পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’
বিদেশে আদম পাচারে বাংলাদেশি একটি শক্তিশালী চক্র জড়িত। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে এই দালাল চক্রের যেমন যোগাযোগ আছে, তেমনি আছে স্থানীয় এজেন্টদেরও।
৬ মে ২০২২, ০৩:৩৬ পূর্বাহ্ন
দেশীয় যন্ত্রাংশে নির্মিত আমির হোসেনের গাড়ি
বগুড়ায় আবদুল জোব্বারের পরিচিত ছিল ‘ধলু মেকার’ নামে। তার ছেলে আমির হোসেনের যন্ত্রের সঙ্গে পরিচয় মাত্র ৫ বছর বয়সে। বর্তমানে ৫৮ বছর বয়সী আমির হোসেন শুরুতে মূলত কৃষিকাজের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতেন। ২০০৬ সালে সম্পূর্ণ দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করে গাড়ি তৈরি করে ফেলেন এই উদ্ভাবক। উদ্ভাবনের নেশায় এখনও কাজ করে যাচ্ছেন তিনি, তৈরি করছেন পরিবেশবান্ধব গাড়ি।
৫ মে ২০২২, ০৩:২৫ অপরাহ্ন
জুম বাগানে আগুন: ক্ষতিগ্রস্তদের মানবেতর জীবন
বান্দরবানের গহীনে জুম বাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কোম্পানিটির দেওয়া আগুনে লামা উপজেলার দুর্গম এলাকায় খাদ্য ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
৫ মে ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন
বাংলায় গান গাওয়া জাপানি ব্যান্ড দল
জাপানের ভোকালিস্ট মায়ে ওয়াতানাবে ও কীবোর্ড বাদক, ভোকালিস্ট সুনস্ক মিজতানির একটি ব্যান্ড রয়েছে। গল্পটা এখানে নয়, গল্পটা হচ্ছে, জাপানি এই ব্যান্ড দল গান গায় বাংলায়! তাদের ব্যান্ড ‘বাজনা বিট’ এর জন্মও বাংলাদেশে।
৪ মে ২০২২, ০৩:১৪ অপরাহ্ন
‘শোবিজে বন্ধু খুব কম পাওয়া যায়’
২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার থেকে শুরু। এরপর দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে মৌসুমি হামিদ কখনো ছোট পর্দায়, কখনো বড় পর্দায় দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মন জয় করেছেন।
৪ মে ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন
সন্তান-সংসার বিহীন ঈদ কেমন কাটে তাদের?
পৃথিবীর অধিকাংশ দেশের মতোই বাংলাদেশে যৌথ পরিবার ভেঙে একক পরিবার বাড়ছে। সেই একক পরিবারও ধীরে ধীরে ২ সদস্যের পরিবারে এসে দাঁড়িয়েছে।
৩ মে ২০২২, ০৫:৩৬ অপরাহ্ন
এবার ইরানি সিনেমায় জয়া আহসান
বাংলাদেশি ও ভারতীয় চলচ্চিত্রের পর এবার ইরানি চলচ্চিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী জয়া আহসান। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘ফেরেশতে’। সম্প্রতি ঢাকায় এ সিনেমার শুটিং শেষ হয়েছে।
৩ মে ২০২২, ০৪:১০ পূর্বাহ্ন
তবুও আমার নিজের দেশে ফেরার অধিকার আছে: তসলিমা নাসরিন
বাংলা সাহিত্যে যে কয়জন সাহিত্যিকের নাম বিশ্বব্যাপী পরিচিত তাদেরই একজন তসলিমা নাসরিন। বিতর্কিত লেখনীতে যতটা তিনি নন্দিত, তারচেয়ে বেশি নিন্দিত।
২ মে ২০২২, ০৪:১১ অপরাহ্ন
‘যাকে ভালো সিনেমা বলছি তা ব্যবসাসফল হচ্ছে না, তাহলে ভালো কোনটা?’
আবারও রূপালী পর্দায় একসঙ্গে দেখা গেল সিয়াম আহমেদ ও পূজা চেরিকে। তাদের অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘শান’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। দ্য ডেইলি স্টার এর সাথে আলাপচারিতায় সিয়াম এবং পূজা কথা বলেছেন ‘শান’ ছবির শুটিং-এর নানা মজার অভিজ্ঞতা, সিনেমায় তাদের চরিত্র নিয়ে।
২ মে ২০২২, ০১:২৭ অপরাহ্ন
যেভাবে নির্মিত হয়েছিল পথের পাঁচালী
সত্যজিৎ রায়ের ক্যারিয়ার শুরু হয়েছিল বিজ্ঞাপনী সংস্থায় ছবি আঁকার মধ্য দিয়ে। সেই সঙ্গে সিগনেট প্রেসে বইয়ের প্রচ্ছদও করে দিতেন তিনি। সেসময় সিগনেট প্রেস থেকেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পথের পাঁচালীর কিশোর সংস্করণ ‘আম আঁটির ভেঁপু’র প্রচ্ছদ ও ইলাস্ট্রেশন আঁকার।
২ মে ২০২২, ০৩:৪৪ পূর্বাহ্ন
শ্রম অধিকার নিয়ে কতটা সচেতন বেসরকারি চাকরিজীবীরা?
বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করেন, শ্রম অধিকার নিয়ে কতটা সচেতন তারা? এসব প্রতিষ্ঠানে কি শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারিত হচ্ছে? কর্মীদের সুযোগ-সুবিধা দেখার জন্য কোনো ট্রেড ইউনিয়ন বা সংগঠন আছে? কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার বিষয়টিই বা কতটুকু গুরুত্ব পাচ্ছে?
১ মে ২০২২, ০২:৫৬ অপরাহ্ন
অর্ধেকে নেমে এসেছে মধ্যবিত্তের ঈদ বাজেট
করোনা মহামারির দুই বছরে একদিকে মানুষের আয় কমেছে, অন্যদিকে বেড়েছে অতিদরিদ্র। পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিত্যপণ্যের দামও। টিসিবির লাইনে এখন দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও। বেশির ভাগ মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর ঈদ বাজেট কমেছে।
১ মে ২০২২, ০২:৩৬ অপরাহ্ন
সুদের টাকা আদায়ের জন্য শিশু বিক্রি করে দিলো মহাজন?
নারায়ণগঞ্জের শ্রমিক রানী বেগমের স্বামী মাত্র ৫ হাজার টাকার ঋণের সুদ হিসাবে গত ৩ বছরে পরিশোধ করেছেন ২ লাখ ১০ হাজার টাকা। তবুও মন ভরেনি মহাজনের। টাকা শোধ করতে না পারায় ১ বছর আগে জন্ম নেওয়া রানী বেগমের একদিন বয়সী নবজাতককে ৬৫ হাজার টাকায় বিক্রি করে দেন মহাজন লাকী বেগম। ঋণ শোধ করতে ব্যর্থ হয়ে এবং মারধরের ভয়ে স্ত্রী রানীকে রেখে নারায়ণগঞ্জ ছেড়ে পালান তার স্বামী নির্মাণ শ্রমিক হান্নান চৌকিদার।
১ মে ২০২২, ০২:২০ পূর্বাহ্ন
ঈদের আগে তাঁতিদের ব্যস্ততা বাড়লেও ব্যবসা বাড়েনি!
করোনা মহামারিতে গত ২ বছর অর্থনৈতিক মন্দার শিকার হন টাঙ্গাইল, পাবনা এবং সিরাজগঞ্জের তাঁতিরা। তবে, এ বছর ঈদের আগে কর্মব্যস্ত দিন পার করছেন তারা।
৩০ এপ্রিল ২০২২, ০৩:০৬ অপরাহ্ন
ঘরমুখী মানুষের এবারের ঈদযাত্রা
এবারের ঈদে মহামারির বিধিনিষেধ না থাকায় গত ২ বছরের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ রাজধানী ছাড়বে। ফলে, ঢাকা থেকে বের হওয়ার প্রধান ২টি মহাসড়ক এবং পদ্মা নদীর ফেরিঘাটে ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের দীর্ঘ যানজটে পড়ার আশঙ্কা আছে।
২৯ এপ্রিল ২০২২, ০৫:০২ অপরাহ্ন
অপহরণ: আপনিও হতে পারেন টার্গেট
নিত্যনতুন কৌশলে বাড়ছে অপহরণ। অপরাধীরা এখন শুধু যে টাকার জন্য ধনীদের অপহরণ করছে তা কিন্তু নয়। অপহরণের টার্গেট হচ্ছেন সাধারণ মানুষও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অপহৃত অনেকে বেঁচে ফিরতে পারলেও, অপহরণের পর হত্যার মতো অনেক ঘটনা ঘটছে।
২৯ এপ্রিল ২০২২, ০৩:৫৭ অপরাহ্ন
কেমন হবে মেয়াদহীন, অফুরন্ত মোবাইল ইন্টারনেট?
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল ফোন অপারেটরদের ২ ধরনের নতুন ইন্টারনেট ডেটা প্যাকেজ চালু করার নির্দেশ দিয়েছে। এর আওতায় মোবাইল ব্যবহারকারীরা পাবেন সীমাহীন ভলিউমের মাসিক ডেটা প্যাকেজ এবং ভলিউমভিত্তিক মেয়াদবিহীন ডেটা প্যাকেজ।
২৯ এপ্রিল ২০২২, ০২:১০ অপরাহ্ন
অভিষেক বচ্চন কি মাধ্যমিক পাস করতে পারবেন?
গত ৭ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত নতুন চলচ্চিত্র ‘দাসভি’। পরিচালক তুষার জালোতার প্রথম চলচ্চিত্র এটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিষেক বচ্চন অভিনয় করেছেন রাজনীতিবিদের চরিত্রে।
২৯ এপ্রিল ২০২২, ০৩:২২ পূর্বাহ্ন
সরকারি প্রকল্পে বাড়তি সময় ও ব্যয় বন্ধ হবে কবে?
গত ১৯ এপ্রিলের একনেকের সভায় ৫টি প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে এবং একইসঙ্গে প্রকল্পগুলোর ব্যয় ৩ হাজার ১০৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি। বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যয়-সময়সীমা বাড়াটাই মনে হচ্ছে এখন আমাদের দেশে স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে।
২৮ এপ্রিল ২০২২, ০৩:০২ অপরাহ্ন
বিমান ও সৌদি এয়ারলাইন্সের একচেটিয়া হজ ফ্লাইটে জিম্মি যাত্রীরা?
করোনা মহামারির কারণে ২ বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ যাত্রা। তবে হজ এজেন্সি ও ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠনের অভিযোগ, হজ ফ্লাইট পরিচালনার অনুমতি আছে কেবল বাংলাদেশ বিমান ও সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন্সের। এ কারণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
২৭ এপ্রিল ২০২২, ০৩:৪৭ অপরাহ্ন