নির্বিষ ফ্রান্সকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক

ম্যাচের আগে যে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ছিল, তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া গেল না। নির্বিষ ফ্রান্সকে পুরোটা সময় স্রেফ নাচিয়ে ছাড়ল স্পেন। দুই অর্ধে একবার করে জাল কাঁপিয়ে দুর্দান্ত জয় তুলে নিল কোচ লুইস দে লা ফুয়েন্তের দল। অসাধারণ পারফরম্যান্সে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে পা রাখল লা রোহারা।

ডালাসে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ২০২৬ আসরের প্রথম সেমিফাইনালে কোনো পাত্তাই পায়নি দিদিয়ের দেশমের শিষ্যরা। তাদেরকে অনায়াসে ২-০ গোলে হারিয়ে দিয়েছে স্পেন। প্রথমার্ধে সফল পেনাল্টি থেকে মিকেল ওইয়ারজাবালের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান পেদ্রো পোরো।

বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল স্পেন। এর আগে একবারই তারা শিরোপা নির্ধারিত মঞ্চে জায়গা করে নিয়েছিল— ২০১০ সালে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেবার অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে হয়েছিল চ্যাম্পিয়ন। এরপর গত তিনটি বিশ্বকাপে তারা হয়েছিল চরম ব্যর্থ। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর ২০১৮ ও ২০২২ সালে থেমেছিল শেষ ষোলোতে। সেই বৃত্ত ভেঙে শিরোপা থেকে এখন মাত্র এক ধাপ দূরে তারা।

অন্যদিকে, কিলিয়ান এমবাপে-মাইকেল ওলিসে-উসমান দেম্বেলেদের মতো আক্রমণভাগের তারকাদের নিয়ে গড়া ফ্রান্স কোনো প্রতিদ্বন্দ্বিতাই জমাতে পারেনি। মাঝমাঠ থেকেও তারা তেমন সমর্থন পাননি। ফলে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলার মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হয়নি।

বিস্তারিত আসছে...