আইপিএল
বাবার কাছ থেকে কৌশল বুঝে নেন অর্জুন
মঙ্গলবার রাতে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলের জয়ে বাঁহাতি পেসে অবদান রাখেন অর্জুন। ২.৫ ওভার বল করে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
১৯ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
মালিঙ্গাকে মনে করালেন পাথিরানা
অ্যাকশনের কারণে গত বছর নজরে আসার পর থেকে 'জুনিয়র মালিঙ্গা' বলে ডাকা হয় তাকে। ২০ পেরুনো তরুণ এবার পারফরম্যান্সেও মনে করালেন নিজ দেশের কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে। মালিঙ্গা নিজেও তার প্রতি জানিয়েছেন মুগ্ধতার কথা।
১৮ এপ্রিল ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন
বেঙ্গালুরুর হারের পর শাস্তিও পেলেন কোহলি
ব্যাট হাতে ব্যর্থতার পর শাস্তিও জুটেছে ৩৪ বছর বয়সী কোহলির। আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদের অধীনে এক মাত্রার অপরাধ করেছেন তিনি।
১৮ এপ্রিল ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন
কেকেআর, দিল্লির খেলা থাকলে একাদশে চোখ রাখেন বিসিবি প্রধান
আইপিএলে এবার তিনজন বাংলাদেশির খেলার কথা ছিল। তবে সাকিব আল হাসান নাম সরিয়ে নেওয়ায় আছেন দুজন। সেই দুজনের দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের খেলা থাকলে দল দুটির একাদশের দিকে নজর রাখেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন
১৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
অভিষেকের পর পুত্র অর্জুনকে শচীনের যে বার্তা
রোহিত শর্মা যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপটা মাথায় পরিয়ে দেন অর্জুন টেন্ডুলকারের তখনই হয়ে যায় এক অন্যরকম রেকর্ড।
১৭ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন
কেকেআরের বিপক্ষে হারমানপ্রিতদের জার্সি পরে নামবেন রোহিতরা
রোববার বিকেল ৪টায় মুম্বাইতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুম্বাই। এই ম্যাচেই না থেকেও থাকবেন হারমানপ্রিতরা। মূলত ছেলেদের পাশাপাশি মেয়েদের আইপিএলেও মুম্বাইর ফ্র্যাঞ্চাইজির মালিকানা আম্বানি গ্রুপের।
১৬ এপ্রিল ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
দল না জিতলে পন্টিং, সৌরভদের থেকে লাভটা কি, প্রশ্ন শেবাগের
ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াডের সঙ্গে কোচিং স্টাফেও আছেন নামীদামী সব নাম। প্রধান কোচ রিকি পন্টিং, সহকারি কোচ হিসেবে আছেন শেন ওয়াটসন, অজিত আগারকাররা। দলের মেন্টর হিসেবে সৌরভ গাঙ্গুলিও আছেন।
১৬ এপ্রিল ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন
দ্বিতীয় ম্যাচে আরও খরুচে, আরও বিবর্ণ মোস্তাফিজ
শনিবার বেঙ্গালুরুতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৭৪ রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মোস্তাফিজ তিন ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে দিয়ে দিয়েছেন ৪১ রান। ওভারপ্রতি ১৩.৭০ করে রান দিয়ে এই বাঁহাতি নিতে পারেননি কোন উইকেট।
১৫ এপ্রিল ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
‘ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে সফল ব্রুক
আইপিএলের শুরু থেকেই ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুককে নিয়ে মানুষের আগ্রহ ছিল প্রবল। সানরাইজার্স হায়দরাবাদ ১৩ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল। কিন্তু প্রথম তিন ম্যাচে একদম রান পাননি তিনি। আর এতেই ধেয়ে আসতে থাকে সমালোচনায় ভান। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকরা টিটকারি করতে থাকেন ব্রুককে।
১৫ এপ্রিল ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
গিলের ফিফটির পর এক বাউন্ডারিতেই নায়ক তেওয়াতিয়া
বৃহস্পতিবার মোহালিতে পাঞ্জাবের মাঠে গিয়ে বেশিরভাগ সময় দাপট দেখালো গুজরাট। পাঞ্জাব ম্যাচে ফিরলেও শেষ ওভারের উত্তেজনার পর গুজরাটই জিতল ৬ উইকেটে।
১৩ এপ্রিল ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন
আইপিএল নিয়ে মাশরাফির ‘হেডেক’ নেই
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কোন মাথাব্যথা নেই মাশরাফি মর্তুজার। বাংলাদেশের যে দুজন আইপিএলে আছেন তারা একাদশে সুযোগ পেলেন কিনা তা নিয়েও কোন ভাবনা নেই তার
১৩ এপ্রিল ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
কলকাতার একাদশে লিটনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু?
ইডেন গার্ডেনে পহেলা বৈশাখের রাতে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। এই ম্যাচে লিটন একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে প্রবহ আগ্রহ বাংলাদেশের সমর্থকদের।
১৩ এপ্রিল ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন
ঝড় তুলেও শেষ বলের হিসাব মেলাতে পারলেন না ধোনি
ঘরের মাঠ চিপকে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হেরেছে ধোনির চেন্নাই। স্পিনারদের রসদে ভরা উইকেটে জস বাটলারের ফিফটিতে ১৭৫ রান করে রাজস্থান। ডেভন কনওয়ের ফিফটির পর সাতে নামা জাদেজা আর আটে নামা ধোনির ঝড়ের পরও ১৭২ রানে থেমেছে চেন্নাই।
১২ এপ্রিল ২০২৩, ০৬:১১ অপরাহ্ন
মোস্তাফিজের দুই ডেলিভারি ম্যাচ হারার কারণ, বলছেন ওয়ার্নার
ম্যাচ শেষে মোস্তাফিজের দুটি বলকে ম্যাচের নির্ধারক হিসেবে আখ্যা দিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
১২ এপ্রিল ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন
ওয়ার্নারের স্ট্রাইকরেট নিয়ে চিন্তায় দিল্লি
৪ ম্যাচে মধ্যে করেছেন তিন ফিফটি। সর্বোচ্চ রান সংগ্রাহকে এই পর্যন্ত শেখর ধাওয়ানের ঠিক পরে দ্বিতীয় অবস্থানে আছেন ডেভিড ওয়ার্নার। এমন রানের মধ্যে থাকা ওপেনার নিশ্চয়ই দলের জন্য আশীর্বাদ? আসলে উল্টো।
১২ এপ্রিল ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
মোস্তাফিজের খরুচে বোলিংয়ের পর নরকিয়ার শেষ ওভারে নাটকীয়তা
মঙ্গলবার নিজেদের মাঠে মুম্বাই ইন্ডিয়ানের কাছে ৬ উইকেটে হেরেছে দিল্লি। এই নিয়ে আসরের প্রথম চার ম্যাচের সবগুলো হারল তারা।
১১ এপ্রিল ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন
লিটনের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে: সাকিব
বুধবার ফতুল্লাহ ব্রাদার্সের বিপক্ষে ১০ রানে জেতে সাকিবের মোহামেডান। ম্যাচ শেষ করে বনানীতে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে যান মোহামেডান খেলোয়াড়রা। সেখানে অবধারিতভাবেই সেখানে উঠে আসে আইপিএল প্রসঙ্গ।
১১ এপ্রিল ২০২৩, ০২:১৮ অপরাহ্ন
অবশেষে দিল্লির একাদশে সুযোগ পেলেন মোস্তাফিজ
বুধবার দিল্লিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। টসের সময় অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানান, একাদশে নেওয়া হয়েছে মোস্তাফিজকে।
১১ এপ্রিল ২০২৩, ০১:৪১ অপরাহ্ন
কলকাতায় লিটনের প্রথম অনুশীলন
বুধবার কলকাতার বালিগঞ্জের ‘কলকাতা ক্রিকেট এবং ফুটবল ক্লাব (সিসিএফি) মাঠে ছিল নাইট রাইডার্সের ঐচ্ছিক অনুশীলন। তাতে সবার নজরের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের তারকা।
১১ এপ্রিল ২০২৩, ০১:১৭ অপরাহ্ন
দ্বিতীয় বলে ছক্কা মারার পর আত্মবিশ্বাস পেয়ে যান পুরান
মাত্র ১৫ বলে এবারের আসরের দ্রুততম ফিফটি হাঁকান পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা থামেন ১৯ বলে ৬২ করে।
১১ এপ্রিল ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন