আওয়ামী লীগ
বিএনপির সমাবেশ: সরকার ও সরকারি দলের আরও দায়িত্বশীল হওয়া উচিত
দেশের অন্যতম প্রধান বিরোধীদল বিএনপির খুলনা ও ময়মনসিংহের সমাবেশকে কেন্দ্র করে সরকার যা করেছে তাতে সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কতটুকু লাভবান হয়েছে? খুলনার সমাবেশের আগের দিন সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে সরকার তারই সৃষ্ট এবং তার দ্বারাই নিয়ন্ত্রিত পরিবহন মালিক সমিতি নামীয় দানব বাহিনীর নামে ধর্মঘট ডাকিয়ে দিয়েছে।
২৮ অক্টোবর ২০২২, ০৩:১৪ অপরাহ্ন
রূপগঞ্জে যুবদল কর্মীদের ওপর হামলার অভিযোগ আ. লীগের বিরুদ্ধে
রাজধানীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যুবদলের নেতাকর্মীরা।
২৭ অক্টোবর ২০২২, ০২:৪৬ অপরাহ্ন
কার হাত থেকে দলকে বাঁচানোর কথা বলছেন ওবায়দুল কাদের?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাদের উদ্দেশে সম্প্রতি বলেছেন, ‘আপনারা দলটাকে বাঁচান। টাকাপয়সার লেনদেন—এগুলো বন্ধ করুন।’ দলের সাধারণ সম্পাদক ও গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর বক্তব্য আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? আওয়ামী লীগের যে নেতা বা যারা কমিটি গঠনের নামে টাকাপয়সার লেনদেন করছেন তাদের বিরুদ্ধে কি দলটি কখনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিয়েছে?
২৭ অক্টোবর ২০২২, ০২:০৭ অপরাহ্ন
‘শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, সংকট মোকাবিলায় সক্ষম হব’
দেশের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৭ অক্টোবর ২০২২, ১২:২৭ অপরাহ্ন
‘বাস চলবে কি না মালিকের সিদ্ধান্ত, আমরা সমাবেশে বাধা দিচ্ছি না’
বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না, যেখানে চাচ্ছে সেখানেই সমাবেশ করতে পারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২৭ অক্টোবর ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ন
গুম-খুনের রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের রাজনীতি চাই: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এখানে আসার পর দেখলাম, শুধু ভাই আর ভাইদের নামে স্লোগান। নেত্রীর নামে স্লোগান দিতে কাউকে দেখলাম না। যে না থাকলে এই বাংলাদেশ থাকবে না, এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, সেই নেত্রী আমাদের ভরসাস্থল। তার কথা বলুন। নিজেদের শক্তি প্রদর্শন করার প্রয়োজন নেই।
২৩ অক্টোবর ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন
‘বেসরকারি গাড়ি চালাবে কি চালাবে না, সেটা আমার ব্যাপার না’
খুলনায় ৪৮ ঘণ্টা বাস চলাচল বন্ধ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেসরকারি গাড়ি চালাবে কি চালাবে না, সেটা আমার ব্যাপার না।
২৩ অক্টোবর ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ন
টি-শার্ট দেখে বিএনপির নেতাকর্মীদের পেটানোর অভিযোগ ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির নেতাকর্মীদের পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন উত্তর জেলা বিএনপির সদস্য আহম্মেদ তায়েবুর রহমান হিরণ ।
২২ অক্টোবর ২০২২, ০৬:১৭ অপরাহ্ন
খুলনা রেলস্টেশনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
সকাল থেকে খুলনায় বিএনপির সমাবেশের পরিবেশ শান্ত থাকলেও সূর্য যত গড়িয়েছে পাল্টে গেছে দৃশ্যপট।
২২ অক্টোবর ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন
প্রয়োজনে বিএনপির যে কোনো অপতৎপরতা রুখে দেবে আ. লীগ: হানিফ
জনগণ বিএনপিকে ভয় পায় মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি যদি আবারো রাজনৈতিক কর্মসূচির নামে অশান্ত পরিবেশ তৈরি করতে চায় তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে ভবিষ্যতে বিএনপির যে কোনো অপতৎপরতা আওয়ামী লীগ রুখে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
২২ অক্টোবর ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
চুরি-চামারিও আছে, জানি না তাদের আর কত টাকা দরকার: কাদের
যোগাযোগ খাতের অসাধু ব্যক্তিদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই যে কিছু লোক আছে, আমি জানি না তাদের আর কত টাকা দরকার!
২২ অক্টোবর ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন
বিএনপি নেতা-কর্মীদের খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ আ. লীগের বিরুদ্ধে
খুলনায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে নেতা-কর্মীদের কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
২২ অক্টোবর ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন
‘নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই।
২১ অক্টোবর ২০২২, ১২:৩০ অপরাহ্ন
বিএনপির সমাবেশের আগের দিন খুলনায় আ. লীগের মোটরসাইকেল মহড়া
আগামীকাল শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগে শুক্রবার খুলনা নগরী শিববাড়ি মোড়ে সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো।
২১ অক্টোবর ২০২২, ১২:১১ অপরাহ্ন
আওয়ামী লীগ মানুষ দেখলেই ভয় পায়: ফখরুল
খুলনায় আগামীকাল অনুষ্ঠেয় সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মানুষ দেখলেই ভয় পায়।
২১ অক্টোবর ২০২২, ০৬:৩১ পূর্বাহ্ন
‘তাদের তৈরি করা নির্বাচন কমিশন তাদের ডিসি-এসপিরা মানে না’
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠন করেছে আবারো ক্ষমতায় আসতে।
২০ অক্টোবর ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
বিএনপি লাঠি মিছিল করলে, আমরা তসবি নিয়ে নামব না: মির্জা আজম
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, 'আওয়ামী লীগকে পরাস্ত করবে এমন কোনো রাজনৈতিক দল কিংবা শক্তি বাংলাদেশে নেই। তাই আমাদের রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।'
১৯ অক্টোবর ২০২২, ০৪:২৭ অপরাহ্ন
সিট-ভর্তি বাণিজ্য যারা করে তাদের খবর আছে, ক্ষমা নেই: কাদের
আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা অপকর্ম করছেন তাদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৯ অক্টোবর ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন
ক্যামেরা লাগালে গোপন কক্ষ কি আর গোপন থাকল, প্রশ্ন তথ্যমন্ত্রীর
অনিয়মের অভিযোগে সম্প্রতি স্থগিতকৃত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
১৯ অক্টোবর ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
নাটোরের সিংড়ার সেই ফরিদ মেম্বারের মরদেহ সিরাজগঞ্জে উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সুকাশ ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলামের মরদেহ সিরাজগঞ্জের সলঙ্গায় উদ্ধার করেছে পুলিশ।
১৯ অক্টোবর ২০২২, ০৬:৪৩ পূর্বাহ্ন