আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত, অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

আগের দিন শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় সমীকরণ ছিলো সহজ। আয়ারল্যান্ডকে হারালেই সুপার এইটে উঠত জিম্বাবুয়ে, বাদ পড়ত অজিরা। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়াতেও জিম্বাবুয়ের কাজ হয়ে গেছে। বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ও ফেভারিট অস্ট্রেলিয়া।

ওমানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করা জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচে দেখায় চমক। দারুণ নৈপুণ্য দেখিয়ে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। জিম্বাবুয়ের কাছে হারের ধাক্কায় খাদের কিনারে পড়া অজিরা গত রাতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে উড়ে যায়। এরপরই জিম্বাবুয়ের রাস্তা হয়ে যায় সহজ। দুই ম্যাচ থেকে একটা জয় হলেই চলত, হারলেও থাকত সুযোগ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম সুপার এইটে উঠল জিম্বাবুয়ে।