আইফোন

যেভাবে রিমুভ করবেন আইফোনের অপ্রয়োজনীয় অ্যাপ

সাময়িক প্রয়োজনে হয়তো কোনো একটি অ্যাপ ডাউনলোড করা হয়েছিল, মাসের পর মাস সেটা আর কোনো কাজে লাগেনি– এমন অ্যাপের সংখ্যা দিন দিন বেড়েই চলে। সেই কবে একদিন ফরাসি ভাষা শেখার ইচ্ছে হয়েছিল; এক সপ্তাহ শেখার পর অন্য কোনো শখ সেখানে জায়গা করে নিলো। ভাষা শেখাটা হলো না, কিন্তু অ্যাপটাও ফেলে দেওয়া হয়নি। যদি কোনোদিন আবার শেখা হয়, হয়তো সে ভাবনা থেকেই। আবার প্রতিদিন অ্যাপটা দেখে না শেখা ভাষার ফরাসি দুঃখও মাথাচাড়া দেয়। অথবা প্রেমের খরা চলাকালীন ডাউনলোড করা টিন্ডার কিংবা বাম্বল এখন আর অতটা প্রাসঙ্গিক না হলেও কী যেন কী ভাবনা থেকেই রেখে দেওয়া হয়েছে।
২১ জুলাই ২০২২, ০৩:১১ অপরাহ্ন