তাপমাত্রা বৃদ্ধির কারণে ঢাকায় বছরে ৬০০ কোটি ডলার ক্ষতি

তাপমাত্রা বৃদ্ধির কারণে শ্রম উৎপাদনশীলতা হারাচ্ছে বাংলাদেশ। শুধু ঢাকা শহরে বছরে ক্ষতি হচ্ছে প্রায় ৬০০ কোটি ডলার। সম্প্রতি দ্য রকফেলার ফাউন্ডেশন ও অ্যাড্রিয়েন আরশটের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
৩ অক্টোবর ২০২২, ০৩:২০ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি

ভারত সরকারের অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে এ বছর ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ৫২টি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে।
২ অক্টোবর ২০২২, ০২:০২ অপরাহ্ন

সিলেটের পতিত পাহাড়ি জমি মাল্টা চাষিদের জন্য আশীর্বাদ

একসময় ছিল পাহাড়ি-পতিত জমি, এখন তা পরিণত হয়েছে সবুজ মাল্টার বাগানে।
২ অক্টোবর ২০২২, ০৩:৪৮ পূর্বাহ্ন

পুলিৎজার জয়ী ফাহমিদা আজিমের সঙ্গে কথোপকথন

২০২২ সালের পুলিৎজার অ্যাওয়ার্ড ফর ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি বিজয়ী দলে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম। চীনের বন্দিশিবির থেকে পালিয়ে ফেরা এক নারীর জবানিতে উঠে আসা গল্পই বয়ে এনেছে এই সম্মান।
১ অক্টোবর ২০২২, ০২:২৭ অপরাহ্ন

স্বপ্ন দেখাচ্ছে পাবনার প্রতিবন্ধী শিশুরা

সঠিক পরিচর্যা পেলে প্রতিবন্ধকতাকে জয় করতে পারে মানুষ। আর সেটিই দেখিয়ে দিলো পাবনার প্রতিবন্ধী শিশুরা। ৪টি আন্তর্জাতিক টুর্নামেন্টে ১৪টি স্বর্ণ পদকসহ ২৩টি পুরস্কার জয় করার পর এই শিশুরা এবার জার্মানিতে অনুষ্ঠেয় আগামী ওয়ার্ল্ড সামার গেমস জয়ের স্বপ্ন দেখছে।
১ অক্টোবর ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন

ব্যাংক দখল আর খেলাপি ঋণের আদি পিতা দ্বারকানাথ ঠাকুর

ব্যাংক মালিকদের দুর্নীতি, ঋণখেলাপি আর লুটের খবর বাংলাদেশে নতুন কিছু নয়। প্রায় ২০০ বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছিল ২ বাংলার প্রথম ব্যাংক ‘ইউনিয়ন ব্যাংকে’।
৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন

অপারেশন সুন্দরবন: উপভোগ্য সিনেমা

দীর্ঘসময় সুন্দরবনে ডাকাতদের দাপট ছিল। তাদের নির্যাতনে ওই এলাকার জেলেরা সবসময় তটস্থ থাকত। অপহরণ, মুক্তিপণ, মুক্তিপণ দিতে না পারলে হত্যা—সবই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৭ পূর্বাহ্ন

রেল হতে পারে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা

গত ৫০ বছর ভারতের রেলপথ ব্যবহার করে পণ্য রপ্তানি করতে পারেনি বাংলাদেশ। তবে এই প্রতিবন্ধকতা এবার তুলে নিয়েছে ভারত। বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছে ভারতে রেলপথের মাধ্যমে পণ্য রপ্তানির সুযোগ।
২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৬ অপরাহ্ন

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: গুটিকয়েক ব্যবসায়ীর হাতে মানুষ জিম্মি?

বর্তমানে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে তৈরি হয়েছে অস্থিরতা। এ অবস্থায় জন্য দায়ী করে দেশের ৩৬ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর বিরুদ্ধে স্ব-প্রণোদিত হয়ে ৪৪টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বর্তমানে মামলাগুলোর শুনানি চলছে।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ অপরাহ্ন

দেশের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ মানমন্দির গাজীপুরে

মহাকাশ বিষয়ে আগ্রহীদের জন্য বেসরকারি উদ্যোগে দেশের প্রথম পূর্ণাঙ্গ মানমন্দির বা অ্যাস্ট্রো-অবজারভেটরি স্থাপিত হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়িতে।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ন

আইফোনে ই-সিম নিয়ে কি চিন্তার কিছু আছে?

কিছুদিন আগে বিশ্ববাজারে আইফোন-১৪ সিরিজ উন্মুক্ত করা হয়। তখন থেকেই জনমনে একটি প্রশ্ন ঘুরছে- আইফোন কি শুধু ই-সিমের জন্য আসছে?  
২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ অপরাহ্ন

পর্দার পেছনের নুসরাত ফারিয়া

সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। দ্য ডেইলি স্টারে ফটোশুটের ফাঁকে এই অভিনেত্রী কথা বলেছেন তার কাজ, জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৯ পূর্বাহ্ন

‘গুম’ থেকে মুক্তি পাওয়া মানুষ কেন নিজেকে লুকিয়ে রাখেন?

‘গুম’ হওয়ার পর ফিরে আসা বেশিরভাগ মানুষ মিডিয়ার কাছে তাদের অভিজ্ঞতার কথা বলতে চান না। ফলে, তাদের কোথায় এবং কীভাবে রাখা হয় বা কেন গুম করা হয়েছিল- এমন অসংখ্য প্রশ্নের উত্তর অজানা থেকে যায়। দ্য ডেইলি স্টার কথা বলেছে এমন কিছু মানুষের সঙ্গে যারা তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দেখুন আজকের স্টার স্পেশালে।
২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০৬ অপরাহ্ন

ইউএনও কেন ট্রফি ভাঙেন, ছাগল কেন ফুলগাছ খায়?

ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ভেঙেছেন বান্দরবানের আলিকদম উপজেলার ইউএনও মেহরুবা ইসলাম। প্রশ্ন উঠেছে, একজন সরকারি কর্মকর্তা কি এমন আচরণ করতে পারেন? তার এমন কর্মকাণ্ড সমাজকে কী বার্তা দেয়?
২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৬ অপরাহ্ন

৩২ প্রজাতির বাঁশ পাওয়া যায় যে বাগানে

কখনো কলসি বাঁশের নাম শুনেছেন? বা লতার মতো বাঁশ দেখেছেন কখনো? চট্টগ্রামের এক বাঁশের বাগানে এরকমই পরিচিত-অপরিচিত ৩২ জাতের বাঁশ পাওয়া যায়।
২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪২ পূর্বাহ্ন

যেভাবে গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরিতে বিশ্বসেরা বাংলাদেশ

সম্প্রতি বাংলাদেশের ৩টি গার্মেন্টস ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরির সনদ পেয়েছে। এ নিয়ে এখন বাংলাদেশে গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা ১৭১-এ দাঁড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গ্রিন ফ্যাক্টরির সনদ পেতে আরও ৫৫০টি আবেদন এখনো জমা পড়ে আছে। কিন্তু, আমরা কী জানি গ্রিন ফ্যাক্টরি আসলে কি? এই সনদ পেয়ে বাংলাদেশের লাভ কী? আর কীভাবে আসে এই গ্রিন ফ্যাক্টরির সনদ?
২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ অপরাহ্ন

বিখ্যাত প্রতিমা শিল্পী হরিপদ পালের গল্প

হরিপদ পাল বাংলাদেশের বিখ্যাত ভাস্করদের মধ্যে একজন। হিন্দু দেব-দেবীর ভাস্কর্য তৈরিতে দক্ষতা কারণে তার খ্যাতি রয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৭ পূর্বাহ্ন

পৃথিবীর ভয়ঙ্করতম পর্বত আরোহণে ওয়াসফিয়া নাজরীনের অভিজ্ঞতা

ওয়াসফিয়া নাজরীন, প্রথম বাংলাদেশি হিসেবে আরোহণ করেছেন পৃথিবীর ৭টি মহাদেশের ৭টি সর্বোচ্চ পর্বত। প্রথম বাংলাদেশি হিসেবে এবছর তিনি আরোহণ করেন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ এবং 'স্যাভেজ মাউন্টেন' হিসেবে পরিচিত কে-টু পর্বত।
২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:২৯ অপরাহ্ন

নিঃশ্বাস: এক্সপেরিমেন্ট সফল হলো কি?

রায়হান রাফি নিজের পরিচিত জনরা থেকে বেরিয়ে এসে ভিন্নরকম কিছু উপস্থাপনের চেষ্টা করেছিলেন নিঃশ্বাস এর মাধ্যমে। কেমন হলো সেই নিরীক্ষা- তাই জানবো আজ।
২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৫ পূর্বাহ্ন

‘এই মেয়েদের আরও ৫ বছর ধরে রাখতে হবে’

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এখন বাংলাদেশের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়েছেন তারা, দেশকে ভাসিয়েছেন আনন্দের জোয়ারে।
২২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০২ অপরাহ্ন