অর্থমন্ত্রী

‘জিডিপি প্রবৃদ্ধিসহ বিভিন্ন দিক থেকে বাংলাদেশ ট্রু গ্লোবাল চ্যাম্পিয়ন’

বিশ্বব্যাংকের নবনিযুক্ত বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১০ জানুয়ারি ২০২৩, ০১:১৩ অপরাহ্ন

অর্থপাচারের পরিমাণ নির্ধারণ অত্যন্ত দুরূহ বিষয়: অর্থমন্ত্রী

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাচারকৃত অর্থ উদ্ধারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১০ জানুয়ারি ২০২৩, ০১:১১ অপরাহ্ন

‘আইএমএফ মন খুলে বলেছে বাংলাদেশের অর্জন অসামান্য’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রাণ খুলে, মন খুলে বলেছে, বাংলাদেশের অর্জন অসামান্য। কয়েক দিন আগে আইএমএফের প্রতিনিধিদল দেশের অর্থনীতি কোথায় আছে তা দেখতে এসে এ কথা বলেছে।'
১০ ডিসেম্বর ২০২২, ০১:০৮ অপরাহ্ন

‘ব্যাংকের কোথায় খারাপ’ না জানা অর্থমন্ত্রীকে কে দেবেন ‘লিখিত’

ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা সন্দেহজনক ঋণ নেওয়া হয়েছে। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এই ঋণ নেওয়া হয়েছে বলে গত ২৪ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শীর্ষক প্রতিবেদন থেকে জানা গেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংকে থেকেই প্রায় ৭ হাজার ২৪৬ কোটি টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেছেন, ‘ব্যাংকের অবস্থা কোথায় খারাপ, লিখিত দিয়ে যান, আমরা খতিয়ে দেখব।’
৩০ নভেম্বর ২০২২, ০৪:৫২ অপরাহ্ন

‘ব্যাংকের খারাপ কোথায়’ না জানা অর্থমন্ত্রীকে ‘লিখিত’ দেবেন কে?

ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ঋণ নেওয়া প্রতিষ্ঠানের সংবাদ প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার গুজব বা গুঞ্জন তো আছেই। আইএমএফ থেকে ঋণ নিয়ে অর্থনীতিতে স্বস্তি ফেরানোর কথা শোনা যাচ্ছে। এত কিছু সত্ত্বেও  অর্থমন্ত্রী ‘ব্যাংকের খারাপ কোথায়’ তা দেখতে পাচ্ছেন না কেন?
৩০ নভেম্বর ২০২২, ১২:০৬ অপরাহ্ন

বিশ্বব্যাংকের কাছে সহজ শর্তে আরও ঋণ চায় বাংলাদেশ

সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে সহজ শর্তে আরও ঋণ চেয়েছে। বাংলাদেশ এই ধরনের ঋণের সবচেয়ে বড় গ্রহীতা হলেও দেশের অর্থনীতিতে করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব কাটাতে এই ঋণ চাওয়া হয়েছে।
১৪ নভেম্বর ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন

‘যেভাবে চেয়েছি সেভাবেই আইএমএফের থেকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছি’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশ যেভাবে ঋণ চেয়েছে, সেভাবেই পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৯ নভেম্বর ২০২২, ০৯:১২ পূর্বাহ্ন

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা অন্য দেশের জন্য শিক্ষণীয়: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা অন্য দেশের জন্য শিক্ষণীয়। বাংলাদেশের এ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাত্রায় বিশ্বব্যাংক পাশেই থাকবে।’ 
২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন

অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ন

শিগগিরই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী

রিজার্ভ শিগগিরই আবার ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

জনগণের দুরবস্থা নিয়ে মন্ত্রী মহোদয়রা আর কত রসিকতা করবেন

বিশ্বে চলমান এই আর্থিক অস্থিরতার সময়ে বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের মানুষের চাইতে ’বেহেশতে’ আছে বলে দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন প্রকাশ্যে মতামত দেন, তখনতো একটা শোরগোল পড়তেই পারে। বিশেষ করে এই বেহেশত ঘোষণার দিনই যখন অন্যান্য জিনিসের দামের সঙ্গে পাল্লা দিয়ে ডিমের ডজন ১৩০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা এবং ফার্মের মুরগির কেজি ২০০ টাকা হয়ে যায়। সাধারণ মানুষ বেশ ধন্দের মধ্যে পড়ে গেল এই ভেবে যে— কারা বেহেশতে রয়েছেন আর কারা নরক যন্ত্রণা ভোগ করছেন?
১৩ আগস্ট ২০২২, ০২:৩১ অপরাহ্ন

নাই নাই করে হলেও ৪০ বিলিয়ন ডলার রিজার্ভ আছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি তখন রিজার্ভ ছিল ৭ বিলিয়ন। সেটা বাড়তে বাড়তে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। বর্তমানে সেটা নাই নাই করে হলেও ৪০ বিলিয়ন আছে।’
২০ জুলাই ২০২২, ০২:৫২ অপরাহ্ন

দেশ থেকে অর্থপাচারের সুনির্দিষ্ট তথ্য নেই: অর্থমন্ত্রী

বাংলাদেশ থেকে অর্থপাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং অর্থপাচারের পরিমাণ নির্ধারণ অত্যন্ত দুরূহ বিষয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২২ জুন ২০২২, ০২:৪০ অপরাহ্ন

সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিক-ব্যাংকের আমানত বেড়েছে ৫৫ শতাংশ

বাংলাদেশি নাগরিক ও বিভিন্ন ব্যাংকের সুইস ব্যাংকে জমা করা অর্থের পরিমাণ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৫৫ শতাংশ বেড়ে ৮৭১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (সিএইচএফ) হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ২৬৬ কোটি টাকা।
১৭ জুন ২০২২, ১২:১০ অপরাহ্ন

‘যাদেরই জায়গা-ফ্ল্যাট আছে, সিস্টেমের কারণে সবাই কালো টাকার মালিক’

যাদেরই জায়গা, বাড়ি বা ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এর পেছনে সরকার দায়ী। আমাদের সিস্টেম দায়ী।’
১৫ জুন ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন

জ্যোৎস্না বেগমের আয় ৩০ বছরেও বাড়েনি, বেড়েছে ঋণ

রংপুরের পীরগাছা থেকে প্রায় ৩০ বছর আগে জীবিকার সন্ধানে রাজধানী ঢাকায় আসেন জ্যোৎস্না বেগম (৫৭)। গৃহকর্মী হিসেবে কাজও পেয়েছিলেন পশ্চিম কারওয়ান বাজারের একটি বাসায়। কাজের বিনিময়ে ওই বাসায় থাকা-খাওয়ার পাশাপাশি মাসে পেতেন মাত্র ২০০ টাকা।
১৩ জুন ২০২২, ০২:৪৩ পূর্বাহ্ন

পাচার করা অর্থ বৈধ দেখানোর সুযোগ প্রস্তাবের বিরোধিতা সংসদে

দেশের বাইরে পাচার হওয়া অর্থ বৈধ করার সুযোগ দিতে অর্থমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করেছেন সংসদের সরকারি ও বিরোধী দলের সদস্যরা।
১২ জুন ২০২২, ০৪:৩২ অপরাহ্ন

বাজেট দরিদ্র ও ব্যবসায়ীদের সমভাবে সাহায্য করবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থবছরের বাজেট দেশের দরিদ্র ও ব্যবসায়ীদের সমভাবে সাহায্য করবে।
১০ জুন ২০২২, ১২:৫৮ অপরাহ্ন

অপবাদ ছাড়া বাজেটে মধ্যবিত্তের জন্য কিছু নেই

ভাড়া বাড়িতে থেকে যে মানুষটি বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি খাটছেন, এখনো তাকে দ্বিতীয় সন্তানের স্কুলের ফি দেওয়ার জন্য দুশ্চিন্তায় পড়তে হয়। কোনো বিশেষ দিনে গরুর মাংস খেতে ইচ্ছা হলেও পকেটের দিকে তাকিয়ে তা কিনতে দ্বিধা করেন তিনি। মধ্যম আয়ের এই মানুষটির পরিবারের জন্য আগামী বাজেটে কোনো সুখবর তো নেই, বরং তাকে অপবাদ নিতে হয়েছে।
১০ জুন ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন

অস্বস্তির বাজেট চেপে ধরার বাজেট

যখন ভরসার প্রয়োজন ছিল, তখন তিনি ভয় পাইয়ে দিলেন।
১০ জুন ২০২২, ০৩:৫৮ পূর্বাহ্ন