আওয়ামী লীগ
সিরাজগঞ্জে বিএনপির ২৬ নেতাকর্মীসহ ২০০ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা
সিরাজগঞ্জের কামারখন্দে গতকাল শুক্রবার বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের পর বিএনপির ২৬ নেতাকর্মীসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ।
১৯ নভেম্বর ২০২২, ১২:০৫ অপরাহ্ন
‘অন্যান্য দেশে যেভাবে ইলেকশন হয় বাংলাদেশেও সেভাবেই হবে’
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'অন্যান্য দেশে যেভাবে ইলেকশন হয় বাংলাদেশেও সেভাবেই হবে।'
১৯ নভেম্বর ২০২২, ১১:২০ পূর্বাহ্ন
জিয়া-এরশাদের কায়দায় আর সরকার পরিবর্তন হবে না: কামরুল
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়া-এরশাদের কায়দায় বাংলাদেশে আর সরকার পরিবর্তন হবে না।
১৯ নভেম্বর ২০২২, ১০:২২ পূর্বাহ্ন
‘বিএনপি ক্ষমতার পেছনে ছুটছে, জনগণের দুঃখের ধার ধারে না’
বিএনপি ক্ষমতার পেছনে ছুটছে, জনগণের দুঃখ-দুর্দশার ধার ধারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শরিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
১৯ নভেম্বর ২০২২, ০৯:১৬ পূর্বাহ্ন
বিএনপির জনসভায় ১টি পটকাও ফুটেছে, প্রশ্ন তথ্যমন্ত্রীর
বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে জনসভা করতে দেয়নি উল্লেখ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার সহযোগিতা করছে, নিরাপত্তা বিধান করছে বিধায় বিএনপির সমাবেশে একটা পটকাও ফোটে না।
১৯ নভেম্বর ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ন
আ. লীগ ক্ষমতায় আসার আগে দেশে প্রকৃত গণতন্ত্র ছিল না: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রকৃত গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার এ দেশের মানুষের ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯ নভেম্বর ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন
মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসছেন আ. লীগের নেতা-কর্মীরা
মহানগর আওয়ামী লীগের প্রথম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে গাজীপুরে উৎসবের আমেজ চলছে। আজ শনিবার সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসছেন।
১৯ নভেম্বর ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে আ. লীগের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহতের অভিযোগ
সিরাজগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
১৮ নভেম্বর ২০২২, ১২:২৯ অপরাহ্ন
আগুন দাও-বোমা মারো, বেগম জিয়া নিজে বলেছেন: কাদের
বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাস কারা করেছে এ দেশের বাচ্চাও জানে।
১৮ নভেম্বর ২০২২, ০৮:১১ পূর্বাহ্ন
‘জনগণ ভালো করে জানে কোথায় আছে, আর বিএনপি আমলে কোথায় ছিল’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, দেশের জনগণ ভালো করেই জানেন তারা কোথায় আছে। আর বিএনপির আমলে কোথায় ছিলেন?
১৭ নভেম্বর ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন
ইতিহাস বলে অগ্নিসন্ত্রাস পুরোটাই আওয়ামী লীগের: ফখরুল
অগ্নিসন্ত্রাস পুরোটাই আওয়ামী লীগের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ নভেম্বর ২০২২, ০৭:০১ পূর্বাহ্ন
ছাগল তো নাচে, সঙ্গে ছাগলের ৩ নম্বর বাচ্চাও নাচে: কাদের
বাম দলগুলো সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাগল তো নাচে, সঙ্গে ছাগলের ৩ নম্বর বাচ্চাও নাচে। বাম রাজনীতি করে, আদর্শের কথা বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে। এরা আবার হাওয়া ভবনের যুবরাজের সঙ্গে আন্দোলনে যোগ দিতে চায়।
১৬ নভেম্বর ২০২২, ০৯:২১ পূর্বাহ্ন
আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে মানুষ, এতেই সরকারের পতন হবে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে মানুষ। এতেই সরকারের পতন হবে।
১৬ নভেম্বর ২০২২, ০৭:২৭ পূর্বাহ্ন
শৈলকুপায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১৫ নভেম্বর ২০২২, ১১:২১ পূর্বাহ্ন
বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে সমাবেশ করছে: আমু
বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে সমাবেশ করছে অভিযোগ তুলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, মহাসমাবেশ করে যদি কেউ মনে করে যে, আওয়ামী লীগ কচুপাতার ওপরের পানির মতো একটি সংগঠন, সেটা ভুল।
১৫ নভেম্বর ২০২২, ০৯:১০ পূর্বাহ্ন
নাটোরে স্কুল বন্ধ করে আওয়ামী লীগের সম্মেলন
নাটোরের স্কুল বন্ধ রেখে চলছে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। মাইকে উচ্চ শব্দে বক্তৃতা চলায় বন্ধ রাখতে হয়েছে পাশের আরও একটি স্কুলের পাঠদান।
১৫ নভেম্বর ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ন
দয়া করে আমাকে মেসেজ পাঠাবেন না: ছাত্রলীগ নেতাদের ওবায়দুল কাদের
ছাত্রলীগ নেতা-কর্মীদের মেসেজে বিরক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন, দয়া করে আমাকে মেসেজ পাঠাবেন না।
১৪ নভেম্বর ২০২২, ০২:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জে আ. লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
১৪ নভেম্বর ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন
জামালপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক প্রার্থীকে দল থেকে অব্যাহতি
জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৩ নভেম্বর ২০২২, ০২:৩৬ অপরাহ্ন
এয়ারপোর্টে নেমে দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল: কাদের
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৩ নভেম্বর ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন