বাংলাদেশের সম্ভাবনা নিভু নিভু, অপেক্ষা আনুষ্ঠানিকতার

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের পর খেলার গতিপথ অনেকটাই পরিষ্কার। ২০২ রানের লক্ষ্যে নেমে বিনা উইকেটে ১০৯ রান তুলে নিয়েছে সফরকারীরা। ম্যাচ জিততে হাতে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের চাই কেবল ৯৩ রান।
২৯ নভেম্বর ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলি

বিসিবি জানিয়েছে, চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরই ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয় ইয়ারিরের মাথায়। তাতে কোন সমস্যা ধরে পড়েনি।
২৯ নভেম্বর ২০২১, ১০:২২ পূর্বাহ্ন

লিটনের ফিফটিতে পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে   ১৫৭  রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশকে আটকে দিতে ৩২ রানে ৫ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। প্রথম টেস্ট জিততে পাকিস্তানকে করতে হবে ২০২ রান। বাংলাদেশকে নিতে হবে ১০ উইকেট।
২৯ নভেম্বর ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন

লিড বাড়াচ্ছে বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশনটা ভালো কাটল বাংলাদেশের।
২৯ নভেম্বর ২০২১, ০৬:১৯ পূর্বাহ্ন

মাথায় বল লেগে ছিটকে গেলেন ইয়াসির, কনকাশন বদলি সোহান 

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মাথায় বল লাগা ইয়াসির ম্যাচ থেকে ছিটকে গেছেন। তাকে স্ক্যান করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 
২৯ নভেম্বর ২০২১, ০৫:৩৬ পূর্বাহ্ন

বল লাগায় মাঠ ছাড়লেন দারুণ খেলতে থাকা ইয়াসির

ডাক করলেও শাহিন শাহ আফ্রিদির শর্ট বল গিয়ে লাগে তার হেলমেটের পেছনের অংশে।
২৯ নভেম্বর ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন

সাকিবের রোলটাই পালন করলেন তাইজুল

নিঃসন্দেহে বাংলাদেশ দলের সেরা বোলার সাকিব আল হাসান। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের বোলারদের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে তাকেই বেছে নেন অধিনায়করা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নেই এ অলরাউন্ডার। তাই তার কাজটা বর্তেছে আরেক অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের কাঁধে। সে কাজটা দারুণভাবেই পালন করলেন এ বাঁহাতি স্পিনার।
২৮ নভেম্বর ২০২১, ০৪:১২ অপরাহ্ন

ইবাদত নিজেও 'স্যালুট'টা পেতে পারেন

পাকিস্তানের প্রথম ইনিংসে যে প্রভাববিস্তারকারী পারফরম্যান্স তিনি দেখালেন, তাতে ইবাদত নিজেও পেতে পারেন একটি 'স্যালুট'।
২৮ নভেম্বর ২০২১, ০২:০৫ অপরাহ্ন

ফ্লাট উইকেটের প্রস্তুতি নিয়েই তাইজুলের এমন সাফল্য

পাকিস্তানের বিপক্ষে নামার আগে তাই বেশ কয়েকদিন ধরেই  ফ্লাট উইকেটে বল করার প্রস্তুতি নিচ্ছিলেন স্পিনাররা। বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম জানালেন এই তরিকাতেই এসেছে সাফল্য।
২৮ নভেম্বর ২০২১, ০১:৩০ অপরাহ্ন

তাইজুলকে পুরনো রূপে ফেরাতে অবদান স্পিন কোচ সোহেলের

চেনা অ্যাকশন ছেড়ে ড্যানিয়েল ভেট্টোরির পরামর্শ নতুন অ্যাকশন নিয়েছিলেন তাইজুল ইসলাম। কিন্তু সেই অ্যাকশন তার ধারই কমিয়ে দেয়। পুরনো অ্যাকশনে ফেরার তাড়না তাই ছিল, কিন্তু ফেরার পথ ছিল না সহজ।
২৮ নভেম্বর ২০২১, ১২:৫১ অপরাহ্ন

দুর্দান্ত দিনের শেষ ভাগে অস্বস্তির কাঁটা

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের হয়েও যেন ঠিক হলো না। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়ার পর ৪ উইকেটে ৩৯ রান তুলে দিন পার করেছে বাংলাদেশ।
২৮ নভেম্বর ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন

আবারও লালা ব্যবহার করে সতর্কতা পেলেন হাসান

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৮ম ওভারের ঘটনা। বলে তার মুখের লালা লাগিয়ে চকচকে করার চেষ্টা করেন হাসান। আম্পায়ারের তা চোখে পড়ার পর বল স্যানেটাইজ করা হয়। পরে হাসানকে ডেকে আম্পায়ার শরফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত মনে করিয়ে দেন নিয়মের কথা, করেন সতর্ক
২৮ নভেম্বর ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন

শাহিন-হাসানের তোপে শুরুতেই এলোমেলো বাংলাদেশ

৪৪ রানের লিড নিয়ে খেলতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা একদম ভালো হলো না।
২৮ নভেম্বর ২০২১, ০৯:৪৪ পূর্বাহ্ন

দুর্দান্ত বোলিংয়ে তাইজুল উড়লেন, উড়ালেন বাংলাদেশকে

সপ্তম ব্যাটসম্যান হিসেবে হাসান আলিকে ফিরিয়ে ক্যারিয়ারে নবমবারের মতো ৫ জুইকেট শিকার ধরেন তাইজুল। ১১৬ রানে পান ৭ উইকেট। তার ঝলকে ৩৩০ রান করেও ৪৪ রানের লিড পেয়ে যায় বাংলাদেশ।
২৮ নভেম্বর ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ন

তাইজুলের ৭ উইকেটে বাংলাদেশের ৪৪ রানের লিড

টানা বোলিং করে যাওয়া স্পিনার তাইজুল ইসলাম দেখালেন তার বাঁ হাতের জাদু। লাইন-লেংথ ঠিক রেখে তাকে যোগ্য সঙ্গ দিলেন পেসার ইবাদত হোসেন।
২৮ নভেম্বর ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন

‘ছক্কা চাহিয়ে’ বলার পরই অক্কা

তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই ৪ উইকেট ফেলে তেতে থাকা বাংলাদেশ লাঞ্চ থেকে ফিরে আরও ঝাঁজালো শরীরী ভাষা নিয়ে নামে। ইবাদত ও তাইজুলের ছোবলে দিশেহারা হয়ে যায় পাকিস্তান।
২৮ নভেম্বর ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন

তাইজুলের ঘূর্ণিতে কাঁপছে পাকিস্তান

পাকিস্তানকে চেপে ধরে লিড নেওয়ার সুবাস পাচ্ছে স্বাগতিকরা।
২৮ নভেম্বর ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন

তাইজুলের নৈপুণ্যে বাংলাদেশের সেশন

ইতোমধ্যে ৩৫ ওভার হাত ঘুরিয়েছেন তাইজুল। ৮ মেডেনসহ ৭০ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।
২৮ নভেম্বর ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন

আবিদের সেঞ্চুরি, বাবরকে ফেরালেন মিরাজ 

দিনের শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারেই পর পর দুই বলে উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে এরপর খেলা অনেকটা সহজ করে দেন আবিদ আলি। অনায়সে তুলে নেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। এরপর বাবর আজমকে ফিরিয়ে বাংলাদেশকে আবার খেলায় রেখেছেন মেহেদী হাসান মিরাজ। 
২৮ নভেম্বর ২০২১, ০৫:০৬ পূর্বাহ্ন

সকালে নেমেই তাইজুলের ঝলক

তাইজুল ইসলাম পর পর দুই বলে ফিরিয়ে দিলেন আব্দুল্লাহ শফিক ও আজহার আলিকে।
২৮ নভেম্বর ২০২১, ০৪:১১ পূর্বাহ্ন