অবরোধ
কুমিল্লায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন
দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের বাসের জানালার কাচ ভেঙে তরলভর্তি বোতল ছুড়ে দিয়ে পালিয়ে যায়।
১৬ নভেম্বর ২০২৩, ০৭:০০ অপরাহ্ন
অবরোধে ভাড়াচালিত মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশাচালকের আয় কমেছে
ঢাকার পল্লবীতে সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আলাউদ্দিন গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ২৭ মিনিট পর্যন্ত কোনো যাত্রী পাননি।
১৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন
কালিয়াকৈর ফায়ার সার্ভিস আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোরে একটি দাঁড়িয়ে থাকা বাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।’
১৬ নভেম্বর ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন
আড়াই ঘণ্টার ব্যবধানে মিরপুরে ৪ বাসে আগুন
আজ রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে মিরপুর এলাকাতেই ৪টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
১৪ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন
মিরপুরে মানারাত ইউনিভার্সিটির ২ বাসে আগুন
ঢাকার মিরপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপিসহ বিরোধী দলগুলোর পঞ্চম দফা অবরোধ শুরু হওয়ার আগের রাতে এই ঘটনা ঘটল।
১৪ নভেম্বর ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
অবরোধের চরম মূল্য দিচ্ছেন খুচরা বিক্রেতারা
‘সার্বিক বিক্রি ৫০ শতাংশে নেমে এসেছে।’
১৪ নভেম্বর ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর কয়েকটি পয়েন্টে যানজট
সকাল থেকে বাংলামোটর, মগবাজার, কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, মতিঝিল, গেন্ডারিয়া, দয়াগঞ্জ ও যাত্রাবাড়ী মোড় এলাকা ঘুরে দেখা যায়, গতকালের তুলনায় সড়কে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক বেশি।
১৩ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন
রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন
ঢাকার তেজগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।
১২ নভেম্বর ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
যাত্রীশূন্য গাবতলী-সায়েদাবাদ, ছাড়ছে না দূরপাল্লার বাস
‘ঝুঁকি নিয়েও বাস ছাড়তে আমরা প্রস্তুত। কিন্তু যাত্রী নেই। হাতেগোনা কয়েকজন যাত্রী ঘোরাঘুরি করছে। কিন্তু ২৫ জনের কম যাত্রী নিয়ে বাস ছাড়া যায় না।’
১২ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
এর মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির ২৭ প্লাটুন মোতায়েন রয়েছে।
১২ নভেম্বর ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
যাত্রাবাড়ীতে বাসে আগুনের ঘটনায় দগ্ধ ১
দগ্ধ অবস্থায় জব্বারকে উদ্ধার করে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১১ নভেম্বর ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন
শ্যামাপূজার দিন অবরোধ প্রত্যাহারের আহ্বান ঐক্য পরিষদের
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত আশা প্রকাশ করেন, বিরোধী দলগুলো ঐক্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে রোববারের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে।
১০ নভেম্বর ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
অবরোধে ভিক্ষা করতে হুইলচেয়ার নিয়ে মহাসড়কে
গত কয়েকদিন মহাসড়কের আশপাশে সাহায্য চেয়েছেন পথচলতি মানুষের কাছে। পথে যেখানে রাত হয়েছে সেখানেই থেকেছেন তারা।
৯ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন
পেট্রল বোমায় পুড়ে ভাঙ্গারিতে পরিণত হলো ভাঙ্গারি বহনকারী ট্রাক
লালমনিরহাটের হাতীবান্ধা থেকে ভাঙরি মাল বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন চালক মিজানুর। পথে বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি এলাকায় মহাসড়কে পেট্রল বোমা মেরে ট্রাকটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুরোপুরি পুড়ে যাওয়া ট্রাকটির সম্ভাব্য একটি পরিণতি—ভাঙ্গারির দোকানে নিয়ে বিক্রি করে দেওয়া।
৯ নভেম্বর ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
রোববার থেকে আবারও ২ দিন অবরোধের ডাক বিএনপির
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী রোববার ও সোমবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।
৯ নভেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন
এবার জিগাতলায় যাত্রীবাহী বাসে আগুন
বুধবার রাত ৯টা ২৩ মিনিটে সাত মসজিদ রোডে এ ঘটনা ঘটে।
৮ নভেম্বর ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
রাজধানীতে আধঘণ্টায় ২ বাসে আগুন
তাঁতিবাজারে আকাশ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
৮ নভেম্বর ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন
‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা’ বিএনপি নেতা বাবুলসহ গ্রেপ্তার ৬
গ্রেপ্তারকৃত অন্য ৫ নেতার নাম এখনো পাওয়া যায়নি।
৮ নভেম্বর ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন
অবরোধে চিনির ট্রাকে আগুন, যুবলীগ নেতা কারাগারে
বিএনপির ডাকা প্রথম তিন দিনের অবরোধ চলাকালে গত ২ নভেম্বর ফেনীতে চিনির ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম নুরুল উদ্দিন টিপু (৩৫)। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। পাশাপাশি তিনি যুবলীগের সদর উপজেলা কমিটিরও সদস্য।
৭ নভেম্বর ২০২৩, ০১:০০ অপরাহ্ন
হরতাল-অবরোধের প্রভাব পড়ছে পর্যটনে
কক্সবাজারের সিগাল হোটেলের সহকারী মহাব্যবস্থাপক কাজী নাসিরউদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘ব্যবসায় মন্দা চলছে। আগামী সপ্তাহান্তের কিছু বুকিং বাতিল হয়ে যায় কিনা তা নিয়ে আতঙ্কে আছি।’
৭ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন