তাহলে দেম্বেলেকে আরও সুযোগ দিচ্ছেন জাভি!
'হয় নতুন চুক্তিতে স্বাক্ষর কর, না হয় বিদায় হও।' জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে উসমান দেম্বেলেকে এমনটাই বলে দিয়েছিল বার্সেলোনা। অন্যথায় মৌসুমের বাকি সময় বসেই কাটাতে হবে বলে হুমকি দিয়েছিল তারা। কোচ জাভি হার্নান্দেজও বলেছিলেন একই কথা। কিন্তু কদিন না যেতেই সূর নরম হয়েছে তাদের। দলের প্রয়োজনে দেম্বেলেকে খেলাতে কোনো আপত্তি নেই কোচের।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন
অবসর নিতে বাধ্য হতে পারেন রামোস
একের পর এক চোটে পড়ছেন পিএসজির স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও রামোস। এক ম্যাচ মাঠে থাকলে ছিটকে যাচ্ছেন কয়েক ম্যাচের জন্য। আর এ কারণেই অবসর নিতে বাধ্য হতেন পারেই বলে শঙ্কা প্রকাশ করেছেন স্পেন ফুটবল দলের সাবেক চিকিৎসক মার্সেল ফেরেট।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
রিয়ালকে বিদায় করে সেমি-ফাইনালে বিলবাও
পুরোটা সময়ই একের পর এক আক্রমণ করেও গোল আদায় করে নিতে পারছিল না অ্যাথলেতিক বিলবাও। তাতে মনে হয়েছিল অতিরিক্ত সময়র দিকেই গড়াচ্ছে ম্যাচটি। কিন্তু তখনই জ্বলে ওঠেন আলেক্স বেরেনগার। করলেন অসাধারণ এক গোল। তাতেই রিয়াল মাদ্রিদকে বিদায় করে কোপা দেল রে'র সেমি-ফাইনালের টিকেট কাটল শিরোপাধারীরা।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২২ পূর্বাহ্ন
ইউরোপায় বার্সেলোনার স্কোয়াডে নেই দানি আলভেজ
৩৮ বছর বয়সে বার্সেলোনায় দ্বিতীয় অভিষেক হয় দানি আলভেজের। ক্লাবে শুরুটাও দারুণ হয় তার। কিন্তু ইউরোপীয় প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগের নকআউট রাউন্ডের পর্বের জন্য বার্সেলোনার স্কোয়াডে জায়গা হলো না তার। নিয়মের জটিলতার কারণে বাদ পড়তে হয়েছে এ ব্রাজিলিয়ানকে।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯ পূর্বাহ্ন
প্যারাগুয়েকে বিধ্বস্ত করল ব্রাজিল
বুধবার বাংলাদেশ সময় সকালে বেলো হরিজন্তে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল জিতেছে ৪-০ গোলে। দলের হয়ে গোল করেন রাফিয়ান, ফিলিপে কৌতিনহো, অ্যান্তোনি ও রদ্রিগো।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৫ পূর্বাহ্ন
ল্যাম্পার্ডকে কোচ করল এভারটন
সোমবার রাতে এক বিবৃতিতে ল্যাম্পার্ডের নিয়োগ নিশ্চিত করে ক্লাবটি। সপ্তাহ দুয়েক আগে ছাঁটাই হওয়া রাফায়েল বেনিতেসের জায়গায় আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই মিডফিল্ডার।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন
পিএসজিতে ১০ নম্বর জার্সিতে মেসি, নিসের কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায়
সোমবার প্যারিসে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনাল নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর খেলা যায় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোলে পিএসজিতে হতাশায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে নিস।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫০ পূর্বাহ্ন
আসছে গ্রীষ্মেই রিয়ালের হয়ে যাচ্ছেন এমবাপে!
কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন অনেক পুরনো। এমবাপে রিয়ালে যেতে চান, রিয়ালও তাকে পেতে মরিয়া। দুই পক্ষ রাজী থাকলেও বাধা ছিল এমবাপের বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও তাদের চুক্তি
৩১ জানুয়ারি ২০২২, ০৪:০৩ অপরাহ্ন
এরিকসেনের থমকে যাওয়া ক্যারিয়ার পেল নতুন গতি
সোমবার মধ্যবর্তী দল বদলের শেষ দিনে এরিকসনের সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। ইপিএলে এবার পয়েন্ট টেবিলে ১৪ নম্বরে থাকা ক্লাবটি জানায়, ডেনমার্কের এই মিড ফিল্ডারকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে দলে টেনেছে তারা।
৩১ জানুয়ারি ২০২২, ১২:৩৭ অপরাহ্ন
বান্ধবীকে নির্যাতনের অভিযোগে ইউনাইটেড তারকা গ্রিনউড আটক!
ম্যানচেস্টার পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর শারীরিক নির্যাতনের ছবি ও ভিডিও তারা আমলে নিয়েছে। এর ভিত্তিতেই২০ বছরের এক যুবককে আটক করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে আটক যুবক গ্রিনউড।
৩১ জানুয়ারি ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন
গ্রিনউডের বিরুদ্ধে বান্ধবীকে নির্যাতনের অভিযোগ, যা বলছে ইউনাইটেড
রবসনের অভিযোগের ব্যাপারে অবগত হয়েছে ম্যান ইউনাইটেড কর্তৃপক্ষ।
৩০ জানুয়ারি ২০২২, ০১:২৪ অপরাহ্ন
কলম্বিয়া ম্যাচের আগে আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি
র্যপিড পিসিআর পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তিনি।
২৯ জানুয়ারি ২০২২, ০৪:০১ অপরাহ্ন
আর্জেন্টিনার হোটেলে এয়ার কন্ডিশনার ছিল অচল, ছিল না পানিও
চিলিতে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে প্রত্যাশিত সুযোগ-সুবিধা না পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ করেছেন তিনি।
২৮ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন
রিয়ালের অনুরোধ ফিরিয়ে দিল ব্রাজিল
আগামী বৃহস্পতিবার ইকোয়েডর ও ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে ব্রাজিলের।
২৬ জানুয়ারি ২০২২, ০৪:৪১ অপরাহ্ন
২০১৮ সালের পর ইতালি দলে ডাক পেলেন বালোতেল্লি
বালোতেল্লি শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিন বছরেরও বেশি আগে।
২৫ জানুয়ারি ২০২২, ০৫:২৯ পূর্বাহ্ন
ক্যামেরুনে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু
আসরের আয়োজক ক্যামেরুন ও কমোরোসের ম্যাচের আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
২৫ জানুয়ারি ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ন
রিয়ালের হোঁচট খাওয়ার দিনে জয়ে ফিরল বার্সা
কোপা দেল রে'র ম্যাচে এলচের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এ জয় নিয়েই মাঠ ছেড়েছিল রিয়াল মাদ্রিদ। সেই দলটির বিপক্ষে লা লিগার ম্যাচেও আগের দিন দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে। এদিন অবশ্য জয় না পেলেও ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে লস ব্লাঙ্কোসরা। একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জয় পেয়েছে দিপার্তিভো আলাভেসের মাঠে।
২৪ জানুয়ারি ২০২২, ০৫:১৪ পূর্বাহ্ন
পিএসজির জয়ে রামোসের গোল
করোনাভাইরাস মুক্ত হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে ম্যাচের শুরু থেকে খেলতে পারেননি। বদলি নেমেছেন দ্বিতীয়ার্ধে। তাতে কোনো সমস্যাই হয়নি পিএসজির। দলগত নৈপুণ্যে বড় জয়ই পেয়েছে দলটি। আর পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন সের্জিও রামোস।
২৪ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন
যে মেসির সমালোচনা করে সে ফুটবলের কিছুই জানে না: বেনজেমা
লিগ ওয়ানে ১১টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তবে মাত্র একটি গোল করতে পেরেছেন। তাতেই গেল গেল রব তুলে ফেলেছেন অনেকেই। কেউ কেউ আবার তার ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছেন। শুধু গোল বিচার করে যারা মেসির সমালোচনা করছেন, তাদের রীতিমতো এক হাত নিয়েছেন করিম বেনজেমা। তারা ফুটবলের কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন এ রিয়াল মাদ্রিদ তারকা।
২৩ জানুয়ারি ২০২২, ১২:৫০ অপরাহ্ন
করোনা মুক্ত হয়ে পিএসজির স্কোয়াডে ফিরলেন মেসি
করোনাভাইরাস বেশ ভোগাল হালের সেরা তারকা লিওনেল মেসিকে। আক্রান্ত হয়েছিলেন গত বছরের শেষ দিকে। এরপর ভাইরাস মুক্ত হলেও ম্যাচ ফিটনেস না থাকায় বেশ কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে অবশেষে পিএসজির হয়ে মাঠে ফিরতে চলেছেন রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
২৩ জানুয়ারি ২০২২, ১১:২২ পূর্বাহ্ন