আওয়ামী লীগ
ছবিতে আজ সারাদিন
রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকা ও এর আশেপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
১০ ডিসেম্বর ২০২২, ০৪:১৮ অপরাহ্ন
‘দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি-জামায়াত’
বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১০ ডিসেম্বর ২০২২, ০৩:১১ অপরাহ্ন
বিএনপি আন্দোলনের নামে পিকনিক পার্টি শুরু করেছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেন। আপনারা ৭ জন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে।
১০ ডিসেম্বর ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন
পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়, মাঠে নয়: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, শুনলাম বিএনপির ৭ এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আপনাদের পদত্যাগের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু, পদত্যাগ করতে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়, মাঠে নয়।
১০ ডিসেম্বর ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন
সাভারে আ. লীগের জনসভায় আসছেন নেতাকর্মীরা
সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনি মাঠে আজ শনিবার দুপুর ২টায় আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দলের নেতাকর্মীরা জনসভাস্থলে যেতে শুরু করেছেন।
১০ ডিসেম্বর ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন
আ. লীগ কার্যালয় নেতাকর্মীতে পরিপূর্ণ, বিএনপি কার্যালয় তালাবদ্ধ
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দলীয় নেতাকর্মীতে পরিপূর্ণ। আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ।
১০ ডিসেম্বর ২০২২, ০৬:১৭ পূর্বাহ্ন
ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান
রাজধানী ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের ভাষ্য, বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে তারা সতর্ক অবস্থান নিয়েছেন।
১০ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ পূর্বাহ্ন
রাজধানীতে গণপরিবহন সংকটে যাত্রী ভোগান্তি
বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
১০ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ পূর্বাহ্ন
শরিকদের তোপের মুখে আওয়ামী লীগ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার বামপন্থী মিত্রদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে। কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই দলগুলোকে উপেক্ষা করায় এবং ইতোমধ্যে আগামী নির্বাচনের জন্য ‘প্রচার-প্রচারণা’ শুরু করে দেওয়ায় ক্ষমতাসীন দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে শরিক দলগুলো।
৯ ডিসেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
সাভারে আ. লীগের আগামীকালের জনসভার জন্য প্রস্তুত মঞ্চ
‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ আগামীকাল শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে জনসভা করবে আওয়ামী লীগ।
৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন
বন্ধুত্ব নষ্ট করবেন না, যুক্তরাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে ওবায়দুল কাদের
বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রসহ অন্য বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৯ ডিসেম্বর ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন
রাস্তা বন্ধ করে আর সমাবেশ করতে দেওয়া হবে না: কাদের
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা বন্ধ করে আর সমাবেশ করতে দেওয়া হবে না।
৮ ডিসেম্বর ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন
ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলকে ‘প্রতিহত’ করতে ‘প্রস্তুত’ ছাত্রলীগ
বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এসে ‘অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি করতে পারে অভিযোগ তুলে তাদের প্রতিহত করতে ‘প্রস্তুত’ আছে বলে জানিয়েছে ছাত্রলীগ।
৮ ডিসেম্বর ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে: কাদের
আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে।
৭ ডিসেম্বর ২০২২, ১২:২৪ অপরাহ্ন
‘বিএনপি ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আমি বই-খাতা-কলম দিয়েছিলাম’
বিএনপি ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আমি বই-খাতা-কলম দিয়েছিলাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ ডিসেম্বর ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন
মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান শেখ হাসিনা: কাদের
'বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ। (বিএনপির) ৮টা সমাবেশ একত্রিত করলে (আওয়ামী লীগের) চট্টগ্রামের সমাবেশের সমান হবে।'
৬ ডিসেম্বর ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন
কক্সবাজারে বুধবার প্রধানমন্ত্রীর জনসভা, তোলা হবে বিশ্ববিদ্যালয়সহ ১১ দাবি
আগামী বুধবার কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১১ দাবি উত্থাপন করেছে কক্সবাজার জেল আওয়ামী লীগ। ওইদিনের জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
৫ ডিসেম্বর ২০২২, ০৪:৩৩ অপরাহ্ন
ছাত্রলীগের সম্মেলন কাল, শীর্ষ নেতৃত্বের দিকেই নজর সবার
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামীকাল ৬ ডিসেম্বর। অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলন থেকে আগামী ২ বছরের জন্য ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাই করা হবে। ছাত্রলীগের পরবর্তী শীর্ষ নেতৃত্বে কারা আসছেন, সারাদেশের নেতাকর্মীদের নজর এখন সেদিকে।
৫ ডিসেম্বর ২০২২, ০২:৪৪ অপরাহ্ন
১০ ডিসেম্বর আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হওয়া ও আমাদের অস্তিত্বের জন্য ঐক্যের কোনো বিকল্প নেই।
৫ ডিসেম্বর ২০২২, ০১:০৩ অপরাহ্ন
‘দেশের দুঃখী মানুষকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে রাত জাগতে হয়’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে, বাংলাদেশের অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’
৪ ডিসেম্বর ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন