খেলা শুরুর নতুন সময় ঠিক হতেই আবার বৃষ্টি
টসের পর পরই শুরু হয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। ৭৫ মিনিট নষ্ট হয়ে খেলা শুরুর সময় নির্ধারিত হয় ৩টা ১৫ মিনিটে। কিন্তু সময় নির্ধারণের পর পরই আবার নেমেছে বৃষ্টি।
২৯ মার্চ ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
বৃষ্টি শেষে রোদের ঝিলিক, ম্যাচ শুরুর অপেক্ষা
দুপুর ২টা ২৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি পুরোপুরি থেমে রোদের ঝিলিকও দেখা গেছে। রোদের আভা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। আশার কথা আকাশে মেঘ থাকলেও আর বৃষ্টি পড়ছে না।
২৯ মার্চ ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন
অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিং পেল বাংলাদেশ, টসের পরই প্রবল বৃষ্টি
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের সময় ছিল প্রবল বাতাস, আকাশ ছিল কালো। টসের পর পরই কাভার দিয়ে ঢেকে নেওয়া হয়েছে উইকেট।
২৯ মার্চ ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
এবার অন্তত জ্বলে উঠতে চায় আয়ারল্যান্ড
বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই ম্যাচ জিতে গেলে সিরিজ ফয়সালা হয়ে যাবে। তেমনটা হতে দিতে চায় না সফরকারীরা। দলটির সহকারি কোচ গ্যারি উইলসন জানালেন সিরিজে ফিরতে মরিয়া তারা।
২৯ মার্চ ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
আইপিএলে শুরু থেকে থাকছেন সাকিব!
বিসিবি সভাপতি কদিন আগে স্পষ্টই জানিয়েছিলেন, দেশের হয়ে খেলা শেষ করে আইপিএলে যোগ দিতে হবে সাকিব আল হাসান ও লিটন দাসকে। তার কথার সঙ্গে সুর মিলিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। কিন্তু তবুও শেষ দিকে কি ঘুরে যেতে পারে সিদ্ধান্ত?
২৮ মার্চ ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন
‘পাঁচজনই ভাই, সবাই মিলে ভালো করতে চাই’
প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বল করা তাসকিন আহমেদ জানালেন, একে অন্যের প্রতিদ্বন্দ্বী না, দলের অন্য একে অন্যের সহায়ক হিসেবে নিজেদের নিংড়ে দিচ্ছেন তারা।
২৮ মার্চ ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন
বিশ্বের শীর্ষ দল হওয়ার স্বপ্নের কথা জানালেন তাসকিন
পেসার তাসকিন আহমেদ জানালেন, বিশ্বের একদম শীর্ষ দল হতে চান তারা, সেই স্বপ্ন বুনছেন। এগিয়ে যেতে অনুসরণ করছেন প্রক্রিয়া।
২৮ মার্চ ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন
বৃষ্টির কারণেই আইরিশদের জয়ের ভালো সুযোগ ছিল, মত স্টার্লিংয়ের
ওভারপ্রতি গড়ে ১৩ রান লাগলেও আয়ারল্যান্ডের হাতে ছিল ১০ উইকেট। তাদের শুরুটাও হয়েছিল প্রত্যাশিত। তবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের তোপে পথ হারিয়ে ফেলে তারা।
২৭ মার্চ ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন
এমন দিনে বাবাকে মনে পড়ছে রনির
২০১৪ সালে মারা যান রনির ক্রীড়াপ্রেমী বাবা মনোরঞ্জন তালুকদার। তিন ছেলেকেই ক্রিকেটার বানাতে চেয়েছিলেন তিনি। তার অন্য দুই ভাইও ক্রিকেট খেলতেন। তবে রনি বাকিদের ছাড়িয়ে বাবার নাম উজ্জ্বল করেছেন বেশি।
২৭ মার্চ ২০২৩, ০২:৪১ অপরাহ্ন
‘কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি?’, লিটনকে তাসকিনের প্রশ্ন
প্রথম ওভারেই ছক্কা দিয়ে শুরু। চার-ছক্কা আসতে থাকল প্রতি ওভারে। বিস্ফোরক ব্যাটিংয়ে পরিস্থিতি উন্মাতাল করে দিলেন লিটন দাস ও রনি তালুকদার। তাদের আগ্রাসনে পাওয়ার প্লেতে চলে আসে বাংলাদেশের রেকর্ড রান। আগের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পাওয়ার প্লের বিশ্ব রেকর্ড নিয়েও ভাবতে শুরু করেছিল বাংলাদেশের ড্রেসিংরুম।
২৭ মার্চ ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন
বোলিংয়ে নায়ক তাসকিন, অনায়াসে জিতল বাংলাদেশ
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ডিএলএস মেথডে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ।
২৭ মার্চ ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
ডিএলএস মেথডে যে লক্ষ্য তাড়া করতে হবে আয়ারল্যান্ডকে
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে জিততে আয়ারল্যান্ডকে ৮ ওভারে ১০৪ রান করতে হবে। এর আগে ১৯.২ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রান করেছিল বাংলাদেশ।
২৭ মার্চ ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
রনি-লিটনের ঝলকের পর চট্টগ্রামে বৃষ্টি
ঝিরিঝিরি বৃষ্টিতে ৪ বল আগে বাংলাদেশের ইনিংস সমাপ্তির পর ম্যাচ গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
২৭ মার্চ ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
রনি-লিটনের ঝড়ে বাংলাদেশের দুইশো ছাড়ানো পুঁজি
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসে ১৯.২ ওভার হওয়ার পর বৃষ্টি নামে। ততক্ষণে স্বাগতিকদের পুঁজি ৫ উইকেটে ২০৭ রান। দলের হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন রনি। ২৩ বলের উপস্থিতিতে ৪৭ করে যান লিটন।
২৭ মার্চ ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
পাওয়ার প্লেতে রেকর্ড ৮১ রান তুলল বাংলাদেশ
ইনিংসের প্রথম ছয় ওভারে তারা তোলে বিনা উইকেটে ৮১ রান। এই সংস্করণের ক্রিকেটে পাওয়ার প্লেতে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তোলার কীর্তি।
২৭ মার্চ ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে একটা বদল এনেছে স্বাগতিকরা। তানভির ইসলাম স্কোয়াডে না থাকায় সেই বদল অনুমিতই। একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
২৭ মার্চ ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্যাটিং স্বর্গে আগ্রাসী ক্রিকেটের আভাস
মোটামুটি একটি ব্যাটিং স্বর্গে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অনেকখানি এগিয়ে ফেভারিট বাংলাদেশ। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে স্রেফ জয়ই নয়, সাকিব আল হাসানদের দলের চাওয়া বাড়তি আরও অনেক কিছু।
২৭ মার্চ ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে অধিনায়ক বালবার্নি
অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার স্টার্লিং অতীতে ছয় ম্যাচে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। উইকেটরক্ষক-ব্যাটার লরকান টাকার পালন করবেন সহ-অধিনায়কের দায়িত্ব।
২৬ মার্চ ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
খেলোয়াড়দের ‘সাইকোলজিক্যাল সেফটি’ দিয়ে ড্রেসিংরুমে বদল এনেছেন হাথুরুসিংহে
দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে বাংলাদেশ এসে এক মাসের কিছু বেশি সময় পার করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সময়টা অল্প তবে এরমধ্যেই ড্রেসিংরুমের পরিবেশে একটা ইতিবাচক বদল আনার দাবি করলেন তিনি
২৬ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে জিততে আয়ারল্যান্ডের প্রেরণা আফগানিস্তান
এবার বাংলাদেশে খেলতে এসে ওয়ানডেতে তাদের যা পারফরম্যান্স করেছে তাতেও তাদের পক্ষে বাজি ধরার লোক আরও কম। তবে সংস্করণ ছোট হওয়াতেই বড় স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড। এজন্য তাদের প্রেরণার নাম আফগানিস্তান।
২৬ মার্চ ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন