মরক্কোর কাছে হারায় দাঙ্গা বেলজিয়ামে

বিশ্বকাপের অন্যতম ফেভারিট তারা। র‍্যাঙ্কিংয়েও রয়েছে দুই নম্বরে। সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্সও ছিল ভালো। কিন্তু সেই বেলজিয়ামই এখন প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। মরক্কোর কাছে হেরে কাজটা কঠিন করে ফেলেছে দলটি। আর এ বিষয়টি মেনে নিতে পারেননি সমর্থক। দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা-হাঙ্গামা বাধিয়েছে ফুটবল সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশদের ব্যবহার করতে হয়েছে জলকামান ও কাঁদুনে গ্যাসও।
২৮ নভেম্বর ২০২২, ০৪:১৪ পূর্বাহ্ন

শেষদিকের গোলে স্পেনের বিপক্ষে হার এড়াল জার্মানি

আগের ম্যাচে জাপানের কাছে অঘটনের শিকার জার্মানি আরও একবার ধুঁকল।
২৭ নভেম্বর ২০২২, ০৮:৫৬ অপরাহ্ন

শুরুতে পিছিয়ে গেলেও পরে কানাডাকে বিধ্বস্ত করল ক্রোয়েশিয়া 

রোববার কাতারের আল রাইয়ান মাঠে কানাডাকে ৪-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।
২৭ নভেম্বর ২০২২, ০৬:০৩ অপরাহ্ন

নেইমারকে ছাড়াও 'শতভাগ আত্মবিশ্বাসী' ব্রাজিল

কাতার বিশ্বকাপে 'অঘটন' থামছে না কিছুতেই। ছোট দলগুলোর সঙ্গে বড় দলগুলোর হোঁচট খাওয়া হয়ে পড়েছে নিয়মিত ঘটনা। আর এমন আসরে দলের সেরা তারকাকে ছাড়া মাঠে নামতে হলে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও পিছিয়ে থাকবে যেকোনো দল। তবে ব্রাজিল ডিফেন্ডার মার্কুইনহোস জানালেন নেইমার না থাকলেও সুইজারল্যান্ডের বিপক্ষে শতভাগ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন তারা।
২৭ নভেম্বর ২০২২, ০৪:০২ অপরাহ্ন

বেলজিয়ামকে শঙ্কায় ফেলে মরক্কোর দারুণ জয়

কানাডার বিপক্ষে জয় পেলেও বেশ ভুগতে হয়েছিল বেলজিয়ামকে। খেলোয়াড়দের মধ্যে ক্লান্তির ছাপ দেখা গিয়েছিল স্পষ্ট। সে ধারাবাহিকতা বজায় রইল মরক্কোর বিপক্ষেও। তবে এবার আর ভাগ্য সঙ্গ দেয়নি তাদের। অসাধারণ ফুটবল উপহার দিয়ে জয় তুলে নিয়েছে মরক্কো।
২৭ নভেম্বর ২০২২, ০৩:২৩ অপরাহ্ন

নেইমারের চোট বুঝতে দেরি হয়ে গিয়েছিল তিতের

ম্যাচটিতে চোট পাওয়ার পরও কিছুক্ষণ খেলা চালিয়ে যান তিনি। কোচ তিতে এবার স্বীকার করলেন নিজের ভুল। জানালেন সেদিন পিএসজি তারকা যে চোট পেয়েছেন সেটা বুঝতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল তার।
২৭ নভেম্বর ২০২২, ০২:৪০ অপরাহ্ন

আক্রমণের পসরা সাজিয়েও কোস্টারিকার কাছে হারল জাপান

রোববার আহমদ বিন আলী স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের 'ই' গ্রুপের ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকা
২৭ নভেম্বর ২০২২, ১২:০২ অপরাহ্ন

‘ভয়ঙ্কর’ ম্যাচ জিতে গর্বিত ও রোমাঞ্চিত আর্জেন্টিনা কোচ

কোচ লিওনেল স্কালোনি ‘ভয়ঙ্কর কঠিন’ হিসেবে এই ম্যাচকে আখ্যা দিয়েছেন। আর তাই এই লড়াই জেতায় খেলোয়াড়দের নিয়ে রোমাঞ্চিত ও গর্বিত তিনি।
২৭ নভেম্বর ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন

স্পেন বনাম জার্মানি: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কোস্টারিকাকে নিয়ে ছেলেখেলা করে বিশ্বকাপ শুরু করেছে স্পেন। অন্যদিকে তুলনামূলক দুর্বল দল জাপানের বিপক্ষে হেরে হতাশায় পুড়ে মরুর আসর শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই হ্যানসি ফ্লিকের শিষ্যদের।
২৭ নভেম্বর ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন

২৮ বছরের মধ্যে সর্বোচ্চ উপস্থিতি আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে

মেক্সিকোর বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। ড্র করলে কাগজে কলমে টিকে থাকলেও আদতে নকআউট পর্বের সম্ভাবনা খুব একটা থাকতো না। এমন ম্যাচের প্রতি তুমুল আগ্রহ ছিল আর্জেন্টিনা হতে শুরু করে প্রায় সব ফুটবল ভক্তদের। যা গত ২৮ বছরের রেকর্ডই ছাড়িয়েছে।
২৭ নভেম্বর ২০২২, ০৮:৪১ পূর্বাহ্ন

বিশ্বকাপের গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের যত রকম ‘পাগলামো’

হাজার হাজার মানুষ স্টেডিয়াম থেকে বেরিয়ে মিছিল করতে করতে ছুটলো মেট্রো স্টেশন, বাস স্টেশন আর ট্যাক্সি পার্কিংয়ের দিকে। সবার কন্ঠ একটা বিজয়ে হয়ে গেলো বজ্রকন্ঠ, মিছিলে স্লোগান উঠলো আর্জেন্টিনা আর মেসির!
২৭ নভেম্বর ২০২২, ০৮:২৪ পূর্বাহ্ন

ক্রোয়েশিয়া বনাম কানাডা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্টরা কাতারে শুরুটা করতে পারেনি মনমতো। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তারা করেছে ড্র। এদিকে কানাডাও প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়ে শেষ পর্যন্ত হয়েছে হতাশ। তাই আজ জয় ছাড়া অন্য কোন কিছুই মাথায় থাকছে না দুই দলের। 
২৭ নভেম্বর ২০২২, ০৮:০১ পূর্বাহ্ন

স্পেন-জার্মানি ম্যাচে মাশরাফির প্রেডিকশন

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
২৭ নভেম্বর ২০২২, ০৬:৫৮ পূর্বাহ্ন

বেলজিয়াম বনাম মরক্কো: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কানাডাকে হারিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বেলজিয়াম। অন্যদিকে প্রথম ম্যাচে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছে মরক্কোও। তবে কাগজে কলমে ও শক্তির বিচারে ঢের এগিয়ে এডেন হ্যাজার্ডের দল।
২৭ নভেম্বর ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ন

জাপান বনাম কোস্টারিকা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

পরস্পরের মুখোমুখি হওয়ার প্রাক্কালে দুই মেরুতে অবস্থান জাপান ও কোস্টারিকার। প্রথম ম্যাচে হেভিওয়েট জার্মানিকে হারিয়ে সপ্তম আসমানে হাজিমে মোরিয়াসুর শিষ্যদের আত্মবিশ্বাস। অন্যদিকে স্পেনের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া আমেরিকার দলটি শেষ দুই ম্যাচে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন।
২৭ নভেম্বর ২০২২, ০৪:২৭ পূর্বাহ্ন

ভাইয়ের আবেগি বার্তায় উল্টো খেপেছেন আর্জেন্টিনা কোচ

প্রথমার্ধে লড়াইটা হলো সমান। আসলে মেক্সিকো শিবিরে তখন তেমন কোনো ভীতিই ছড়াতে পারেনি আর্জেন্টিনা। চাপ ক্রমেই বাড়ছিল। বাড়ছিল শঙ্কা। বাড়ছিল হতাশাও। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে কাঙ্ক্ষিত জয়। এমন জয়ে সমর্থকদের উচ্ছ্বাসটাও তাই বাঁধভাঙ্গা। কিন্তু এ বিষয়টি পছন্দ হচ্ছে না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির।
২৭ নভেম্বর ২০২২, ০৩:৫৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হলো: মেসি

শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়। প্রচণ্ড চাপ উতরে নিঃশ্বাস ফেলার স্বস্তি। সৌদি আরবের বিপক্ষে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্টিনার। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যেত গতকালই। তবে সব শঙ্কা পেছনে ফেলে দারুণ এক জয়ে টিকে রইল আশা। তাতে প্রাণ ফিরে পেয়েছে দলটি। অধিনায়ক লিওনেল মেসির ভাষায়, আসরটা যেন এই জয়ের মধ্য দিয়েই শুরু হলো আলবিসেলেস্তেদের।
২৭ নভেম্বর ২০২২, ০৩:০৮ পূর্বাহ্ন

বিশ্বকাপে গোল করে স্বপ্ন সত্যি করলেন আর্জেন্টিনার এঞ্জো

পর্তুগালের ক্লাব বেনফিকায় সময়টা দুর্দান্ত কাটছে এঞ্জো ফার্নান্দেজের। সেই ফর্ম জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতেও টেনে আনলেন তিনি।
২৭ নভেম্বর ২০২২, ০২:৪৮ পূর্বাহ্ন

মেসি থাকলে সবকিছু সবসময়ই সহজ হয়, বললেন এমিলিয়ানো

দলটির ভক্তরা যখন হতাশায় নিমজ্জিত হচ্ছিলেন, তখনই বাঁ পায়ের জাদু দেখালেন লিওনেল মেসি।
২৭ নভেম্বর ২০২২, ০২:০০ পূর্বাহ্ন

মেসির ঝলকে বিশ্বকাপে টিকে রইল শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা

 লুসাইল স্টেডিয়ামে শনিবার রাতে বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে  মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে মেসির দেওয়া গোলের পর ৮৭ মিনিটে ব্যবধান বাড়ান এনসো ফার্নান্দেজ।
২৬ নভেম্বর ২০২২, ০৮:৫৮ অপরাহ্ন