করতে পারছেন না এ পর্তুগিজ তারকা। তবে দুঃসময়ে সতীর্থ রাফায়েল ভারানেকে পাশে পেলেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
২২ জুলাই ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন দানি আলভেজ

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২২ জুলাই ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ন

সালাহ-মেন্ডিকে পেছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা মানে

পাল্লাটা সাদিও মানের দিকেই ঝুঁকে ছিল। কারণ ক্লাব ও জাতীয় দলের তাঁবুতে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন সাদিও মানে। শেষ পর্যন্ত অনুমিতভাবেই আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেনেগালের এ ফরোয়ার্ড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হলেন তিনি।
২২ জুলাই ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: ম্যানসিটির লাপোর্তায় নজর বার্সেলোনার

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২১ জুলাই ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন

'রোমাই দিবালার জন্য সঠিক ক্লাব'

শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব এএস রোমায় যোগ দিয়েছেন পাওলো দিবালা। যে বেতনে এই ক্লাবে যোগ দিয়েছেন, সে বেতনে আরও প্রতিষ্ঠিত ক্লাবে যোগ দিতে পারতেন এ আর্জেন্টাইন। কিন্তু তিনি বেছে নেন রোমাকেই। আর এটাই তার জন্য সঠিক ক্লাব বলে মনে করেন জুভেন্টাস কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি।
২১ জুলাই ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন

আফ্রিকার সেরা হওয়ার লড়াইয়ে সালাহ-মানে-মেন্ডি

২০২২ সালের আফ্রিকান ফুটবল অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য তিনজন ফাইনালিস্টের নাম ঘোষণা করেছে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (সিএএফ)। এরমধ্যেই দুইজনই সেনেগালারের খেলোয়াড়। সাদিও মানের সঙ্গে রয়েছেন দলটির গোলরক্ষক এডোয়ার্ড মেন্ডিও। তৃতীয় খেলোয়াড় মিশরের মোহামেদ সালাহ।
২১ জুলাই ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: নেইমারকে 'না' বলে দিয়েছে ম্যানসিটি

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২০ জুলাই ২০২২, ০৮:৩০ পূর্বাহ্ন

বার্সা কীভাবে লেভানদোভস্কিকে কিনলো, বুঝতেই পারছেন না বায়ার্ন কোচ

ঘোষণাটা সপ্তাহখানেক আগে আসলেও আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রবার্ট লেভানদোভস্কির সঙ্গে চুক্তি করতে পেরেছে বার্সেলোনা। চার বছরের জন্য এ পোলিশ তারকাকে পেতে কাতালান ক্লাবটির খরচ প্রায় ৫০ মিলিয়ন ইউরো। তবে আর্থিক টানাপোড়নের এ সময়ে বার্সা এতো টাকা কোথায় পেল তা ভেবেই পাচ্ছেন না বায়ার্ন মিউনিখ কোচ হুলিয়ান ন্যাগেলসম্যান।
২০ জুলাই ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন

আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো: রাফিনহা

ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে অভিষেকটা দারুণ হয়েছে রাফিনহার। এক অর্ধ খেলেই একটি গোল, পাশাপাশি দুটি অ্যাসিস্ট। তাতে প্রাক-মৌসুমের ম্যাচে ইন্টার মিয়ামিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এ ধারা বজায় রেখে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেই গোল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। কারণ রিয়ালের চেয়ে নিজেদের দলকেই বেশি শক্তিশালী বলে মনে করেন এ ব্রাজিলিয়ান।
২০ জুলাই ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন

যৌবন বাড়াতে রোনালদোর নতুন টোটকা

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এখনও কোনো ক্লাব থেকে সে অর্থে ভালো কোনো প্রস্তাব মিলেনি তার। তবে এসব নিয়ে যেন মোটেও ভাবনা নেই তার। দিব্যি আনন্দে সময় কাটাচ্ছেন। এমনকি যৌবন ধরে রাখতে বিশেষ ইনজেকশনও নিয়েছেন এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে মাদ্রিদের সংবাদমাধ্যম মার্কা।
১৯ জুলাই ২০২২, ০২:১৪ অপরাহ্ন

ক্যান্সারে আক্রান্ত হলার

ওয়েস্টহ্যামে থাকাকালীন সময়েও একাদশে নিয়মিত জায়গা হতো না সাবেস্তিয়ান হলারের। সেই হলার আয়াক্সে গিয়েই গেলেন বদলে। অসাধারণ ফুটবল উপহার দিয়ে নজর কেড়ে নেন সবার। তাই আর্লিং হালান্ডের বিকল্প হিসেবে তাকে দলভুক্ত করে বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু নতুন ক্লাবে গিয়ে জানলেন ক্যান্সারে আক্রান্ত তিনি।
১৯ জুলাই ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: কুন্দের জন্য চেলসির নতুন প্রস্তাব

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১৯ জুলাই ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন

চান্দিমালের দৃঢ়তায় বড় লক্ষ্য পাচ্ছে পাকিস্তান

নিরোশান ডিকভেলা যখন আউট হন, তখন শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৫ রান। লেজ বেরিয়ে যায় দলটির। কিন্তু এক প্রান্ত আগলে রেখে অসাধারণ লড়াই চালিয়ে যান দিনেশ চান্দিমাল। লেজের ব্যাটারদের নিয়ে এরপর স্কোরবোর্ডে প্রায় একশ রান যোগ করেন তিনি। তাতে পাকিস্তানকে বিশাল লক্ষ্যই ছুঁড়ে দিতে যাচ্ছে শ্রীলঙ্কা।
১৮ জুলাই ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

বার্সেলোনাকে শীর্ষে ফেরাতে মরিয়া লেভানদোভস্কি

গত মৌসুমেই নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রবার্ট লেভানদোভস্কি। কিন্তু হয়ে ওঠেনি। এবার নিতে পেরেছেন। তাও আবার এমন একটি ক্লাবে, যারা গত কয়েক মৌসুম ধরে ধুঁকছে। আর্থিক টানাপোড়নে তো দেউলিয়া হওয়ার দশা বার্সেলোনার। তবে নতুন ক্লাবে এসে দলটিকে ফের শীর্ষে তোলার অঙ্গীকারই করলেন লেভানদোভস্কি।
১৮ জুলাই ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন