বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার ক্যাম্প কানসাসে, ব্রাজিলের নিউইয়র্ক-নিউজার্সিতে

স্পোর্টস ডেস্ক

আগামী মাসে শুরু হতে যাওয়া বৈশ্বিক ফুটবলের মহাযজ্ঞে ৪৮টি অংশগ্রহণকারী দলের বেস ক্যাম্পের তালিকা ঘোষণা করেছে ফিফা। এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ক্যাম্প থাকছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে।

সোমবার ঘোষিত তালিকা অনুযায়ী, ৪৮টি দলের মধ্যে ৩৯টি দলের বেস ক্যাম্প থাকবে যুক্তরাষ্ট্রে, সাতটি মেক্সিকোতে এবং বাকি দুটি দল থাকবে কানাডায়।

২০২৬ ফিফা বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, 'যে কোনো ফিফা বিশ্বকাপের অবিচ্ছেদ্য একটি অংশ হলো টিম বেস ক্যাম্প। এখানেই দলগুলো তাদের ভিত্তি স্থাপন করে, অনুশীলন করে, বিশ্রাম নেয় এবং টুর্নামেন্টের দৈনন্দিন ছন্দের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়।'

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বেস ক্যাম্প থাকছে নিউইয়র্ক-নিউজার্সিতে, পর্তুগালের পাম বিচ গার্ডেনসে, জার্মানির উত্তর ক্যারোলাইনায়, ফ্রান্সের বোস্টনে ও স্পেনের টেনেসিতে।

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত বিধিনিষেধ এড়াতে ইরানের বেস ক্যাম্প রাখা হয়েছে মেক্সিকোর তিহুয়ানাতে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরান ছাড়াও মেক্সিকোতে অবস্থান করবে মেক্সিকো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া ও উরুগুয়ে। অন্যদিকে, কানাডায় থাকবে স্বাগতিক কানাডা ও পানামা। বাকি ৩৯টি দল যুক্তরাষ্ট্রে অবস্থান করবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।

এক নজরে ৪৮টি দলের বেস ক্যাম্পের তালিকা:

আর্জেন্টিনা: কানসাস সিটি (স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার)

অস্ট্রেলিয়া: সান ফ্রান্সিসকো বে এরিয়া (ওকল্যান্ড রুটস/সোল ফ্যাসিলিটি)

অস্ট্রিয়া: গোলোটা, ক্যালিফোর্নিয়া (ইউসি সান্তা বারবারা)

আলজেরিয়া: কানসাস সিটি (ইউনিভার্সিটি অব কানসাস)

ইংল্যান্ড: কানসাস সিটি (সোপ সকার ভিলেজ)

ইকুয়েডর: কলম্বাস, ওহাইও (কলম্বাস ক্রু পারফরম্যান্স সেন্টার)

ইরাক: গ্রিনব্রিয়ার, পশ্চিম ভার্জিনিয়া (গ্রিনব্রিয়ার স্পোর্টস পারফরম্যান্স সেন্টার)

ইরান: তিহুয়ানা, মেক্সিকো (সেন্ত্রো জোলোইতজকুইন্তল)

উজবেকিস্তান: আটলান্টা (আটলান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টার)

উরুগুয়ে: কানকুন, মেক্সিকো (মায়াকোবা ট্রেনিং সেন্টার কানকুন)

কঙ্গো ডিআর: হিউস্টন (হিউস্টন ট্রেনিং সেন্টার)

কানাডা: ভ্যাঙ্কুভার (ন্যাশনাল সকার ডেভেলপমেন্ট সেন্টার)

কাতার: সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া (ওয়েস্টমন্ট কলেজ)

কুরাসাও: বোকা রেটন, ফ্লোরিডা (ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি)

কেপ ভার্দে: টাম্পা, ফ্লোরিডা (ওয়াটার্স স্পোর্টসপ্লেক্স)

কলম্বিয়া: গুয়াদালাহারা, মেক্সিকো (অ্যাকাদেমিয়া অ্যাতলাস এফসি)

ক্রোয়েশিয়া: আলেকজান্দ্রিয়া (এপিস্কোপাল হাইস্কুল)

ঘানা: বোস্টন (ব্রায়ান্ট ইউনিভার্সিটি)

চেকিয়া: ডালাস (ম্যানসফিল্ড মাল্টিপারপাস স্টেডিয়াম)

জর্ডান: পোর্টল্যান্ড (ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ড)

জাপান: ন্যাশভিল, টেনেসি (ন্যাশভিল এসসি ফ্যাসিলিটি)

জার্মানি: উইনস্টন-সালেম, উত্তর ক্যারোলাইনা (ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি)

তুরস্ক: মেসা, অ্যারিজোনা (অ্যারিজোনা অ্যাথলেটিক গ্রাউন্ডস)

তিউনিসিয়া: মন্তেরে, মেক্সিকো (রায়াদোস ট্রেনিং সেন্টার)

দক্ষিণ আফ্রিকা: পাচুকা, মেক্সিকো (পাচুকা - ইউনিভার্সিদাদ দেল ফুতবল)

দক্ষিণ কোরিয়া: গুয়াদালাহারা, মেক্সিকো (চিভাস ভার্দে ভ্যালে)

নেদারল্যান্ডস: কানসাস সিটি (কেসি কারেন্ট ট্রেনিং ফ্যাসিলিটি)

নরওয়ে: গ্রিন্সবোরো, উত্তর ক্যারোলাইনা (ইউএনসি গ্রিন্সবোরো)

নিউজিল্যান্ড: সান দিয়েগো (ইউনিভার্সিটি অব সান দিয়েগো - টরেরো স্টেডিয়াম)

পর্তুগাল: পাম বিচ গার্ডেনস (গার্ডেনস নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্ক)

প্যারাগুয়ে: সান ফ্রান্সিসকো বে এরিয়া (স্পার্টান সকার কমপ্লেক্স)

পানামা: নিউ টেকুমসেথ, কানাডা (নটাওয়াসাগা ট্রেনিং সাইট)

ফ্রান্স: বোস্টন (বেন্টলি ইউনিভার্সিটি)

ব্রাজিল: নিউইয়র্ক-নিউজার্সি (কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি)

বসনিয়া ও হার্জেগোভিনা: স্যান্ডি, ইউটাহ (আরএসএল স্টেডিয়াম)

বেলজিয়াম: রেন্টন, ওয়াশিংটন (সিয়াটল সাউন্ডার্স পারফরম্যান্স সেন্টার)

মরক্কো: নিউইয়র্ক-নিউজার্সি (পিঙ্গরি স্কুল)

মিসর: স্পোকেন, ওয়াশিংটন (গনজাগা ইউনিভার্সিটি)

মেক্সিকো: মেক্সিকো সিটি (সেন্ত্রো দে আলতো রেন্দিমিয়েন্তো)

যুক্তরাষ্ট্র: আরভাইন (গ্রেট পার্ক স্পোর্টস কমপ্লেক্স)

সেনেগাল: নিউইয়র্ক-নিউজার্সি (রাটগার্স ইউনিভার্সিটি)

সৌদি আরব: অস্টিন, টেক্সাস (অস্টিন এফসি স্টেডিয়াম)

স্কটল্যান্ড: শার্লট, উত্তর ক্যারোলাইনা (শার্লট এফসি ফ্যাসিলিটি)

স্পেন: চ্যাটানুগা, টেনেসি (বেলর স্কুল)

সুইজারল্যান্ড: সান দিয়েগো (এসডিজেএ)

সুইডেন: ডালাস (এফসি ডালাস স্টেডিয়াম)

হাইতি: নিউইয়র্ক-নিউজার্সি (স্টকটন ইউনিভার্সিটি)

আইভরি কোস্ট: ফিলাডেলফিয়া (ফিলাডেলফিয়া ইউনিয়ন)।