কোচিং করানো শিখবেন কিন্তু কোচ হবেন না ক্যাসিয়াস
খেয়ালটা বেশ অদ্ভুত। কোচিং করানো শিখবেন কিন্তু পেশাদার কোচ হওয়ার কোনো ইচ্ছাই নেই ইকার ক্যাসিয়াসের। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এ কিংবদন্তি।
১২ নভেম্বর ২০২১, ১২:০৫ অপরাহ্ন
অবসর নিতে হতে পারে আগুয়েরোকে!
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তিন মাসের মতো সময় বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবেন বার্সেলোনার সের্জিও আগুয়েরো। কিন্তু সমস্যা তারচেয়েও গুরুতর বলে জানিয়েছে স্প্যানিশ রেডিও কাতালুনিয়া। যে কারণে ফুটবল থেকে অবসরই নিতে হতে পারে এ আর্জেন্টাইন তারকাকে।
১২ নভেম্বর ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন
লিভারপুলের সেই কৌতিনহোকে ফিরিয়ে আনবে ব্রাজিল
লিভারপুলের হয়ে তখন উড়ছিলেন ফিলিপ কৌতিনহো। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার ট্রেডমার্ক শটগুলো ফেরাতে হিমসিম খেতে হতো গোলরক্ষকদের। কিন্তু আরও বড় প্রত্যাশায় ইংলিশ ক্লাবটি ছেড়ে যোগ দেন বার্সেলোনায়। তখন থেকেই তার পতনের শুরু। আজও নিজেকে হারিয়ে খুঁজে চলেছেন তিনি। তবে সেদিনের সেই কৌতিনহোকে ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালাবে ব্রাজিল। এমনকি ফিরিয়ে আনবেন বলে প্রত্যয় প্রকাশ করেন দলটির প্রধান কোচ তিতে।
১১ নভেম্বর ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
অ্যাস্টন ভিলার কোচ হলেন জেরার্ড
গুঞ্জনটা বেশ কয়েক দিন ধরেই চলছিল ফুটবল অঙ্গনে। অ্যাস্টন ভিলার কোচ হচ্ছেন সাবেক লিভারপুল কিংবদন্তি কোচ স্টিভেন জেরার্ড। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। অ্যাস্টন ভিলার দায়িত্ব নিয়েছেন এ সাবেক ইংলিশ অধিনায়ক। রেঞ্জার্স ছেড়ে সাড়ে তিন বছরের চুক্তিতে বার্মিংহ্যামের ক্লাবটিতে যোগ দিলেন তিনি।
১১ নভেম্বর ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন
উরুগুয়ের বিপক্ষে খেলবেন মেসি?
কাতার ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চলছিল আর্জেন্টিনা দলের তৃতীয় অনুশীলন সেশন। সেখানে কোনো সমস্যা ছাড়াই দলের সবার সঙ্গে বেশ সাবলীলভাবে অনুশীলন করে গেলেন পিএসজি তারকা লিওনেল মেসি। তাহলে কী উরুগুয়ের বিপক্ষে একাদশে থাকছেন আর্জেন্টাইন অধিনায়ক?
১১ নভেম্বর ২০২১, ০৮:৩৯ পূর্বাহ্ন
অলস বলায় পাল্টা আঘাত কৌতিনহোর
বার্সেলোনায় যাওয়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না ফিলিপ কৌতিনহোর। তবে সেরা ছন্দে ফিরতে চেষ্টার ত্রুটি করছেন না তিনি। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে তাকে অলস বলে সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যম। আর গণমাধ্যমের এমন মন্তব্যে বেশ অবাক হয়েছেন এ ব্রাজিলিয়ান। পাল্টা জবাবও দিয়েছেন তিনি।
১০ নভেম্বর ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ন
বার্সায় ফিরেই দুই ফিজিওকে ছাঁটাই করলেন জাভি
একজন দুইজন নয়, মোট ১১ জন খেলোয়াড় ইনজুরিতে। এমন অবস্থায় লড়াই করা বেশ কঠিন যে কোনো দলের জন্যই। স্বাভাবিকভাবেই দলের ফিজিওদের উপর আস্থা রাখতে না পারারই কথা জাভি হার্নান্দেজের। তাই বার্সেলোনায় যোগ দিয়েই দুই ফিজিওকে বরখাস্ত করেছেন তিনি।
৯ নভেম্বর ২০২১, ১২:৫৪ অপরাহ্ন
আর্জেন্টিনায় পৌঁছেই অনুশীলনে মেসি
চোটাক্রান্ত লিওনেল মেসিকে আর্জেন্টিনার স্কোয়াডে রাখায় আগের দিনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। কিন্তু এসব নিয়ে ভাবার সময় কোথায় মেসির। নিজ দেশে পৌঁছেই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। তার সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন পিএসজির অপর দুই তারকা আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও।
৯ নভেম্বর ২০২১, ১২:০৪ অপরাহ্ন
উরুর ইনজুরিতে পগবা
সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। তার উপর আন্তর্জাতিক বিরতি শুরু না হতেই দুঃসংবাদ শুনতে হলো দলটিকে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের খেলতে গিয়ে অনুশীলনে ইনজুরিতে পড়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। যে কারণে ফ্রান্স দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
৯ নভেম্বর ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
জাভির অগ্রাধিকারের তালিকায় দেম্বেলের চুক্তি নবায়ন
দেম্বেলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী গ্রীষ্মে। অথচ তার কাছ থেকে এই সাড়ে চার বছরে ধারাবাহিকভাবে সেরাটা কখনও পায়নি কাতালানরা।
৯ নভেম্বর ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রাজিলকে কোচিং করানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জাভি
বার্সায় ফেরার আশা মনের গহীনে লালন করছিলেন জাভি।
৯ নভেম্বর ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ন
শ্রীলঙ্কায় ফের পেছাল বাংলাদেশের ম্যাচ
প্রবল বৃষ্টিপাতের কারণে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচটি ফের পিছিয়ে গেছে।
৯ নভেম্বর ২০২১, ০৮:১৭ পূর্বাহ্ন
অবশ্যই আমি মেসিকে অনুশীলন করাতে চাই: জাভি
অবশেষে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দিলেন জাভি হার্নান্দেজ। সোমবার ক্যাম্প ন্যুতে হাজারো দর্শকদের সামনে ক্লাবটির নতুন কোচকে আজ উপস্থাপন করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত কাতালানদের সঙ্গে থাকছেন এ বার্সা কিংবদন্তি।
৮ নভেম্বর ২০২১, ০৩:০৭ অপরাহ্ন
চোটাক্রান্ত মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলতে দিতে চায় না পিএসজি
সবকিছুর আগে জাতীয় দল। হোক না সেটা কোনো সামান্য প্রীতি ম্যাচ। পিএসজিতে যোগ দেওয়ার আগে চুক্তিতে এ বিষয়টা নিশ্চিত হয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। সে ধারায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু পায়ের পেশির চোট থেকে এখনও সম্পূর্ণ নিরাময় হয়নি তার। যে কারণে আর্জেন্টিনার হয়ে তার খেলতে যাওয়ার সিদ্ধান্তটা ভালো চোখে দেখছে না পিএসজি।
৮ নভেম্বর ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন
বার্সেলোনার নতুন কোচ জাভি
চলমান ২০২১-২২ মৌসুমের পর আরও দুই মৌসুম কাতালানদের মূল দলের দায়িত্বে থাকবেন জাভি।
৬ নভেম্বর ২০২১, ০৫:৪২ পূর্বাহ্ন
বার্সায় ফিরছেন জাভি, জানাল আল-সাদ
তবে কি জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে? আভাস সত্যি করে কোচ হয়ে বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন জাভি?
৫ নভেম্বর ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন
বার্সাকে জিতিয়ে আগুয়েরোকে গোল উৎসর্গ করলেন ফাতি
বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলছিল তখন হাসপাতালে শুয়ে সের্জিও আগুয়েরো। অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনে ভুগছেন আর্জেন্টিনার এ তারকা স্ট্রাইকার। যে কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এ তারকাকে। তবে তার অভাব বুঝতে দেননি সতীর্থ আনসু ফাতি। দারুণ এক গোলে বার্সেলোনাকে জিতিয়েছেন তিনি। আর জয়সূচক গোলটি আগুয়েরোকে উৎসর্গ করেছেন ফাতি।
৩ নভেম্বর ২০২১, ০৫:২১ পূর্বাহ্ন
জোড়া গোলে জেনিতকে উড়িয়ে চেলসিকে হুমকি দিবালার
সিরিআয় প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে যেন উড়ছে জুভেন্টাস। এবার জেনিত সেইন্ট পিটার্সবার্গকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি। আর দলের দারুণ এ জয়ে জোড়া গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ম্যাচসেরার পুরষ্কারও মিলেছে তার। সে ধারায় এবার লন্ডন জয়ের প্রত্যয়ও ঝরে এ তারকার কণ্ঠে।
৩ নভেম্বর ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ন
ইউনাইটেডকে বাঁচালেন রোনালদো
চ্যাম্পিয়ন্স লিগে চলছে ক্রিস্তিয়ানো রোনালদোর স্বপ্নযাত্রা। প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন তিনি। আগের ম্যাচে দুই গোল পিছিয়ে থাকার তার গোলেই প্রত্যাবর্তনের গল্প লিখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার আতালান্তার বিপক্ষেও দুই দুইবার পিছিয়ে থাকা দলটিকে রক্ষা করলেন। এ পর্তুগিজ তারকার জোড়া গোলেই সমতায় থেকে ম্যাচ শেষ করেছে ইউনাইটেড।
৩ নভেম্বর ২০২১, ০৩:৫৩ পূর্বাহ্ন
টটেনহ্যামের নতুন কোচ কন্তে
আগামী ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত দায়িত্ব পেয়েছেন তিনি।
২ নভেম্বর ২০২১, ১২:৩৯ অপরাহ্ন